ETV Bharat / international

ভারতের সঙ্গে সংঘর্য থামিয়ে পাকিস্তানকে বাঁচিয়েছেন, দাবি ট্রাম্পের

ভারত-পাক সংঘর্ষ নিয়ে আগেও অনেকবার মন্তব্য করেছেন ট্রাম্প। এবার ট্রাম্পের মন্তব্য অস্বস্তিতে পাকিস্তান ৷

TRUMP on INDOPAK war
ভারত-পাক সংঘর্য নিয়ে ট্রাম্পের নয়া দাবি (ছবি- এপি)
author img

By PTI

Published : February 25, 2026 at 2:03 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ওয়াশিংটন, 25 ফেব্রুয়ারি: ভারত-পাকিস্তান সংঘর্য নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এবার পাকিস্তানকে চরম খোঁচা দিয়ে ট্রাম্পের দাবি, ভারত-পাক সংঘর্য না-থামালে 3 কোটি 50 লক্ষ মানুষের মৃত্যু হত ! খোদ পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাঁকে এমনটাই বলেছেন বলে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার 100 মিনিটেরও বেশি দীর্ঘ 'স্টেট অফ দ্য ইউনিয়ন'-এর ভাষণে ট্রাম্প ফের ভারত-পাক সংঘর্য থামানোর দাবি করেন ৷ তিনি ফের জানান, দক্ষিণ এশীয় দুই প্রতিবেশী দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ হতে পারত ৷ ট্রাম্প বলেন, "আমার প্রথম 10 মাসে পাকিস্তান ও ভারত-সহ আমি আটটি যুদ্ধ বন্ধ করেছি ৷"

এরপরই পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, "পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন আমি মধ্যস্থতা না-করলে 35 লক্ষ মানুষ মারা যেত ৷" মার্কিন প্রেসিডেন্ট এর আগেও একই রকম দাবি করেছেন ৷ তাঁর দাবি, পারমাণবিক শক্তিধর প্রতিবেশীদের মধ্যে সংঘাত বন্ধে সাহায্য করে লক্ষ লক্ষ জীবন বাঁচানোর জন্য তাঁকে কৃতিত্ব দিয়েছেন শরিফ ৷ এর আগেও ট্রাম্প একাধিক পরিসংখ্যান উল্লেখ করেছিলেন, যার মধ্যে প্রথমে 2 কোটি 50 লক্ষ এবং পরে আরও 1 কোটি মানুষের জীবন বাঁচানোর কৃতিত্ব দাবি করেছিলেন ৷

ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধের জন্য ট্রাম্প বারবার কৃতিত্ব দাবি করেছেন ৷ গত বছরের 10 মে থেকে তিনি প্রায় 100 বার এই দাবি করে আসছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে, ওয়াশিংটনের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় ৷ যদিও ভারত ধারাবাহিকভাবে যুদ্ধবিরতিতে কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ অস্বীকার করেছে ৷ এদিন ট্রাম্প তাঁর ভাষণে আরও বেশ কয়েকটি সংঘাতের কথাও উল্লেখ করেছেন ৷ যা সমাধানে তিনি সহায়তা করেছেন বলে দাবি করেছেন ৷ এর মধ্যে রয়েছে কম্বোডিয়া-থাইল্যান্ড, কসোভো-সার্বিয়া, ইজরায়েল-ইরান, মিশর-ইথিওপিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কঙ্গো-রুয়ান্ডা এবং গাজার যুদ্ধ ৷

ট্রাম্প জানান যে, মার্কিন যুক্তরাষ্ট্র দেশে-বিদেশে নিরাপত্তা ব্যবস্থা পুনরুদ্ধার করছে ৷ হোয়াইট হাউসে তাঁর দ্বিতীয় মেয়াদের 'স্টেট অফ দ্য ইউনিয়ন' ভাষণে ট্রাম্প বলেন, "আমরা গর্বের সঙ্গে ঘরে আমেরিকানদের জন্য নিরাপত্তা পুনরুদ্ধার করছি ৷ আমাদের দেশ কখনও এত শক্তিশালী ছিল না ৷"