মার্কিন-ইজরায়েল যৌথ হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্য, ইরানে প্রাথমিক স্কুলে বিস্ফোরণ; মৃত অন্তত 40
ইরানে হামলা চালাল ইজরায়েল। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী নিজেই এই ঘোষণা করেছেন। তেহরানের বেশ কয়েকটি স্থানে এই হামলা চালানো হয়েছে।

Published : February 28, 2026 at 12:34 PM IST
দুবাই, 28 ফেব্রুয়ারি: পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে যেতে পারবে না ইরান ৷ এই অভিযোগে এদিন সাতসকালে আমেরিকার মদতে ইরানের উপর যৌথ হামলার সূচনা করে বেঞ্জামিন নেতানিয়াহু ও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৷ এরই সঙ্গে মধ্যপ্রাচ্যের এই দেশের নাগরিকদের ফের প্রশাসনকে উপড়ে ফেলার বার্তা দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ৷
শনিবার সকালে ইরানের রাজধানী তেহরান-সহ বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে ৷ ধোঁয়ার কুণ্ডলী আকাশ ছেয়ে ফেলেছে ৷ ইরানের সংবাদসংস্থা আইআরএনএ জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমোজ়গান প্রদেশের মিনাব-এ একটি মেয়েদের স্কুলে বোমা বর্ষণ হয়েছে ৷ এই হামলায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 40 ৷ এছাড়া অন্তত 45 জন জখন হয়েছে ৷ ইজরায়েল-মার্কিন যৌথ বাহিনীর কেউ এই হামলা নিয়ে কিছু বলেনি ৷
The destroyed building is a primary school for girls in the south of Iran. It was bombed in broad daylight, when packed with young pupils.
— Seyed Abbas Araghchi (@araghchi) February 28, 2026
Dozens of innocent children have been murdered at this site alone.
These crimes against the Iranian People will not go unanswered. pic.twitter.com/AVqiuolgWm
এই স্কুলের ছবিটি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ইরানের বিদেশ মন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি ৷ তিনি লিখেছেন, "ইরানের দক্ষিণে মেয়েদের প্রাথমিক স্কুলের ভবন ধ্বংস হয়ে গিয়েছে ৷ প্রকাশ্য দিবালোকে স্কুলের উপর বোমা ফেলা হয়েছে ৷ সেই সময় স্কুলে ছোট ছোট পড়ুয়ারা লেখাপড়া করছিল ৷ শুধু এই জায়গাটিতেই বহু শিশুর হত্যা করা হয়েছে ৷ ইরানের মানুষের বিরুদ্ধে এই অপরাধে আমরা চুপ করে থাকব না ৷"
אחיי ואחיותיי אזרחי ישראל, לפני שעה קלה יצאנו ישראל וארה״ב למבצע להסרת האיום הקיומי מצד משטר הטרור באיראן.
— Benjamin Netanyahu - בנימין נתניהו (@netanyahu) February 28, 2026
אני מודה לידידינו הגדול הנשיא דונלד טראמפ על מנהיגותו ההיסטורית.
במשך 47 שנים קורא משטר האייתוללות ״מוות לישראל״, ״מוות לאמריקה״. הוא הקיז את דמינו, רצח אמריקנים רבים וטבח… pic.twitter.com/itTF5b4jB4
এদিন সকালে ইরানের সুপ্রিম ধর্মগুরু আয়োতোল্লাহ খামেনেইয়ের দফতরের কাছে হামলা চালায় ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৷ পরে ইরানের উপর 'অপারেশন রোরিং লায়ন' অভিযানের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলায় সিলমোহর দিয়ে ভিডিয়ো বার্তা দেন ৷ এই হামলার আঁচ ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলিতেও ৷ ইরানও প্রতিশোধমূলক প্রতি-আক্রমণের অঙ্গীকার করে হুমকি দিয়েছে ৷
May God Bless the Brave Men and Women of America’s Armed Forces.
