আমেরিকার প্রায় সব শর্ত মেনে নিয়েছে ইরান, যুদ্ধ বন্ধ নিয়ে আশাবাদী ট্রাম্প
ট্রাম্প জানান, তেহরান যাতে কোনওভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করেছে আমেরিকা ৷ এটাই এই যুদ্ধের প্রধান এবং একমাত্র লক্ষ্য ৷

By ANI
Published : July 3, 2026 at 9:14 AM IST
ওয়াশিংটন, 3 জুলাই: মধ্য়প্রাচ্য়ের যুদ্ধ শেষ করতে আমেরিকার প্রায় সব দাবি মেনে নিয়েছে ইরান ৷ যুদ্ধ বন্ধ হওয়া এখন কার্যত সময়ের অপেক্ষা ৷ ওয়াশিংটন সমস্তভাবে নিশ্চিত করেছে যাতে তেহরান কোনওভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে ৷ প্রথম থেকে এটাই আমেরিকার প্রধান লক্ষ্য ৷ এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ আমেরিকা সম্পূর্ণ নিজের শর্তে এবং নিজের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সমঝোতা করছে বলেও জানান ট্রাম্প ৷
তাঁর কথায়, "আমরা যুদ্ধ করছি বটে কিন্তু এটা আসলে কোনও যুদ্ধ নয় ৷ এটা হল ইরানের পারমাণবিক অস্ত্র পাওয়ার আশাকে চিরতরে শেষ করে দেওয়ার প্রয়াস ৷ তেহরান যাতে কোনও অবস্থায় পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারে না সেটা একশো শতাংশ সুনিশ্চিত করা আমাদের লক্ষ্য ৷" অন্য একটি প্রসঙ্গে তিনি বলেন, " আমি ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দিয়েছি ৷ ওদের নৌ-বাহিনী নেই, বায়ুসেনা নেই ৷ নেই একটা রাডারও ৷ ওদের নেতাদের সবার প্রাণ গিয়েছে ৷ কয়েকটি মিসাইল ছাড়া ওদের কাছে প্রায় কিছু নেই ৷ যেটুকু যা আছে তা আমেরিকা যেদিন চাইবে শেষ করে দিতে পারে ৷ "
সম্প্রতি একটি মার্কিন সংবাদপত্র দাবি করেছিল চার মাস আগে যখন আমেরিকা ও ইরানের মধ্য়ে সমঝোতা শুরু হয় তখন ইরান যে অবস্থায় ছিল এখন তার থেকে ভালো জায়গায় আছে ৷ এই সংবাদের কোনও ভিত্তি নেই বলে দাবি করে ট্রাম্প বুঝিয়ে দেন মার্কিন সামরিক বাহিনী এখনও সুযোগ পেলেই হামলা চালাচ্ছে ৷ তাই ইরানের পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে এমন মনে কারার কোনও কারণ নেই ৷
তিনি বলেন, "আবারও বলছি, আমি ইরানের সামরিক বাহিনীকে ধ্বংস করে দিয়েছি ৷ সম্প্রতি পরপর তিন রাত ইরানে আমরা হামলা চালিয়েছি ৷ গত সপ্তাহেও পরপর দুটি রাত হামলা হয়েছে ৷ তাই বোঝাই যাচ্ছে ঠিক কতটা শক্ত জমির উপর দাঁড়িয়ে আমরা সমঝোতা করছি ৷ "
এদিন মার্কিন নৌবাহিনীর প্রশংসা করেন ট্রাম্প ৷ তিনি বলেন, "আমাদের নৌ-বাহিনী কী করেছে সেটা অনেকেই সেটা জানে না ৷ প্রায় প্রতিরাতে আমরা যুদ্ধ জাহাজ নিয়ে ইরানের দক্ষিণ দিকের অংশে চলে যেতাম ৷ সবচেয়ে দূর্ববর্তী জায়গা বলে সেখানে নিরাপত্তা খুব একটা বেশি থাকত না ৷ সেই সুযোগে আমরা হামলা চালিয়েছি ৷ নৌ-বাহিনীকে কুর্নিশ ৷ "

