ETV Bharat / international

হাজার হাজার বিরোধী নেতা-কর্মীদের গুম ঘরে পাঠিয়ছিলেন হাসিনা, দাবি কমিশনের রিপোর্টে

রাজনৈতিক কারণেই বিরোধীদের গুম করা হত বলে দাবি করা হয়েছে রিপোর্টে ৷ হাসিনার পাশাপাশি তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীকেও অভিযুক্ত করা হয়েছে ৷

Chief Adviser GOBs Post
কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে (ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 4, 2026 at 9:07 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ঢাকা, 4 জানুয়ারি: শেখ হাসিনার আমলে বাংলাদেশের 4 থেকে 6 হাজার নাগরিককে গুম ঘরে পাঠানো হয়েছিল ৷ গুম সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে তৈরি কমিশন এমনটাই মনে করছে ৷ রবিবার এই কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে ৷ পাশাপাশি রাজনৈতিক কারণেই এভাবে গুম করা হত বলে রিপোর্টে জানিয়েছে কমিশন ৷ যাঁদের গুম করা হয়েছিল তাঁদের অধিকাংশ জামাতের সদস্য় বলে উঠে এসেছে রিপোর্টে ৷
কমিশনের সভাপতি তথা বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, সদস্য বিচারপতি মহম্মদ ফরিদ আহমেদ শিবলী, নূর খান লিটন, নাবিলা ইদ্রিস ও সাজ্জাদ হোসেন এদিন যমুনায় গিয়ে ইউনূসের সঙ্গে দেখা করেন ৷ রিপোর্ট নিয়ে তাঁদের মধ্যে চর্চা হয় ৷ দিনরাত পরিশ্রম করে রিপোর্ট তৈরি করার জন্য কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান ইউনূস ৷ পাশাপাশি এই রিপোর্টে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা সহজ ভাষায় দেশের নাগরিকদের কাছে পৌঁছে দেওয়ারও নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ৷

Chief Adviser GOBs Post
রবিবার এই কমিশনের চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে (ছবি : প্রধান উপদেষ্টার ফেসবুক)

কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলার সময় ইউনূস জানান, রিপোর্ট থেকে যা যা উঠে এসেছে তাকে ব্যাখ্যা করতে পৈশাচিক শব্দটির সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই ৷ পাশাপাশি বাংলাদেশকে আর কখনও এই কালো দিন দেখতে হবে না বলেও জানান ইউনূস ৷ পরে এ নিয়ে সোশাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট করেছে তাঁর কার্যালয় ৷ তাতে উল্লেখ করা হয়েছে, রিপোর্ট বলছে কমিশনের কাছে এখনএ পর্যন্ত 1913টি অভিযোগ জমা পড়েছে ৷ তার মধ্য়ে 287 জন বাদ দিয়ে বাকি 1569 জনকে গুম করা হয়েছে বলে কমিশন নিশ্চিত ৷

এখনও অনেকে অভিযোগ নিয়ে আসছেন বলে জানিয়েছেন কমিশন সদস্য নাবিলা ইদ্রিস ৷ তিনি বলেন, ‘গুমের সংখ্যা 4 থেকে 6 হাজার হতে পারে। গুমের শিকার এমন ব্যক্তিদের পরিবরের অনেকের সঙ্গে যোগাযোগ করে তাঁদের মাধ্যমে আরও ভিক্টিমের খোঁজ পাওয়া গিয়েছে ৷ তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি ৷ তাঁদের অনেকেই কমিশনেকক কথা জানেন না ৷ কিংবা তাঁরা এখন পেশাগত বা অন্য কোনও কারণে বাংলাদেশের বাইরে অন্য কোনও দেশে থাকেন ৷" রিপোর্টে কমিশনের দেওয়া তথ্য বলছে, যাঁদের গুম করা হয়েছিল তাঁদের মধ্যে 75 শতাংশ জমাতের নেতা-কর্মী ৷ সদ্য় প্রয়াত খালেদা জিয়ার বিএনপির ক্ষেত্রে সংখ্যাটি 22 শতাংশের আশপাশে ৷

অনেক ক্ষেত্রে তাঁর বিরোধীদের গুম করার নির্দেশ সরাসরি হাসিনা দিতেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷ তাছাড়া গুম হওয়া অনেককে নাকি কোনও রকম বৈধ প্রক্রিয়ার ধার না ধরে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ এর পাশাপাশি প্রধান উপদেষ্টার কাছে পেশ হওয়া রিপোর্টের বিভিন্ন অংশে হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কথা বলা আছে ৷ রাজনৈতিক বিরোধীদের গুম ঘরে পাঠানোর ক্ষেত্রে হাসিনার পাশাপাশি এই কজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে ৷