ETV Bharat / international

12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, হাসিনা সরকারের পতনের পর প্রথম জাতীয় নির্বাচন

হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ প্রথম জাতীয় নির্বাচন ৷ ভোট আগামী বছর 12 ফেব্রুয়ারি ৷ নির্বাচনে অংশ নিতে পারবে না হাসিনার দল আওয়ামী লীগ ৷

BANGLA POLLS DATE
12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট (ছবি-এপি)
author img

By PTI

Published : December 11, 2025 at 7:16 PM IST

2 Min Read
Choose ETV Bharat

ঢাকা, 11 ডিসেম্বর: বাংলাদেশের ভোট দিন ঘোষণা ৷ বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন 12 ফেব্রুয়ারি ৷ বৃহস্পতিবার ভোটের দিন ঘোষণা করে বাংলাদেশর প্রধান নির্বাচন কমিশনার ৷

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে 7টা থেকে বিকেল সাড়ে 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। গত বছর অগস্টে ছাত্র বিক্ষোভে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এটাই প্রথম জাতীয় নির্বাচন। তবে 1971 সালে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর এটি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় নির্বাচন।

এদিন সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসিরউদ্দিন। তিনি জানান, জাতীয় সংদসের নির্বাচনের পাশাপাশি একই দিনে জুলাই সনদ নিয়ে গণভোটও হবে।

ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে তিনি বলেন, "এবারের নির্বাচনে মোট ভোটারের সংখ্যায় 12 কোটি 78 লক্ষের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন । এখনও পর্যন্ত 3 লক্ষের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নাম নিবন্ধন করেছেন।"

গত 5 অগস্ট ক্ষমতার পালাবদলের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মুহাম্মদ ইউনূস 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা জানিয়েছিলেন ৷ শুধু তাই নয়, ‘36 জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্রও পাঠ করেছিলেন। 28 দফার ওই ঘোষণাপত্র আসেল 2024 সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের একটি দলিল ৷ যার মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে ৷

18 মাস আগে কয়েক সপ্তাহের সহিংসতায় শত শত মানুষ নিহত ও হাজার হাজার আহত হওয়ার পর একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত হন। বাংলাদেশে সর্বশেষ জাতীয় নির্বাচন হয়েছিল 2024 সালের জানুয়ারিতে ৷ ভোটে জিতে শেখ হাসিনা টানা চতুর্থবার ক্ষমতায় ফিরে আসেন। যদিও তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বীরা সেই নির্বাচন বয়কট করেছিলেন ৷ কিন্তু 5 অগস্ট হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর 8 অগস্ট

নোবেল শান্তি পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৷ ক্ষমতায় এসে ইউনূস প্রশাসন হাসিনার আওয়ামী লীগ দলের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন ৷ এর ফলে, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না হাসিনার দল আওয়ামী লীগ। প্রধান নির্বাচন কমিশনার এদিন জানিয়েছেন, দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে নিবন্ধিত 56টি রাজনৈতিক দল।