ইরানে ইজরায়েল-আমেরিকার যৌথ হামলা, ভারতীয়দের চূড়ান্ত সতর্কতা অবলম্বনের নির্দেশ বিদেশ মন্ত্রকের
আমেরিকার মদতে ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল ৷ এই আবহে ভারতীয়দের উদ্দেশে বার্তা দিল দূতাবাস ৷ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে ৷

By PTI
Published : February 28, 2026 at 1:41 PM IST
তেহরান, 28 ফেব্রুয়ারি: আশঙ্কা সত্যি করে ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল ৷ সঙ্গে যোগ দিয়েছে আমেরিকাও ৷ এই আবহে ইরান ও ইজরায়েলে বসবাসকারী ভারতীয় নাগরিকদের জন্য সতর্কতামূলক নির্দেশিকা জারি করল ভারতীয় দূতাবাস ৷ এর আগে গত 23 ফেব্রুয়ারি যে কোনও উপায়ে ইরান ছাড়ার আর্জি জানিয়েছিল ভারতীয় দূতাবাস ৷ বেলা বাড়তে সতর্কতামূলক নির্দেশিকা জারি করেছে কুয়েত ও জর্ডনের ভারতীয় দূতাবাসও ৷
শনিবার সকালে তেহরানে প্রথম হামলা চালায় ইজরায়েল ৷ ইরানের সুপ্রিম ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দফতরের কাছেই বিস্ফোরণ ঘটে ৷ তিনি আপাতত নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন বলে খবর ৷ পরে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, সারা দেশে আক্রমণ চালিয়েছে ইজরায়েল ৷ দেশের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রথম এই আক্রমণের বিষয়টি নিশ্চিত করে ৷ পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সামরিক অভিযানে কথা ঘোষণা করেন ৷
ADVISORY as on 28 February 2026 pic.twitter.com/BqQv9AfNAl
— India in Iran (@India_in_Iran) February 28, 2026
এই আবহে ইজরায়েল ও ইরান- দুই দেশে বসবাসকারী ভারতীয়দের সর্বদা সতর্ক থাকার নির্দেশ দিল ভারত সরকার ৷ বিশেষ প্রয়োজন না-হলে বাড়ি ছেড়ে অন্য কোথাও যাতায়াত করতে নিষেধ করা হয়েছে ৷ দুই দেশের ভারতীয় নাগরিকরা যেন পরিস্থিতির উপর নজর রাখেন ৷ স্থানীয় প্রশাসনের পরামর্শ মেনে চলেন ৷ সমস্যায় পড়লে সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাঁরা ৷ ইরান ও ইজরায়েলে ভারতীয় দূতাবাসে যোগাযোগের নম্বর দেওয়া হয়েছে সোশাল মিডিয়ায় ৷
ADVISORY
— India in Israel (@indemtel) February 28, 2026
In view of the prevailing security situation in the region, all Indian nationals in Israel are advised to exercise utmost caution and remain vigilant at all times.
2. Indian nationals are strongly advised to strictly adhere to the safety guidelines and instructions… pic.twitter.com/SOvzAdLMwn
ইজরায়েলে বসবাসকারী ভারতীয়দের নির্দেশ
- ভারতীয়রা চূড়ান্ত সতর্ক থাকুন ৷ সবসময় পরিস্থিতির দিকে নজর রাখুন ৷
- ভারতীয়দের জোর দিয়ে বলা হচ্ছে, ইজরায়েল প্রশাসন ও হোম ফ্রন্ট কমান্ডের জারি করা নিরাপত্তাজনিত নির্দেশিকা এবং উপদেশ মেনে চলুন ৷
- এই https://oref.org.il/eng ওয়েবসাইটে সময়ে সময়ে যেসব আপডেট দেওয়া হচ্ছে, সেগুলি খেয়াল করুন ৷
- প্রশাসনের নির্ধারিত আশ্রয়স্থলের কাছাকাছি এলাকায় থাকুন ৷ বাড়ি বা কাজের জায়গার নিকটবর্তী সুরক্ষিত আশ্রয়স্থলগুলি চিনে রাখুন ৷
- পরবর্তী নির্দেশিকা না-দেওয়া পর্যন্ত ইজরায়েলে বিশেষ প্রয়োজন ছাড়া অহেতুক কোথাও যাতায়াত করতে নিষেধ করা হচ্ছে ৷
- স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, সরকারি ঘোষণা এবং জরুরি অবস্থায় সতর্কতা জারির দিকে নজর রাখুন ৷
- জরুরি প্রয়োজনে ভারতীয় নাগরিকরা তেল আভিভে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন ৷ 24 ঘণ্টার হেল্পলাইন খোলা রয়েছে ৷ ফোন নম্বর: +972-54-7520711; E-mail: cons1.telaviv@mea.gov.in
- দূতাবাস সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমানে যোগাযোগ করছে এবং প্রয়োজনীয় আপডেট দিতে থাকবে ৷
ইরানে বসবাসকারী ভারতীয়দের উদ্দেশেও একই নির্দেশ দেওয়া হয়েছে ৷ জর্ডনের আম্মানে ভারতীয় দূতাবাস ভারতীয় নাগরিক এবং বেড়াতে যাওয়া পর্যটকদের অবিলম্বে জর্ডন ছেড়ে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ৷ যে কোনও সময় জর্ডনে বিমান পরিষেবা বন্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দূতাবাস ৷ তার আগেই দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ একই সঙ্গে পরিবর্তিত পরিস্থিতির উপর নজর রাখার কথা জানিয়েছে ভারতীয় দূতাবাস ৷ এদিকে কুয়েতে থাকা ভারতীয়দের সদা সতর্ক থাকা এবং কুয়েত সরকারের ঘোষণার দিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস ৷
ADVISORY as on 28 February 2026@MOFAKuwait @ANI @airnewsalerts pic.twitter.com/5F2v900yuS
— India in Kuwait (@indembkwt) February 28, 2026
ভারতীয় সময় দুপুর 2টো নাগাদ প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভিডিয়ো বার্তায় ইজরায়েলের উপর হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন ৷ গত বছরের 'অপারেশন লায়ন' ফের গর্জে উঠেছে ৷ এই অভিযানের জন্য আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন তিনি ৷
URGENT- In view of the prevailing regional situation, all Indian nationals and tourists in Jordan are advised to exercise utmost caution, stay safe and follow advisories issued by local authorities diligently.
— India in Jordan (@IndiainJordan) February 28, 2026
All Indian tourists in Jordan are further advised to leave the…
রাজধানী তেহরানে বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গিয়েছে ৷ এদিকে হামলা চালানোর পর তেল আভিভে সাইরেনের শব্দ শোনা যায় ৷ ইরান পাল্টা হামলা চালাতে পারে এই আশঙ্কায় দেশবাসীকে সতর্ক করে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রশাসন ৷ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ঘোষণা করেছেন, "আমেরিকা ব্যাপক সামরিক অভিযানের সূচনা করেছে ৷"
তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে ৷ আমেরিকায় আঘাত হানার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে ৷ তাই এই আক্রমণ ৷ মার্কিন প্রেসিডেন্ট ইরানের মানুষের উদ্দেশে 'আপনারা সরকার ফেলে দিন- আপনারা ক্ষমতা হাতে নিন' বার্তা দিয়েছেন ৷

