ETV Bharat / lifestyle

দোল পূর্ণিমাতে করুন এই কাজ, জীবনে সমৃদ্ধি বজায় থাকবে

দোল পূর্ণিমাতে মেনে চলুন জ্যোতিষীর এই পরামর্শ ৷ জীবনে সুখ শান্তি বজায় থাকবে ৷

Lifestyle
দোল পূর্ণিমাতে কী করবেন জানুন (Getty Image)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : March 2, 2026 at 11:41 AM IST

2 Min Read
Choose ETV Bharat

3 মার্চ মঙ্গলবার দোলপূর্ণিমা ৷ এটি অত্যন্ত শুভ একটি দিন । এই তিথি মানুষ আনন্দের সঙ্গে পালন করে থাকেন । এই দিন একে অপরকে রাঙিয়ে তোলেন সবাই । এছাড়া এই দিন কিছু উপায় রয়েছে যা করতে পারলে সুখ সমৃদ্ধি ও ভাগ্যের সহায় হয় বলে মনে করা হয় ৷

জ্যোতিষী মতেও এর কিছু নিয়ম রয়েছে ৷ জ্যোতিষী রাহুল দে বলেন কিছু কাজ করলে জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে ৷ এইদিনে সকালে বাড়িতে দেবদেবীদের আবীর দিন ৷ এইদিনে সত্যনারায়ন পুজো করলে জীবনের সব অন্ধকার কেটে যায় ৷

Holi 2026
জ্যোতিষী রাহুল দে (Etv Bharat)

বাড়ির প্রধান দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে দেওয়া ভালো ৷ সন্ধ্যেবেলায় প্রদীপ জ্বালানো ভালো ৷ এছাড়াও নিজের সার্মথ্য মতো কিছু দান করুন ৷

এছাড়াও দোলের দিন ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে করে নেওয়া উচিত । তারপর নিত্যপুজো করে বাড়িতে থাকা সব ঠাকুরের চরণে আবির অর্পণ করতে পারলে খুব ভালো ৷ বাড়ির গোপালকে এই দিন কোনও হলুদ রঙের মিষ্টি অর্পণ করুন । এছাড়া গোপালকে পায়েস ভোগ দিন । ভোগের উপর মনে করে তুলসী পাতা দিতে হবে ।

রঙের খেলায় মেতে উঠতে চলেছে গোটা দেশ । অন্যদিকে, বৃন্দাবনে রাধা-কৃষ্ণ একসঙ্গে হোলি খেলে রঙিন হয়ে উঠেছিলেন । সেই মতো দোল পূর্ণিমার পবিত্র তিথিতে রঙের ছোঁয়ায় রঙিন হবেন অনেকে । দোল পূর্ণিমা উপলক্ষে বিশেষ পূজারও আয়েজন করা হয় । কিন্তু আপনি কি জানেন কতক্ষণ এই দোল পূর্ণিমার তিথি থাকবে ? জ্যোতিষী জানান তিথিতে নিয়ম মেনেই পূজার্চনা করা উচিত । নাহলে সুখ-সমৃদ্ধিতে বাধা বিঘ্ন হতে পারে ।

3 মার্চ, মঙ্গলবার (বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 18 ফাল্গুন) হল বসন্ত উৎসব বা দোল । এর পরের দিন 4 মার্চ পালিত হবে হোলি (Holi)। 2 মার্চ সন্ধ্যা 5টা বেজে 43 মিনিটে শুরু হবে দোল পূর্ণিমার পবিত্র তিথি । তা স্থায়ী হবে 3 মার্চ ৪4টে বেজে 57 মিনিট পর্যন্ত । আর এই সময়ের মধ্যে পূজার্চনা করাটাই উচিত ।

(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

  1. এপ্রিলে জন্মানো মানুষেরা আসলে কেমন ? জানালেন জ্যোতিষী
  2. দোল পূর্ণিমা থেকে এই রাশির জীবনে ব্যাপক পরিবর্তন, তালিকায় কারা ?
  3. ঘুমাতে যাওয়ার আগে এই একটা শব্দ বললেই হবে অর্থলাভ
  4. সমস্ত কাজেই বাধা পাচ্ছেন ? এই নিয়ম মানলেই সহজেই এগিয়ে যাবেন