ETV Bharat / international

ছাব্বিশের প্রথম উদযাপন হল কিরিবাতি দ্বীপপুঞ্জে, সব শেষে সামোয়ায়; রইল তালিকা

ভারতে আর কয়েক ঘণ্টা ৷ এদিকে পৃথিবীর কয়েকটি দেশের ঘড়িতে ইতিমধ্যে 12টা বেজে গিয়েছে অর্থাৎ বর্ষবরণ উৎসব শুরু হয়ে গিয়েছে ৷

Fireworks in Sydney
সিডনিতে বর্ষবরণ (ছবি: সিটি অফ সিডনির এক্স হ্যান্ডেল থেকে গৃহীত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 31, 2025 at 8:48 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 31 ডিসেম্বর: বর্ষবরণ হয়ে গিয়েছে পৃথিবীর অনেক দেশে ! কিরিবাতি দ্বীপপুঞ্জ, বিশেষত কিরিতিমাতি প্রথম 2026 সালকে স্বাগত জানিয়েছে ৷ প্রশান্ত মহাসাগরের মাঝামাঝি অবস্থিত এই দ্বীপপুঞ্জ বিশ্বের টাইম জোনে এমন অবস্থানে রয়েছে যে, প্রতি বার সবার আগে এখানেই নয়া বছরের ধ্বনি শোনা যায় ৷

কিরিতিমাতি দ্বীপকে ক্রিসমাস আইল্যান্ড বলেও ডাকা হয় ৷ ভারতে ঘড়িতে যখন ঠিক দুপুর 3.30টে, তখন কিরিতিমাতির মধ্যরাত অর্থাৎ 2026 সালের সূচনা হয়েছে ৷ ভারতের থেকে ঠিক সাড়ে আট ঘণ্টা এবং গ্রিনউইচ মিন টাইম (জিএমটি)-র থেকে 14 ঘণ্টা এগিয়ে কিরিতিমাতি দ্বীপ ৷

এই দ্বীপের ঠিক 15 মিনিট পরে নিউজিল্যান্ডের চ্যাথাম দ্বীপপুঞ্জে শুরু হয় নববর্ষের উদযাপন ৷ এরপর প্রশান্ত মহাসাগরীয় টোকেলাউ ও টোঙ্গার মতো ছোট ছোট দ্বীপগুলির বাসিন্দারা 2026 সালকে স্বাগত জানান ৷

সোশাল মিডিয়ায় 'হ্যাপি নিউ ইয়ার 2026' কিওয়ার্ড এখন ট্রেন্ডিংয়ে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে ৷ সারা দুনিয়ায় বৈচিত্র্যময় রীতিতে স্বাগত জানানো হচ্ছে নতুন বছরকে ৷ এর মধ্যে উল্লেখযোগ্য নিউজিল্যান্ডের সিডনি ৷ আতসবাজিতে বর্ষবরণের উৎসব মেতেছেন সিডনি-বাসী ৷ আর সেই চোখ ধাঁধানো বর্ষবরণ বিশ্বের নেটিজেনদের অন্যতম আকর্ষণ ৷

ভারতের আগে ও পরে কোন কোন দেশে 2026 বর্ষবরণ

3.30 pm (IST) কিরিবাতি

4.30 pm (IST) নিউজিল্যান্ড

5.30 pm (IST) ফিজি, রাশিয়ার কয়েকটি এলাকা

6.30 pm (IST): অস্ট্রেলিয়ার অধিকাংশ অঞ্চল

8.30 pm (IST): জাপান, দক্ষিণ কোরিয়া

9.30 pm (IST): চিন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং, ফিলিপিন্স

ভারত, শ্রীলঙ্কা (জিএমটি থেকে 5 ঘণ্টা 30 মিনিট এগিয়ে)

1.30 am (IST): আরব আমির শাহি, ওমান, আজারবাইজান

3.30 am (IST): গ্রিস, দক্ষিণ আফ্রিকা, সাইপ্রাস, মিশর, নামিবিয়া

4.30 am (IST): জার্মানি, ফ্রান্স, ইতালি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ডিস, মরক্কো, কঙ্গো, মাল্টা

5.30 am (IST): ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল

8.30 am (IST): ব্রাজিল, আর্জেন্টিনা, চিল

9.30 am (IST): পুয়ের্তো রিকো, বারমুডা, ভেনেজুয়েলা, ইউএস ভার্জিন আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস

10.30 am (IST): ইউএস ইস্ট কোস্ট (নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি), পেরু, কিউবা, বাহামাস

11.30 am (IST): মেক্সিকো, কানাডা ও আমেরিকার কিছু অংশ

1.30 pm (IST): ইউএস ওয়েস্ট কোস্ট, (লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো)

3.30 pm (IST): হাওয়াই, ফ্রেঞ্চ পলিনেশিয়া

4.30 pm (IST): সামোয়া