ETV Bharat / international

গায়ে আগুন ধরিয়েছিল ভিড়, তিনজনকে চিনতে পেরেছিলেন খোকন !

দগ্ধ অবস্থায় তিন হামলাকারীর নাম পুলিশকে জানিয়েছিলেন খোকন ৷ মৃত্যুর একদিনের মধ্যে তিনজনকে গ্রেফতার করলেন তদন্তকারীরা ৷

BANGLA
খোকনের মৃত্যুর একদিনের মধ্যে তিনজনকে গ্রেফতার করল পুলিশ (ছবি: সংগৃহীত)
author img

By PTI

Published : January 4, 2026 at 5:49 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ঢাকা, 4 জানুয়ারি: খোকন দাসের মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ ৷ বর্ষবরণের রাতে শরিয়তপুরে আক্রান্ত হন পেশায় ব্যবসায়ী 50 বছর বয়সি খোকন ৷ এরপর শনিবার তাঁর মৃত্যু হয় ৷ কিন্ত সেদিন যারা তাঁকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল তাদের চিনতে পেরেছিলেন খোকন ৷ হাসাপাতালে চিকিৎসা চলাকালীন হামলাকারীদের নাম তিনি পুলিশ বলে দিয়েছিলেন ৷ শরিয়তপুর জেলার পুলিশ সুপার রৌনক জাহান সংবাদসংস্থা পিটিআই-কে এ কথা বলেছেন ৷

সেই তথ্যের ভিত্তিতেই তিনজনকে গ্রেফতর করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে ৷ ধৃতদের সকলেরই বয়স 21 থেকে 27 বছরের মধ্যে ৷ পুলিশের দেওয়া তথ্য বলছে, খোকনকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল 21 বছরের রাব্বি ময়লা, 27 বছর বয়সি দামোদর সোহাগ এবং পলাশ সর্দার নামে এক ব্যক্তি ৷ তার বয়স 25 ৷ এই তিনজন ছাড়া আরও কয়েকজন ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু এত কমবয়সি তিন যুবকের সঙ্গে খোকন কীভাবে পরিচিত ছিলেন সেচটা জানার কাজ শুরু হয়েছে ৷

ঘটনাটি ঘটেছে 31 ডিসেম্বর রাত সাড়ে 9টা নাগাদ ৷ শরিয়তপুরের খেরুভাঙা বাজারে ওষুধের দোকান আছে খোকনের ৷ পাশাপাশি মোবাইল ব্যাঙ্কিং সক্রান্ত ব্যবসার সঙ্গেও তিনি জড়িত ছিলেন ৷ রিক্সায় করে বাড়ি ফেরার সময় তাঁর পথ আটকায় কয়েকজন ৷ এরপর তাঁকে প্রথমে বেধড়ক পেটানো হয় ৷ শেষে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেয় ভিড় ৷ প্রাণে বাঁচতে পাশের পুকুরে চাপ দেন ৷

সেখান থেকে তাঁকে উদ্ধার করে শরিয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ কিন্তু আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে গিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা ৷ তবে ঢাকার চিকিৎসকদের চেষ্টাও কাজে আসেনি ৷ শরীরে একাধিক আঘাত প্রথম থেকেই চিকিৎসকদের চিন্তায় রেখেছিল ৷ শেষমেশ শনিবার প্রয়াত হন খোকন ৷

এবার জানা গেল হাসপাতালে চিকিৎসা চলাকালীনই যারা তাঁকে মারধর করে গায়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিল তাদের চিনতে পেরেছিলেন খোকন ৷ পুলিশকে কয়েকটি নাম বলেন ৷ সেই সূত্রেই তিনজনকে গ্রেফতার করা হয়েছে ৷ আর কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত ছিল তা জানার কাজ শুরু হয়েছে ৷

সম্প্রতি আবারও নতুন করে হিন্দুদের আক্রান্ত হতে হচ্ছে বাংলাদেশে ৷ দীপুচন্দ্র দাস, সম্রাট, বজেন্দ্র বিশ্বাসের পর এবার প্রাণ গেল খোকনের ৷ এই বিতর্কের আঁচ পড়েছে ক্রিকেটের উপরও ৷ আইপিএলে কলকাতা দলে সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ৷ তবে শনিবার বিসিসিআই কলকাতাকে জানিয়ে দেয় মুস্তাফিজুরকে ছাড়তে হবে ৷ সরকারিভাবে না বলা হলেও একাধিক হিন্দু যুবকের মৃত্যুর পর মুস্তাফিজুরকে দেশে ফেরানো নিয়ে দেশে ক্রিকেট পরিচালনের নিয়ামক সংস্থার উপর চাপ বাড়ছিল ৷ এমতাবস্থায় তারা কেকেআরকে জানায় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে ৷ তাঁর বদলে বিকল্প ক্রিকেটারকে নিতে পারবে কেকেআর ৷

এরপর আগামী মাসে ভারতে বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে বেঁকে বসল বাংলাদেশ ৷ ভারত থেকে বাংলাদেশের ম্য়াচগুলি শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক ৷ ক্রীড়ামন্ত্রকের উপদেষ্টা ডঃ আসিফ নজরুলের নির্দেশে আইসিসি'র কাছে এমনই দরবার করার সিদ্ধান্ত নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৷