উড়ানের পরেই ভেঙে পড়ল টাকা ভর্তি কার্গো বিমান, মৃত্যু কমপক্ষে 15 জনের
জানা গিয়েছে যে, খারাপ আবহাওয়ায় জাতীয় সড়কের একটি ব্যস্ত অ্যাভিনিউতে বিমানটি ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে।

Published : February 28, 2026 at 7:46 AM IST
লা পাজ (বলিভিয়া), 28 ফেব্রুয়ারি: শুক্রবার সন্ধ্যায় বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে এল আল্টো শহরে সে দেশের মুদ্রা ভর্তি একটি বিমান ভেঙে পড়ে, যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে যে, খারাপ আবহাওয়ায় জাতীয় সড়কের একটি ব্যস্ত অ্যাভিনিউতে বিমানটি ভেঙে পড়ে।
জানা গিয়েছে, এটি বলিভিয়ান বায়ু সেনার একটি হারকিউলিস বিমান ছিল, যা দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে অন্যান্য স্থানে নতুন মুদ্রা স্থানান্তরের জন্য মুদ্রা বহন করছিল ৷ কিন্তু, উড়ানের পরই ভেঙে পড়ে। এই দুর্ঘটনায় কমপক্ষে 15 জন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে 4000 মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত এল আল্টো বলিভিয়ার সবচেয়ে জনবহুল নগরগুলির মধ্যে একটি।
🚨Bolivian Air Force plane crashes
— Sputnik (@SputnikInt) February 28, 2026
A Hercules aircraft crashed during takeoff and then collided with several cars in the area - local media pic.twitter.com/mLUpm0qnoT
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রককে উদ্ধৃত করে দাবি করা হয়েছে যে, বিমানটি দেশের অভ্যন্তরে নতুন সে দেশের মুদ্রা নোট বহন করছিল। ভেঙে পড়া বিমানটি বায়ু সেনার ছিল। দুর্ঘটনার পর এল আল্টো আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে বলিভিয়ানা ডি অ্যাভিয়াসিওন।
Video from the site where a Bolivian Air Force plane crashed in El Alto. Reports of multiple victims, but the number onboard remains unclear.https://t.co/uuunbpGFdh
— AZ Intel (@AZ_Intel_) February 27, 2026
দুর্ঘটনার পর বিমানটিতে আগুন ধরে যায়। তবে দমকলকর্মীরা বিমানটিতে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিমানটি ছিল বলিভিয়ার বায়ু সেনার হারকিউলিস, যা কেন্দ্রীয় ব্যাঙ্ক থেকে অন্যান্য শহরে নতুন নোট বহন করছিল। এই দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনও জানা যায়নি ৷ তবে, দুর্ঘটনায় নিহত ও আহতদের মধ্যে বিমানের যাত্রী এবং জাতীয় সড়কের যে গাড়িগুলির উপর বিমানটি আছড়ে পড়ে, তার যাত্রীরাও রয়েছেন৷ আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
Trágico acciende de un avión hércules en El Alto. Según el informe preliminar, el avión llevaba divisas y la población intenta saquear dicho avión. Asimismo, se reporta varios fallecidos y heridos.
— Opinión Bolivia (@Opinion_Bolivia) February 27, 2026
🌐 https://t.co/wcGYKOYcUj
📸 APG pic.twitter.com/YKtfE1VRFm
জানা গিয়েছে, বিমানটি রানওয়ে উড়ানের পরই ছিটকে পড়ে পার্শ্ববর্তী শহর এল আল্টোতে জাতীয় সড়কের একটি ব্যস্ত অ্যাভিনিউতে যানবাহনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় ৷ হাইওয়েতে আছড়ে পড়ে বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে কাছের একটি মাঠে থেমে যায় বিমানটি। যখন সেখানে উদ্ধারকাজ শুরু হয় তখন বিমানের ধ্বংসাবশেষ, ক্ষতিগ্রস্ত গাড়ি এবং মৃতদেহ রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ছিল।

