ETV Bharat / international

'মানবতার সব নীতি লঙ্ঘিত হয়েছে', খামেনেই হত্যায় কড়া সমালোচনা পুতিনের

সর্বোচ্চ নেতা খামেনেইয়ের হত্যার নিন্দা করল ইরানের মিত্র দেশ রাশিয়া ৷ প্রেসিডেন্ট পুতিন গভীর শোকবার্তা জানিয়েছেন ৷ ইজরায়েল ও আমেরিকার তীব্র নিন্দা করেছেন ৷

Russian President Putin Condemns Iran Supreme Leader Assassination
(বাঁদিক থেকে) ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ খামেনেই ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (ছবি: বাঁদিকের ছবিটি খামেনেই নিউজ থেকে এবং ডানদিকের ছবিটি ক্রেমলিনের ওয়েবসাইট থেকে সংগৃহীত)
author img

By ANI

Published : March 1, 2026 at 8:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

মস্কো, 1 মার্চ: সুপ্রিম নেতা আয়োতুল্লাহ খামেনেইয়ের হত্যার কড়া সমালোচনা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ ইজরায়েল-আমেরিকার যৌথ হামলায় এই মৃত্যুকে তিনি 'নিন্দনীয় হত্যাকাণ্ড' বলে উল্লেখ করেন ৷ ক্রেমলিনের তরফে তাঁর বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷

শনিবার সকালে ইরানের তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৷ পরে হামলার কথা ঘোষণা করে একে একে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ গতকালই এই আক্রমণের কড়া সমালোচনা করেছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ ৷ এরপর এই প্রথম ইরানের উপর ইজরায়েল-আমেরিকার হামলার তীব্র নিন্দা করলেন প্রেসিডেন্ট পুতিন ৷

প্রেসিন্ডেন্ট পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শোকবার্তা পাঠিয়েছেন ৷ ক্রেমলিন সেই বার্তা প্রকাশ করেছে ৷ ইরানের সুপ্রিম নেতা আলী খামেনেই এবং তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের মৃত্যুতে গভীরভাবে শোকাহত রাশিয়ার প্রেসিডেন্ট ৷ তিনি জানিয়েছেন, ইসলামিক রিপাবলিক ইরানের সুপ্রিম নেতা সৈয়দ আলি খামেনেই ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় আমার সমবেদনা রইল ৷ এটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ৷ পাশাপাশি মানবিক নৈতিকতার সব দিক লঙ্ঘন হয়েছে বলেও নিন্দা করেন প্রেসিডেন্ট পুতিন ৷

তিনি আরও লেখেন, "আমাদের দেশ বিশাল মাপের আয়োতুল্লাহ খামেনেইকে একজন অসাধারণ রাষ্ট্রনেতা হিসাবে মনে রাখবে ৷ রাশিয়া ও ইরানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং সার্বিক কৌশলী অংশীদারিত্বের সম্পর্ক তৈরির নেপথ্যে তাঁর ব্যক্তিগত অবদান অপরিসীম ৷"

ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি নিয়ে গত বছরের জুনেই ইজরায়েল ও আমেরিকার সঙ্গে বিরোধ তৈরি হয়েছিল ৷ সেই সংঘাত যুদ্ধের রূপ নিয়েছিল ৷ ফের চলতি বছরে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে আলোচনায় বসে আমেরিকা ৷ কিন্তু বৈঠকে কোনও সমাধান সূত্র পাওয়া যায়নি ৷ এদিকে সমঝোতায় না-হলে ইরানে আক্রমণের হুঁশিয়ারি দিয়েই যাচ্ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷

সেই আশঙ্কা সত্যি করে আমেরিকার মদতে গতকাল সকালে তেহরানে খামেনেইয়ের দফতরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল ৷ সেই হামলায় প্রাণ হারান খামেনেই ৷ পাশাপাশি মৃত্যু হয়েছে তাঁর মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাইয়ের ৷ এই আবহে দেশে 40 দিনের রাষ্ট্রীয় শোক পালিত হবে ৷ ইরানের রাজধানী তেহরান-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শহরগুলি থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে ৷ পাল্টা মধ্যপ্রাচ্যের বাহারিন, সৌদি আরব, আরব আমির শাহি, কুয়েতে আমেরিকার সেনাঘাঁটিগুলিকে নিশানা করেছে ইরান ৷