ETV Bharat / lifestyle

কলকাতায় আন্তর্জাতিক কবিতা উৎসবের অষ্টম সংস্করণ ! 'চেয়ার পোয়েট্রি ইভনিংস' পালন করলেন 13টি দেশের কবি

28 নভেম্বর থেকে ভারতীয় ভাষা পরিষদ অডিটরিয়ামে কলকাতা আন্তর্জাতিক কবিতা উৎসব এর অষ্টম সংস্করণের অনুষ্ঠান হয়েছিল । এটি ছিল অষ্টম সংস্করণ ৷

INTERNATIONAL POETRY FESTIVAL
কলকাতায় আন্তর্জাতিক কবিতা উৎসবের অষ্টম সংস্করণ (ETV Bharat)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : December 2, 2025 at 10:40 AM IST

2 Min Read
Choose ETV Bharat

28 নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছিল 'কলকাতা আন্তর্জাতিক কবিতা উৎসব' ৷ তিনদিন ব্যাপী এই অনুষ্ঠান পরিাচালিত হয়েছিল ৷ তিনদিন ধরে 13টি দেশের কবিরা কলকাতার বিভিন্ন অংশে 16টি ভিন্ন ভাষায় তাঁদের রচনা উপস্থাপন করেছেন । এই উৎসব ছিল অষ্টম সংস্করণ ৷ এই উৎসবের সন্ধ্যায় উদ্বোধনী সন্ধ্যায় ঊর্মি চৌধুরী, সোহিনী মুখোপাধ্যায়- সহ প্রজ্ঞা দত্তের মনোমুগ্ধকর লোকজ ও ফিউশন সঙ্গীতের পরিবেশন বেশ জমজামট ছিল ৷

উৎসবের প্রথম দিনেই কবিরা তাঁদের কবিতা পাঠ করেন ৷ সুজান রিচ, সাইমন আর্মিটেজ, মোনা আরশি, সাশা দেবেভেক-ম্যাককেনি, বিভাস রায় চৌধুরী, মাদারা গ্রান্টম্যান, এফে ডুয়ান, মেলানি লেব্ল্যাঁ, রাকা দাশগুপ্ত, পিটার ভারহেলস্ট, গুরতেজ কোহারওয়ালা, লরা জিওর্দানি, শিরীষ মৌর্য, জ্যোতি শোভা, ব্যাসিলিও বেলিয়ার্ড, ফেলিপ জুয়ারিস্তি, কিরা উক, জোনাকি রায়, মিনাক্ষী পাতিল এবং রাকেল সান্তানেরা-সহ খ্যাতনামা কবিরা ৷

poetry-festival-kolkata
বিশ্ব কবিতার অন্যতম প্রধান মঞ্চ হিসাবে প্রতিষ্ঠিত (ETV Bharat)

কবিতা উপস্থাপনের পর তাঁদের কবিতার ইংরেজি অনুবাদ করা হয় ৷ সামিল্টন হোটেলের ক্লাউড ট্যাভার্নে আমন্ত্রিত কবিদের সম্মাননা ফলক প্রদান করা হয় । উৎসবের দ্বিতীয় দিনে চেয়ার পোয়েট্রি বুকস থেকে দু'টি নতুন শিরোনাম - এফে ডুয়ানের বাগদাদের ইতিহাস এবং ভ্লাদিমির কর্কুনভের লস্ট অ্যান্ড রিকভারড লাইট - উন্মোচন করা হয় ।

eighth-edition-international-poetry-festival-kolkata-2025
চেয়ার পোয়েট্রি ইভনিংস (ETV Bharat)

এই উৎসব ভারতের সমসায়য়িক বিশ্ব কবিতার অন্যতম প্রধান মঞ্চ হিসাবে প্রতিষ্ঠিত করেছে ৷ চেয়ার লিটারেরি ট্রাস্ট আয়োজিত, এই বছরের উৎসবে ডাচ ফাউন্ডেশন ফর লিটারেচার, ফ্ল্যান্ডার্স লিটারেচার (বেলজিয়াম), ইনস্টিটিউটো সার্ভান্তেস-সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক এবং স্থানীয় সংস্থা সহায়তা করেছে । এছাড়াও স্পেনের দূতাবাস, ডোমিনিকান প্রজাতন্ত্রের দূতাবাস, লাটভিয়ান সাহিত্য, পোয়েট্রি বুক সোসাইটি (ইউকে), সামিল্টন হোটেল এবং ভিভাডা ক্রুজেস প্রাইভেট লিমিটেড-সহ অন্যান্যরা । গত আট বছর ধরে, চেয়ার পোয়েট্রি ইভিনিংসে ত্রিশটিরও বেশি দেশের কবিরা অংশগ্রহণ করেছেন এই কবিতা অনুষ্ঠানে ৷

উৎসবের পরিচালক সনেট মণ্ডল বলেন, "যুদ্ধ এবং সঙ্কুচিত স্বাধীনতার অন্ধকার যুগে, কবিতা আশ্রয় দেয় । কলকাতার সাংস্কৃতিক উত্তরাধিকার এই সংলাপকে জীবন্ত রাখে এবং এই উৎসবের মাধ্যমে আমরা কল্পনার প্রতি বিশ্বাস এবং আমাদের ঐক্যবদ্ধ বন্ধনগুলিকে পুনরুজ্জীবিত করার আশা করি ।"

13-countries-perform-chair-poetry-evenings
ভারতীয় ভাষা পরিষদ অডিটরিয়ামে কলকাতা আন্তর্জাতিক কবিতা উৎসব এর অষ্টম সংস্করণের অনুষ্ঠান হয়েছিল (ETV Bharat)

এছাড়াও উৎসবের পরিচালক তুষার ধাওয়াল সিং বলেন, "কবিতা এখনও প্রতিরোধের একটি নীরব পদক্ষেপ - সহিংসতা এবং উদাসীনতার বিরুদ্ধে মানবতার কণ্ঠস্বর ।"

  1. EXPLAINER: শেখ হাসিনার ফ্যাশন কূটনীতি; মুজিবকন্যার হাতে জামদানির গ্লোবাল ব্র্যান্ডিং
  2. EXCLUSIVE: বিরিয়ানি মানে মটন, চিকেন বিরিয়ানি আবার কী'- রজতাভর পছন্দের খাবার-ফিটনেস রুটিন জানেন ?
  3. দিল্লির এই ঐতিহাসিক ভবন খুবই সুন্দর, ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের অন্তর্ভুক্ত
  4. Exclusive: নামেই সার্থকতা ! কবি সনেট মণ্ডলের যাত্রাটা কেমন ছিল ?