ETV Bharat / lifestyle

উৎসবের মরশুমে ব্যবহার করুন ঘরোয়া এই ফেসপ্যাক, মুখে উজ্জ্বলতা আনবে

উৎসবের মরশুমে সবাই চান ত্বক উজ্জ্বল রাখতে । তবে, মানসিক চাপ এবং দূষণের মতো বিভিন্ন কারণে, উজ্জ্বলতা হারিয়ে যেতে পারে ।

malai face packs News
ঘরোয়া এই ফেসপ্যাক (Getty Image)
author img

By ETV Bharat Lifestyle Team

Published : October 18, 2025 at 12:45 PM IST

3 Min Read
Choose ETV Bharat

চলছে উৎসবের মরশুম ৷ এইসময় আমরা সকলেই চাই ত্বককে উজ্জ্বল রাখতে ৷ আমরা পোশাক ও গয়নার সঙ্গে সঙ্গে ত্বকের প্রতিও যত্ন নেওয়া প্রয়োজন ৷ নতুন পোশাক, গয়না এবং মেকআপ তখনই উজ্জ্বল হয় যখন আমাদের ত্বক উজ্জ্বল হয় । আপনি যদি দীপাবলিতে উজ্জ্বল ত্বক চান, তাহলে আপনার ক্রিম জাতীয় কিছু ব্যবহার করা উচিত ।

ঘরোয়া দুধের ক্রিম আপনার ত্বকের জন্য খুবই উপকারী হতে পারে ৷ বিশেষ করে যদি আপনার ত্বক শুষ্ক হয় । আপনি দুধের ক্রিম ব্যবহার করে বাড়িতে কিছু ফেসপ্যাক তৈরি করতে পারেন ৷ যা আপনার মুখকে প্রাকৃতিক উজ্জ্বলতা দেবে এবং আপনার ত্বককে সুস্থ রাখবে । জেনে নিন এই দুধের ক্রিমে ফেসপ্যাক কীভাবে ব্যবহার করবেন ?

বেসন এবং ক্রিম প্যাক: এই প্যাকটি শুষ্ক ত্বকের অধিকারী অথবা যাদের ত্বকে ট্যানিং এবং হালকা দাগ আছে তাদের জন্য উপযুক্ত ।

উপকরণ:

1 চা চামচ ফ্রেস দুধের ক্রিম, 1 চা চামচ বেসন, হাফ চা চামচ মধু ৷

কীভাবে তৈরি করবেন ?

সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন । এই পেস্টটি আপনার মুখ এবং ঘাড়ে সমানভাবে লাগান এবং 15-20 মিনিটের জন্য শুকাতে দিন । শুকিয়ে গেলে, বৃত্তাকার গতিতে আলতো করে ঘষুন এবং তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ।

কেশর এবং ক্রিম ফেস প্যাক: যদি আপনার ত্বক নিস্তেজ এবং শুষ্ক মনে হয়, তাহলে ছুটির আগে এই প্যাকটি ব্যবহার করে দেখুন । কেশর ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা এবং গোলাপি রঙ আনতে পরিচিত । এটি শুষ্কতা দূর করতেও সাহায্য করে ।

উপকরণ:

1 চা চামচ ক্রিম, 4-5 টি কেশর, হাফ চা চামচ চন্দন গুঁড়ো ৷

কীভাবে তৈরি করবেন ?

কেশর 10 মিনিটের জন্য ক্রিমে ভিজিয়ে রাখুন যাতে জাফরানের রঙ এবং বৈশিষ্ট্যগুলি গলে যায় । তারপর এটি চন্দন গুঁড়োর সঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন । এই মিশ্রণটি আপনার মুখে লাগান এবং 20 মিনিট পরে ধুয়ে ফেলুন ।

হলুদ এবং ক্রিম প্যাক: হলুদ একটি শক্তিশালী প্রদাহ-বিরোধী এবং অ্যান্টি-অক্সিডেন্ট । ক্রিমের সঙ্গে মিশ্রিত করলে, এটি ত্বককে উজ্জ্বল করে তোলে । এটি দাগ কমায় এবং ত্বককে নরম করে ।

উপকরণ:

1 চা চামচ ক্রিম, এক চিমটি হলুদ গুঁড়ো, হাফ চা চামচ গোলাপ জল ৷

কীভাবে তৈরি করবেন ?

সমস্ত উপাদান একটি মসৃণ পেস্টে মিশিয়ে নিন । এই পেস্টটি আপনার মুখে লাগান এবং 15-20 মিনিটের জন্য রেখে দিন । প্যাকটি আলতো করে মাসাজ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন ।

দুধের সর এবং অ্যালোভেরা: অ্যালোভেরা ত্বকের জন্য অত্যন্ত ভালো একটা জিনিস । প্রদাহ কমাতে, ত্বককে আর্দ্রতা জোগাতে সাহায্য করে । 2 টেবিল চামচ দুধের সরের সঙ্গে 1 টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন । ত্বক অত্যন্ত শুষ্ক হলে যোগ করতে পারেন 1 টেবিল চামচ অলিভ অয়েল বা নারকেল তেল । মিশ্রণটি মুখে লাগিয়ে 15 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন । এটি আপনার ত্বককে উজ্জ্বল করতে সাহায্য় করবে ৷

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

  1. এই দীপাবলিতে রাসায়নিকের পরিবর্তে ঘরোয়া ফেসপ্যাক ব্যবহার করে দেখুন, ত্বকে আনবে জেল্লা
  2. ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই স্ক্রাব ব্যবহার করে দেখুন, কয়েকদিনের মধ্যেই পাবেন এর ফলাফল
  3. ভিটামিন সি ও রেটিনল ব্যবহারের সঠিক নিয়ম জানেন ? কী করবেন জানুন বিস্তারিত
  4. এই দীপাবলিতে অফিস পার্টিতে নিজেকে সবচেয়ে সুন্দর দেখাতে চান ? ফ্যাশনের রইল সেরা টিপস