ETV Bharat / international

খামেনেইয়ের উত্তরসূরি ইরানের অন্তর্বর্তীকালীন সর্বোচ্চ নেতা আলিরেজা আরাফি

আয়াতুল্লাহ খামেনেইয়ের উত্তরসূরি আলিরেজা আরাফি ৷ ইরানে অস্থায়ী নেতৃত্ব পরিষদের অংশ হলেন তিনি ৷ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত না-হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন ৷

Iran Conflict
আলিরেজা আরাফি (ছবি: সোশাল মিডিয়া থেকে সংগৃহীত)
author img

By ANI

Published : March 1, 2026 at 4:53 PM IST

2 Min Read
Choose ETV Bharat

তেহরান, 1 মার্চ: শত্রু দেশের হামলায় মৃত্যু হয়েছে দেশের সুপ্রিম ধর্মগুরু আয়াতুল্লাহ খামেনেইয়ের ৷ উত্তপ্ত ইরান ৷ এর মধ্যে তাঁর উত্তরসূচি বেছে নিল দেশ ৷ ইরানের প্রবীণ ধর্মগুরু আলিরেজা আরাফি হলেন নয়া সুপ্রিম নেতা ৷ তিনি 12 সদস্য বিশিষ্ট সর্বোচ্চ ক্ষমতাধারী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য় ৷ সোশাল মিডিয়ায় এই খবরটি নিশ্চিত করেছেন কাউন্সিলের মুখপাত্র মোহসেন দেহনাভি ৷

শনিবার সকালে রাজধানী তেহরানে হামলা চালায় ইজরায়েল ৷ পরে এই হামলার দায় স্বীকার করে দেশের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ৷ বেলা বাড়লে একে একে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিডিয়ো বার্তায় ইরানে হামলার কথা ঘোষণা করে ৷ গতকাল সকালে ইজরায়েলের আক্রমণে মৃত্যু হয়েছে আয়াতুল্লাহ খামেনেইয়ের ৷

আপাতত তাঁর স্থলাভিষিক্ত হলেন আলিরেজা আরাফি ৷ প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান বিচারপতি গোলামহোসেন মোহসেনির সঙ্গে তিনিও ইরান প্রশাসনের অন্তর্ভুক্ত হলেন ৷ দেশের সংসদীয় বিশেষজ্ঞরা পরবর্তী নেতা বাছাই না-করা পর্যন্ত তিনি সুপ্রিম নেতার দায়িত্ব সামলাবেন ৷

এদিন ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভিডিয়ো বার্তায় বলেন, "আমরা আগামী দিনে সন্ত্রাসবাদী শাসকের উপর আরও হামলা করব ৷ ইরানের সাহসী মানুষরা যাতে শোষকের হাত থেকে নিজেদের মুক্ত করতে পারে, সেই পরিস্থিতি তৈরি করে দেব ৷ আর এই জন্য ফের আমি বক্তৃতা করছি: ইরানের জনগণ, এই সুযোগ হাতছাড়া করবেন না ৷ প্রত্যেক প্রজন্মে এমন সুযোগ একবারই আসে ৷ চুপ করে বসে থাকবেন না ৷ আপনার সেই মুহূর্ত খুব শীঘ্রই আসবে ৷ রাস্তায় বেরিয়ে পড়ুন, এই কাজ শেষ করতে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামুন ৷"