মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে মিসাইল হামলা, ছবি দিয়ে ইরানের 'মিথ্যা' দাবি ওড়াল পেন্টাগন
আমেরিকার বিশাল আয়তনের যুদ্ধজাহাজ আব্রাহাম লিঙ্কনকে নিশানা করে মিসাইল ছুড়েছে ইরানের রেভোলিউশনারি গার্ডস ৷ এই দাবি মিথ্যা, জানাল আমেরিকা ৷

Published : March 1, 2026 at 9:07 PM IST
তেহরান, 1 মার্চ: আক্রমণের জবাবে পাল্টা আমেরিকার রণতরীকে নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের সেনা ৷ রবিবার ইরানের রেভোলিউশনারি গার্ডস স্থানীয় একটি সংবাদমাধ্যমের কাছে দাবি করেছে, উপসাগরীয় অঞ্চলে আমেরিকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ৷ এদিকে আমেরিকা এই দাবি উড়িয়ে মিথ্যা বলার অভিযোগ তুলেছে ৷ পাল্টা ইরানের একটি জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে আমেরিকা ৷
ইউএস সেন্ট্রাল কমান্ড সোশাল মিডিয়ায় রণতরীর ছবি পোস্ট করে জানিয়েছে, "আইআরজিসি দাবি করেছে তারা ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে নিশানা করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ৷ এটা মিথ্যা ৷ লিঙ্কনকে আঘাত করতে পারেনি ৷ এমনকী যে ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছিল সেগুলি কাছাকাছিও আসেনি ৷ লিঙ্কন থেকে এখনও যুদ্ধবিমান ওঠা-নামা করছে ৷"
🚫Iran’s IRGC claims to have struck USS Abraham Lincoln with ballistic missiles. LIE.
— U.S. Central Command (@CENTCOM) March 1, 2026
✅The Lincoln was not hit. The missiles launched didn’t even come close. The Lincoln continues to launch aircraft in support of CENTCOM’s relentless campaign to defend the American people by… pic.twitter.com/AjaeHMemtA
এদিকে শনিবার সকাল থেকে ইরানের বিরুদ্ধে 'অপারেশন এপিক ফিউরি'র সূচনা করছে আমেরিকা ৷ পেন্টাগন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই অভিযানে আমেরিকার তিন জন সেনা আধিকারিকের মৃত্যু হয়েছে ৷ আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন ৷
ইরান রেভোলিউশনারি গার্ডস-এর বক্তব্য, "আমেরিকার রণতরী আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে ৷ এবার স্থলভাগের পাশাপাশি সমুদ্রও সন্ত্রাসবাদী আগ্রাসনের সমাধিক্ষেত্র হয়ে উঠবে ৷" এই রণতরীতে পরমাণু শক্তি চালিত যুদ্ধবিমান ওঠা-নামা করে ৷ আমেরিকার নৌবাহিনীর এই বিশালাকার জাহাজকে বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধজাহাজের আখ্যা দিয়েছে ৷
CENTCOM Update
— U.S. Central Command (@CENTCOM) March 1, 2026
TAMPA, Fla. – As of 9:30 am ET, March 1, three U.S. service members have been killed in action and five are seriously wounded as part of Operation Epic Fury.
Several others sustained minor shrapnel injuries and concussions — and are in the process of being…
আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের নামে এই রণতরী 10টি পরমাণু শক্তিধর যুদ্ধজাহাজ বহন করতে পারে ৷ একে 'নিমিৎজ়-ক্লাস' রণতরী বলা হয় ৷ এই ধরনের যুদ্ধজাহাজ 333 মিটার দীর্ঘ হয় ৷ একসঙ্গে একই সময় 65টি যুদ্ধবিমান এবং একাধিক ক্ষেপণাস্ত্র-সহ 1 লক্ষ টন ওজনের জিনিসপত্র বহনে সক্ষম ৷ জানুয়ারির শেষদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরান আক্রমণের হুঁশিয়ারি দিচ্ছিলেন ৷ সেই সময় ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীটি উপসাগরীয় অঞ্চলে মোতায়েন করা হয়েছিল ৷
ইউএস সেন্ট্রাল কম্যান্ড আরও জানিয়েছে, "ইরানের নৌবাহিনীর গুরুত্বপূর্ণ জামারান-ক্লাস করভেট জাহাজে হামলা চালিয়েছে আমেরিকার সেনাবাহিনী ৷ এই মুহূর্তে ওমান উপসাগরের চাবাহারে সেটি ডুবতে শুরু করেছে ৷ এই অবস্থায় প্রেসিডেন্টের কথামতো ইরানের সেনাবাহিনী আইআরসিজি এবং পুলিশের অস্ত্র সমর্পণ করা উচিত ৷"
An Iranian Jamaran-class corvette was struck by U.S. forces during the start of Operation Epic Fury. The ship is currently sinking to the bottom of the Gulf of Oman at a Chah Bahar pier. As the President said, members of Iran’s armed forces, IRGC and police “must lay down your… pic.twitter.com/NzsR3dI2Hs
— U.S. Central Command (@CENTCOM) March 1, 2026
শনিবার সকালে ইরানের তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৷ পরে হামলার কথা ঘোষণা করে একে একে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি নিয়ে গত বছরের জুনেই ইজরায়েল ও আমেরিকার সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল ৷ সেই সংঘাত যুদ্ধের রূপ নিয়েছিল ৷ ফের চলতি বছরে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে আলোচনায় বসে আমেরিকা ৷ কিন্তু বৈঠকে কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি ৷ এদিকে সমঝোতায় না-হলে ইরানে আক্রমণের হুঁশিয়ারি দিয়েই যাচ্ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ সেই আশঙ্কা সত্যি করে আমেরিকার মদতে গতকাল সকালে তেহরানে খামেনেইয়ের দফতরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল ৷

