ETV Bharat / international

রাতভর ইরানের 80টি জায়গায় মার্কিন হামলা, 'চুক্তি শেষ'; ঘোষণা প্রেসিডেন্ট ট্রাম্পের

ইরান-আমেরিকার শান্তিচুক্তি চূড়ান্ত হওয়ার আগেই শেষ হল ৷ আমেরিকার সেন্ট্রাল কমান্ড হামলা চালাল ইরানের 80টি জায়গায় ৷ জবাবে ইরান আক্রমণ শানায় বাহরিন ও কুয়েতে ৷

US President Donald Trump meets with NATO Secretary General Mark Rutte on the sidelines of NATO meeting at the Bestepe Presidential complex, in Ankara, Turkey, Wednesday, July 8, 2026. (AP)
আঙ্কারায় ন্যাটোর মহাসচিবের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি: এপি)
author img

By AP (Associated Press)

Published : July 8, 2026 at 3:13 PM IST

3 Min Read
Choose ETV Bharat

তেহরান, 8 জুলাই: ফের ইরান-আমেরিকা সংঘাতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য ! বুধবার ভোরে আমেরিকার সেন্ট্রাল কমান্ড ইরানের 80টি জায়গাকে নিশানা করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ৷ ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে যাওয়া তিনটি বাণিজ্যিক জাহাজে ইরান হামলা চালিয়েছে ৷ তার জবাবে এই ব্যাপক হামলা ৷

এদিকে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, "ইরানের সঙ্গে অন্তর্বর্তী শান্তি চুক্তি শেষ হয়েছে ৷" এদিকে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও তা হয়ে ওঠেনি ৷ গত 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় প্রয়াত ইরানের সুপ্রিম নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য সম্পন্ন হওয়ার জন্য চুক্তি নিয়ে আলোচনা বন্ধ ছিল ৷

US Central Command on Iran Strike
আমেরিকার সেন্ট্রাল কমান্ডের বিবৃতি (সোশাল মিডিয়া থেকে গৃহীত)

আমেরিকার হামলার জবাবে বাহারিন ও কুয়েতে আমেরিকার সেনাঘাঁটিগুলিকে নিশানা করে ফের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি) ৷ রাতভর হামলা, পাল্টা হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ইরানের লোকজনকে 'মিথ্যাবাদী, প্রতারক এবং অসুস্থ' বলে আক্রমণ করেছেন ৷ ন্যাটোর মহাসচিব মার্ক রুটের পাশ বসে ট্রাম্প বলেন, "আমি মনে করি, এটা শেষ হয়ে গিয়েছে ৷"

এর মধ্যে ইরানের সঙ্গে আলোচনার ইঙ্গিত দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট, "ওরা আলোচনায় বসতে পারে, কিন্তু সেটাও শুধু সময় নষ্ট করা হবে ৷" ইরানে হামলার পাশাপাশি তেল বিক্রিতেও ফের নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাম্প প্রশাসন ৷

আমেরিকার এই হামলাকে গুরুতর মউ চুক্তি লঙ্ঘন বলে দাগিয়েছেন ইরানের স্পিকার এমবি ঘালিবাফ ৷ সোশাল মিডিয়ায় তিনি লিখেছেন, "প্রণালীতে অনবরত ইরানের সঙ্গে সমঝোতা লঙ্ঘন থেকে ক্রমাগত হামলার হুমকি, তেল বিক্রিতে নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং দক্ষিণ ইরানে হামলা ৷ ইহুদিদের আগ্রাসন অবিরাম চলছে ৷ ভয় দেখিয়ে জবরদস্তি আধিপত্য বিস্তারের যুগ শেষ হয়েছে ৷ আমরা মাথা নত করব না ৷"

Speaker of Islamic Republic of Iran’s Parliament MB Ghalibaf Social Media Post
ইরানের সংসদের স্পিকার এমবি ঘালিবাফের বিবৃতি (স্পিকারের সোশাল মিডিয়া থেকে গৃহীত)

বৃহস্পতিবার ইরানের সুপ্রিম নেতা খামেনেইয়ের শেষকৃত্য শেষ হওয়ার কথা ৷ আশা করা হয়েছিল, এরপর দুই দেশের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হবে এবং হরমুজ প্রণালী নিয়ে যে টানাপোড়েন চলছে, তার সমাধান হবে ৷ কিন্তু তার আগেই মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী হবে ৷

এই সংঘাতের আবহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি হয়তো আমেরিকার তরফে মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জারেড কুশনারের সঙ্গে কথা বলবেন ৷ এই দু'জন ইরানের সঙ্গে চুক্তি বিষয়টি সামলাচ্ছেন ৷ কিন্তু একই সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট জোর দেন, তেহরানকেই আলোচনার টেবিলে আসতে হবে ৷

তিনি বলেন, "আমার যতদূর মনে হয়, ওদের সঙ্গে কথা বলা মানে সময় নষ্ট করা ৷ ওরা মিথ্যাবাদী ৷" গত 17 জুন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ে যে শর্তাবলী গৃহীত হয়েছিল, সেই সব শর্ত বারবার ভেঙেছে ইরান, অভিযোগ ট্রাম্পের ৷ তিনি ফের বলেন, "সবাই বলেছিল, ইরানের কাছে কোনও পারমাণবিক অস্ত্র থাকবে না ৷ আমরা একটা চুক্তি করলাম ৷ ওরা বাইরে বেরিয়ে সাংবাদিকদের কাছে মজা করল ৷ ওরা বলল, আমরা নাকি কখনও এইসব বলিইনি ৷ ওদের কিছু একটা গোলমাল আছে ৷ ওরা অপদার্থ ৷"