— The White House (@WhiteHouse) February 28, 2026
May God Bless the United States of America. https://t.co/lL0r9MoHqk
বন্ধ হয়েছে ইজরায়েল, ইরান-সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশপথ ৷ বিশ্বজুড়ে বিমান চলাচলে ব্যাপক প্রভাব পড়েছে ৷ ইরানে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি দেখা গিয়েছে ৷ পরিস্থিতি এতটাই গুরুতর যে, আহতদের উদ্ধার করার জন্য রাস্তায় শুধু অ্যাম্বুলেন্স দেখা গিয়েছে ৷
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আট মিনিটের ভিডিয়ো বার্তায় বলেন, "আমেরিকা ইরানের উপর ব্যাপক সামরিক অভিযানের সূচনা করেছে ৷" তাঁর দাবি, ইরান পারমাণবিক কর্মসূচির আওতায় পরমাণু অস্ত্র তৈরি করে চলেছে ৷ এমনকী ইরান থেকে সরাসরি আমেরিকায় আঘাত হানতে পারে, এমন ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে খামেনেই প্রশাসন ৷ তিনি ইরানের আপামর জনসাধারণকে তাদের সরকার ফেলে দেওয়ার বার্তা দিয়েছেন ৷
🇮🇱🇺🇸🇮🇷 Israel Launches Strikes on Iran!!
— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) February 28, 2026
Iranian President Masoud Pezeshkian also reportedly targeted by Israeli airstrikes. pic.twitter.com/jLdN2DMlMC
এই যুদ্ধকে কেন্দ্র করে ইতিমধ্যে ইরানের পক্ষে এবং বিপক্ষে অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্য-সহ বিভিন্ন দেশ ৷ রাশিয়া ইরানের উপর এই হামলার তীব্র নিন্দা করেছে ৷ ইরানের পরমাণু অস্ত্র তৈরির বিরুদ্ধে করা এই হামলাকে সমর্থন করেছে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি ৷ ইরান পাল্টা যে হামলা চালিয়েছে, তার নিন্দা করেছে ৷ কিন্তু ইজরায়েল ও আমেরিকার হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি ৷ কানাডাও আমেরিকাকে সমর্থন করেছে ৷ ইউরোপের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা ফের আমেরিকা ও ইরানের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসার বার্তা দিয়েছেন ৷
ইরানের পাঁচটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যম ৷ ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে, বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে । ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে যে, ইসফাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এছাড়াও, ইরানের রাজধানী তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট এবং রিপাবলিক এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ইসলামিক রিপাবলিক সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানের দুটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এতে বলা হয়েছে যে শহরের কেন্দ্রস্থলে ধোঁয়া দেখা গিয়েছে।
ইরানে আমেরিকা ও ইজরায়েলের হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জনগণকে সেখানকার সরকার দখল করার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন: "এটা আপনাদেরই নিতে হবে।" সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়োতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমেরিকা ইরানে বড় ধরনের যুদ্ধ অভিযান শুরু করেছে। তিনি দাবি করেছেন যে, ইরান তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রেখেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর জন্য ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে।
হামলার পর ইজরায়েল একটি বিবৃতি জারি করেছে। ইজরায়েল বলেছে যে, তারা যদি আক্রমণ না করত, তাহলে ইরান তাদের উপর আক্রমণ করত। বিস্ফোরণের শব্দ শুনে ইরানের মানুষ তাদের বাঙ্কারে পালিয়ে যায়। ইরানে বিস্ফোরণ সম্পর্কে, ডিএম কাটজ বলেছেন যে ইজরায়েলের উপর হুমকি দূর করার লক্ষ্যে এই হামলা চালানো হয়েছে। আইডিএফ হোম ফ্রন্ট কমান্ডের মতে, প্রয়োজনীয় ক্ষেত্র ছাড়া সকল শিক্ষামূলক কার্যক্রম, বৈঠক-সমাবেশ এবং কাজ স্থগিত করা হয়েছে।
ইজরায়েল ইরানে হামলা চালানোর কথা বলার পর ইরানের রাজধানী তেহরানে আরও বিস্ফোরণ ঘটে। যদিও এই হামলায় কোনও হতাহতের তথ্য জানা যায়নি। এদিকে, ইজরায়েল তেহরানকে লক্ষ্য করে হামলা চালানোর পর ইরান তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইরানের রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার সঙ্গে সঙ্গে পাইলটদের প্রতি এই সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছে।
ইজরায়েল ইরানে হামলা করার সঙ্গে সঙ্গে , গুপ্তচর সংস্থা মোসাদ তাদের অফিসিয়াল ফার্সি ভাষার টেলিগ্রাম চ্যানেলে ইরানিদের জন্য একটি বিবৃতি জারি করেছে। বিবৃতিতে বলা হয়েছে, "আমাদের ইরানি ভাই ও বোনেরা, তোমরা একা নও! বিশেষ করে আমরা তোমাদের জন্য একটি অত্যন্ত নিরাপদ এবং বিশেষ টেলিগ্রাম চ্যানেল চালু করেছি। একসঙ্গে, আমরা ইরানকে তার উজ্জ্বল ভবিষ্যতে ফিরিয়ে আনব।"

