ETV Bharat / health

সকাল বা সন্ধ্যা নয়, বিশেষজ্ঞরা জানালেন যোগব্যায়াম করার সেরা সময়

আজকের দ্রুতগতির জীবনে মানুষ যখন মানসিক চাপ ও ক্লান্তির সাথে লড়াই করছে, তখন যোগব্যায়াম তাদের ভিতর থেকে শক্তিশালী করে তোলে ।

Health what-time-of-day-and-how-often-is-best-to-do-yoga
আন্তর্জাতিক যোগ দিবস (Getty Image)
author img

By ETV Bharat Health Team

Published : June 20, 2026 at 2:23 PM IST

3 Min Read
Choose ETV Bharat

21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে । এই বিশেষ দিনটিকে ঘিরে সমগ্র ভারতজুড়ে এক অভূতপূর্ব উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে । আমাদের দেশে একটি বহুল প্রচলিত ধারণা হল সুস্থ শরীরে সুস্থ মনের বাস ৷ আর এই দু'য়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হল যোগব্যায়াম । এটি এমন একটি অভ্যাস যা সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনধারা গড়ে তুলতে সহায়তা করে ৷ দৈনন্দিন রুটিনে একে অন্তর্ভুক্ত করলে তা শরীর ও মন উভয়কেই নতুন প্রাণশক্তিতে উজ্জীবিত করে তোলে ।

অনেকেই ভাবেন, সকালে নাকি সন্ধ্যায় যোগব্যায়াম করা শরীরের জন্য অধিকতর উপকারী । এই বিষয়ে নানা জনের নানা মত রয়েছে । কেউ কেউ মনে করেন, সকালে যোগব্যায়াম করলে দিনটি আরও ভালো ও ইতিবাচকভাবে অতিবাহিত হয় ।

অন্যদিকে, অনেকে আবার সন্ধ্যায় যোগব্যায়াম করাকে বেশি উপকারী বলে মনে করেন । তাঁদের যুক্তি হল, সারাদিনের শেষে শরীরে ক্লান্তি ও নেতিবাচকতা জমা হয়; তাই এই সময় যোগব্যায়াম করলে শরীরের অভ্যন্তরীণ শক্তি পুনরুদ্ধার হয় এবং শরীর শান্ত ও নির্মল হয়ে ওঠে ।

যোগব্যায়াম বা যোগাসনের সঠিক সময় কোনটি ?

এই প্রশ্নের বিষয়ে আমরা অনেক যোগব্যায়াম বিশেষজ্ঞের মতামত শুনেছি এবং তাঁদের ভিডিয়ো দেখেছি । এই বিষয়ে প্রায় সব বিশেষজ্ঞই একই মত পোষণ করেন । তাঁদের মতামতের মূল কথা হল সকালে যোগব্যায়াম করা যেমন উপকারী, তেমনি সন্ধ্যায় করাও সমানভাবে উপকারী । তবে এখানে বিবেচ্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে ।

যোগব্যায়াম বিশেষজ্ঞদের মতে, একজন ব্যক্তির জন্য যোগব্যায়াম করার সর্বোত্তম সময় হল সেই সময়টি, যখন তিনি প্রতিদিন নিয়মিতভাবে তা করতে পারেন । কেউ যদি সকালে অনুশীলন করতে পারেন, তবে সকালই তাঁর জন্য সঠিক সময় । কেউ যদি নিয়মিতভাবে সন্ধ্যায় সময় বের করতে পারেন, তবে সন্ধ্যাই উপযুক্ত সময় । একইভাবে, কেউ যদি মনে করেন যে তিনি বিকেলে সময় বের করতে পারবেন, তবে বিকেলের সময়টিই তাঁর অনুশীলনের জন্য সবচেয়ে উপযুক্ত হবে ।

নিয়মিত যোগব্যায়াম অনুশীলনের অনেক সুফল রয়েছে

মূলত, যোগব্যায়ামের ক্ষেত্রে ধারাবাহিকতা বা নিয়মিত চর্চা অত্যন্ত জরুরি ৷ এটি এমন একটি অনুশীলন যা প্রতিদিন করা উচিত । এটি এমন কোনও বিষয় নয় যে আজ একবার করলেন আর পরের সপ্তাহে সময় পেলে তবেই আবার করলেন । যোগব্যায়াম হল এক ধরনের 'সাধনা' (নিষ্ঠাপূর্ণ অনুশীলন)। আপনাকে এই অনুশীলনটিকে আপনার জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে । আমরা যেমন দৈনন্দিন কাজের জন্য নির্দিষ্ট সময় বরাদ্দ করি, যোগব্যায়ামের জন্যও ঠিক তেমনই করা উচিত ।

তাছাড়া, নিয়মিত যোগব্যায়াম মানসিক চাপ ও উদ্বেগ কমায়, মনকে শান্ত রাখে এবং মনোযোগ বৃদ্ধি করে । আজকের এই দ্রুতগতির পৃথিবীতে, যেখানে মানুষ মানসিক চাপ ও ক্লান্তির সঙ্গে লড়াই করছে, সেখানে যোগব্যায়াম মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে ।

https://pubmed.ncbi.nlm.nih.gov/41831285/

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

  1. একজন নতুন যোগব্যায়ামকারীর মনে কী প্রশ্ন জাগতে পারে ? বিশ্ব যোগ দিবসে জানুন বিস্তারিত
  2. ছোট এলাচকে সঠিক পদ্ধতিতে কীভাবে রাখবেন ? স্বাদ ও গন্ধ সংরক্ষণের সেরা উপায় জানুন
  3. দীর্ঘক্ষণ জলে থাকার পর আঙুল চামড়া কেন কুঁচকে যায় ? জানুন আসল কারণ