বন্যা-বিপর্যস্ত নেপালে মৃতের সংখ্যা বেড়ে 691, নিখোঁজ 3 হাজারেরও বেশি মানুষ
রবিবার চিনের দেওয়া সর্বশেষ তথ্যের পর নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে 691-এ দাঁড়িয়েছে এবং 3 হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

Published : August 30, 2026 at 8:09 AM IST
নুয়াকোট (নেপাল), 30 অগস্ট: হড়পা বানে নেপালে বিপর্যয়ের তিন দিন অতিক্রান্ত। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে নেপালে। রবিবার চিনের দেওয়া সর্বশেষ তথ্যের পর নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে 691-এ দাঁড়িয়েছে এবং 3 হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
অন্যদিকে, নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা শনিবার গভীর রাতে জানিয়েছিল যে সেখানে মৃতের সংখ্যা বেড়ে 675 হয়েছে এবং 2,498 জন নিখোঁজ রয়েছেন। এখনও পর্যন্ত নেপালে 3,700 জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ত্রাণ কেন্দ্রগুলিতে নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের খবরের অপেক্ষায় উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন ৷ কারণ, মৃতের সংখ্যা ও নিখোঁজ মানুষের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে।

শনিবার ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, চার দিন আগে নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ হড়পা বানের পর 275 জনেরও বেশি ভারতীয় নিখোঁজ রয়েছেন এবং 108 জনকে উদ্ধার করা হয়েছে। মন্ত্রক আরও জানিয়েছে যে, ভারতীয় বংশোদ্ভূত 128 জনের সঙ্গেও কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত দুই দিনে 598 জন ভারতীয় নাগরিক নিরাপদে চিন থেকে নেপালে প্রবেশ এসেছেন ৷ অন্যদিকে, প্রায় 900 জন ভারতীয় এখনও চিনের ভূখণ্ডে অবস্থান করলেও তাঁরা 'নিরাপদ এবং তাঁদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে'।
The 4th flight from 🇮🇳 with 11 tonne assistance is now airborne. The @IAF_MCC C-130 aircraft is carrying:
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) August 29, 2026
➡️ A Tunnel technical contingent along with equipment for search & rescue operations.
➡️ A team of Forensics experts for DNA analysis along with Forensic equipment.
➡️… pic.twitter.com/XmUJQQ1muJ
বিধ্বংসী বন্যার পর অব্যাহত উদ্ধারকাজে নেপালের পাশে রয়েছে ভারত ৷ বন্যা-বিপর্যস্ত নেপালে শনিবার রাতেই সহায়তা সামগ্রী নিয়ে চতুর্থ বিমান পাঠিয়েছে ভারত । ভারতীয় বায়ুসেনার একটি C-130 বিমানে করে 11 টন ওজনের উদ্ধারকাজের সরঞ্জাম, ফরেনসিক সামগ্রী এবং ত্রাণসামগ্রী নেপালে সেখানে পাঠানো হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে, ওই বিমানে উদ্ধার ও তল্লাশি অভিযানের সরঞ্জামের পাশাপাশি একটি কারিগরি দল এবং ডিএনএ বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম-সহ ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দলও পাঠানো হয়েছে। বুধবারের হড়পা বানে নিহতদের মৃতদেহ শনাক্ত করার ক্ষেত্রে এই ফরেনসিক দলটি নেপালের কর্তৃপক্ষকে সহায়তা করবে।
সোশ্যাল বিদেশমন্ত্রী এস মিডিয়ায় জয়শঙ্কর জানিয়েছেন যে, 230 ফুট দীর্ঘ একটি 'সিঙ্গেল লেন মডুলার স্টিল ব্রিজ' তৈরির সরঞ্জামবাহী 16টি ট্রাক নেপালে পৌঁছেছে।
তিনি বলেন, "আরও সাতটি বেইলি সেতু স্থাপনের সরঞ্জাম শীঘ্রই সরবরাহ করা হবে। এগুলি বসানোর জন্য কারিগরি দলও শীঘ্রই এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে ৷" ভারত এই পর্যন্ত নেপালে মোট 68.5 টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে।

ইউনিসেফ (UNICEF) সতর্ক করেছে যে অন্তত 17,000 শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। বন্যায় 18টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে এবং আরও 20টি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির হাজার হাজার শিক্ষার্থীর পড়াশোনা অনিশ্চিত হয়ে পড়েছে।
ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রসের হিসাব অনুযায়ী, এই দুর্যোগে অন্তত 93,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া বেঁচে যাওয়া কিছু মানুষের কাছে এখন মানবিক সহায়তা পৌঁছাচ্ছে, যদিও প্রয়োজনের তুলনায় তা এখনও অপর্যাপ্ত।

