ETV Bharat / international

গাজা শান্তি উদ্যোগ এই অঞ্চলে 'ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতিশ্রুতি' বহন করে: প্রধানমন্ত্রী মোদি

2023 সালের 7 অক্টোবর হামাসের বর্বরোচিত হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের সকলের প্রতি ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর সমবেদনা জানান।

PM Narendra Modi Israel Visit
ইজরায়েলের পার্লামেন্টে প্রধানমন্ত্রী মোদি (ছবি: এএনআই)
author img

By PTI

Published : February 25, 2026 at 10:54 PM IST

2 Min Read
Choose ETV Bharat

জেরুজালেম, 25 ফেব্রুয়ারি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার (25 ফেব্রুয়ারি) দুই দিনের সফরে ইজরায়েলে পৌঁছেছেন। বুধবার ইজরায়েলের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গাজা শান্তি উদ্যোগের প্রতি নয়াদিল্লির সমর্থন জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ এই অঞ্চলে 'ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির প্রতিশ্রুতি' বহন করে।

7 অক্টোবর, 2023 তারিখে হামাসের হামলায় যাঁরা তাঁদের নিকটাত্মীয়দের হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি ভারতের গভীর সমবেদনা জানিয়ে মোদি জানান, ইজরায়েলের মতো ভারতেরও 'সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা নীতি' রয়েছে। 7 অক্টোবর হামাসের বর্বরোচিত হামলায় যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের সকলের প্রতি ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর সমবেদনা জানান। এই হামলায় যাঁদের জীবন বিধ্বস্ত হয়েছে তাঁদের সকল পরিবারের প্রতিও তিনি সমবেদনা জানান। তিনি বলেন, "আমরা আপনাদের ব্যথা বুঝতে পারি। আপনাদের শোকে আমরা আপনাদের পাশে আছি। ভারত এখন এবং ভবিষ্যতে পূর্ণ দৃঢ়তার সঙ্গে ইজরায়েলের পাশে থাকবে।"

প্রধানমন্ত্রী মোদি বলেন, "কোনও কারণই সাধারণ নাগরিকদের হত্যাকে ন্যায়সংগত করতে পারে না। সন্ত্রাসবাদকে কোনওভাবেই সমর্থন করা যেতে পারে না। ভারতও দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের শিকার হয়েছে। আমরা 26/11 মুম্বই হামলা এবং সেখানে নিহত নিরীহ মানুষদের কথা মনে রাখি, যার মধ্যে ইজরায়েলি নাগরিকও রয়েছেন। আপনাদের মতো, আমাদেরও সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য-সহনশীলতা নীতি রয়েছে, কোনও দ্বিমুখী মানদণ্ড নেই।"

PM Narendra Modi Israel Visit
ইজরায়েলের সংসদে প্রধানমন্ত্রী মোদি (ছবি: এপি)

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেসেটে তাঁর ভাষণে বলেন, "সন্ত্রাসবাদের লক্ষ্য হল সমাজকে অস্থিতিশীল করা, উন্নয়নকে বাধাগ্রস্ত করা এবং আস্থা নষ্ট করা। সন্ত্রাসবাদ মোকাবেলায় সমগ্র বিশ্বের স্থায়ী এবং সমন্বিত পদক্ষেপের প্রয়োজন ৷ কারণ, যেকোনও স্থানেই সন্ত্রাসবাদ সব সময় শান্তির জন্য হুমকি। তাই, ভারত স্থায়ী শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনের জন্য সব রকম প্রচেষ্টাকে সমর্থন করে।"

ইজরায়েলের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদি বলেন, "এই মহান সভায় দাঁড়িয়ে থাকা আমার জন্য সৌভাগ্য ও সম্মানের। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে এবং একটি প্রাচীন সভ্যতার প্রতিনিধি হিসেবে, অন্য একটি সভ্যতার জন্য আমি এটি করছি। আমি আমার সঙ্গে 140 কোটি ভারতবাসীর শুভেচ্ছা এবং বন্ধুত্ব, শ্রদ্ধা এবং অংশীদারিত্বের বার্তা নিয়ে এসেছি।"

দুই দিনের সফরে প্রধানমন্ত্রী মোদি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগের সঙ্গে দেখা করবেন এবং ইজরায়েলি সংসদ, নেসেটে রয়েছে তাঁর ভাষণ। এটি একটি বিশেষ সম্মান যা খুব কম বিশ্ব নেতাই পেয়েছেন। এটি প্রধানমন্ত্রী মোদির ইজরায়েলে দ্বিতীয় সফর।

  1. দু'দিনের সফরে ইজরায়েল পৌঁছলেন মোদি, লাল কার্পেটে স্বাগত নেতানিয়াহুর
  2. এবার ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি ইজরায়েলের সঙ্গে, শুরু প্রথম দফার আলোচনা