2026-এ আসবে প্রচুর অর্থ, শেষদিনে এই ছোট্ট কাজ করলেই বাড়বে সম্পদ
বছরের শেষ দিনে করুন এই কাজ ৷ নতুন বছরের হবে ইচ্ছাপূরণ ৷ এই ছোট্ট উপায়ে হবে অর্থলাভ ৷ কী করবেন জানুন বিস্তারিত ৷

Published : December 30, 2025 at 11:28 AM IST
ভাল-খারাপ মিলিয়ে শেষ হচ্ছে 2025 । বছরের শেষদিন বুধবার ৷ শুরু বৃহস্পতি দিয়ে ৷ আর বৃহস্পতি মানেই লক্ষ্ণী ৷ হিন্দু ধর্মে বৃহস্পতিবার মা লক্ষ্ণীর পুজো করা হয় । বছরভরের প্রাপ্তিগুলোর জন্য ভগবানকে ধন্যবাদ দিতে ভুলবেন না ।
দেখতে দেখতে বছর শেষ ৷ শুরু হচ্ছে নতুন বছর ৷ আর সবাই চান নতুন বছর শুরু হোক ভালো কাজ দিয়ে ৷ মনের আশা পূর্ণ করার আশা নিয়ে ৷ আপনার মনের অপূর্ন বাসনা পূর্ণ করুক নতুন বছরে এই কামনা সবার । সুযোগ রয়েছে আপনার হাতেই কিন্তু তার জন্য করতে হবে ছোট্ট একটি কাজ বলে জানান জ্যোতিষী রাহুল দে । তবে তিনি জানান, এক্ষেত্রে আপনার মনের যে কোনও একটি ইচ্ছা সম্পর্কে আপনাকে স্পষ্ট ধারণা রাখতে হবে ।
2026 সালে আপনার অপূর্ণ ইচ্ছা পূর্ণ করতে চাইলে, চলতি বছরের শেষদিন অর্থাৎ 31 ডিসেম্বর এই উপায় করতে হবে । তাহলেই পূরণ হবে আপনার মনের ইচ্ছা ।

জ্য়োতিষী রাহুল দে বলেন, "যাঁরা কর্মে বাধাপ্রাপ্ত হচ্ছেন ও অর্থ উন্নতি করতে পারছেন না তাঁরা এই কাজটি করতে পারেন ৷ সারাবছর ধরে উন্নতি লাভ করবেন ৷ তারজন্য 31 ডিসেম্বর সন্ধ্যাবেলায় এটা করতে হবে ৷ একটা এক টাকার কয়েন ও লবঙ্গ নিয়ে বাড়ির সামনে যেখানে চারমাথা মোরে গিয়ে মুখের চারপাশে অ্যান্টি ক্লক ওয়াইস 7 বার ঘুরিয়ে এই জিনিষদুটি উল্টোকরে ফেলে দিন ৷ এরপর আর পিছনে তাকাবেন না ৷ এটি করলে খুব ভালো উপকার পাওয়া যাবে ৷ যা সারাবছর আপনার সুখ শান্তি বজায় রাখতে সাহায্য করবে ৷"
এছাড়াও এইকাজগুলি করতে ভুলবেন না:
দিনের শেষে হওয়ার আগে বাড়ির সমস্ত আবর্জনা ফেলে দিন ।
পুরানো ক্যালেন্ডার ঘর থেকে ফেলে দিন । যদি ক্যালেন্ডারে ভগবানের ছবি থাকে, তবে তা অশ্বথ গাছের নীচে রাখুন ।
পুরনো ঝাঁটা ফেলে দেওয়াই ভালো ।
ভাঙা পাত্র ও ভাঙা মূর্তি ঘরে রাখা উচিত নয় ।
মৃতপ্রায় গাছ থাকলেও তা ফেলে দিন ।
বন্ধ ঘড়ি ঘরে রাখবেন না ।
ছেঁড়া জামা-কাপড় অবশ্যই বাদ দিন ।
ঘরের ঝুল পরিষ্কার করুন ।
(বিঃ দ্রঃ- ধর্মীয় বিশ্বাস নিজস্ব । এই তথ্য জ্যোতিষীর দেওয়া তথ্য অনুযায়ী নেওয়া হয়েছে ৷ এর জন্য ইটিভি ভারত কোনওভাবে দায়ী নয় ৷ আপনার কোনও জিজ্ঞাসার ক্ষেত্রে বিশেষজ্ঞর পরামর্শ নিন)

