থাইরয়েডের সমস্যায় কীভাবে চুল পড়া রোধ করবেন ? মেনে চলুন পুষ্টিবিদের পরামর্শ
আমরা প্রায়শই দেখি, থাইরয়েডের সমস্যায় ভোগা মহিলাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দেয় । এই সমস্যার সমাধান দিলেন পুষ্টিবিদ ৷

Published : June 30, 2026 at 5:14 PM IST
চুল আঁচড়ানোর বা ধোয়ার সময় যদি মুঠো মুঠো চুল উঠে আসে এবং একই সঙ্গে আপনার থাইরয়েডজনিত কোনও সমস্যা থাকে ৷ তবে বিষয়টিকে উপেক্ষা করবেন না । অনেক মহিলা এর জন্য আবহাওয়া বা চুলের প্রসাধনীকে দায়ী করেন ৷ অথচ থাইরয়েডের সমস্যা এর একটি বড় কারণ হতে পারে । হরমোন ও অন্ত্রের স্বাস্থ্য (gut health) বিশেষজ্ঞ তথা স্বাস্থ্য-বিষয়ক ইনফ্লুয়েন্সার ও পুষ্টিবিদ মনপ্রীত কালরার মতে, থাইরয়েড কেবল শরীরের ওজন ও শক্তির মাত্রার ওপরই নয়, বরং চুলের স্বাস্থ্যের ওপরও প্রভাব ফেলে । তবে আশার কথা হল, সঠিক খাদ্যাভ্যাস, প্রয়োজনীয় পুষ্টি এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে চুল পড়া উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব ।
থাইরয়েড এবং চুল পড়ার মধ্যে সম্পর্ক কী ?
মনপ্রীত কালরা ব্যাখ্যা করেন, থাইরয়েড চুলের বৃদ্ধি-সহ শরীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ন্ত্রণ করে । থাইরয়েড যখন সঠিকভাবে কাজ করে না, তখন চুল ভাঙতে শুরু করে এবং অকালে ঝরে পড়ে । দীর্ঘ সময় ধরে চুল পড়ার সমস্যায় ভুগে থাকেন, তবে এর কারণ কেবল চুলের সঙ্গে সম্পর্কিত না-ও হতে পারে ৷ এর পিছনে থাইরয়েডের সমস্যাও দায়ী হতে পারে ৷
এই পুষ্টি উপাদানগুলোর ঘাটতিও এর একটি কারণ হতে পারে: থাইরয়েডজনিত সমস্যার কারণে শরীরে আয়রন, জিঙ্ক, ভিটামিন বি12 এবং ভিটামিন ডি-এর মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দিতে পারে । এসব পুষ্টির অভাবে চুল দুর্বল হয়ে পড়ে এবং সহজে ভেঙে যাওয়ার প্রবণতা তৈরি হয় । তাই কেবল থাইরয়েডের ওষুধ সেবনই যথেষ্ট নয়, সেই সঙ্গে শরীরে এই পুষ্টি উপাদানগুলোর কোনও ঘাটতি আছে কি না, তা যাচাই করাও জরুরি ।
সজনে দিয়ে দিন শুরু করুন: পুষ্টিবিদ মনপ্রীত কালরার মতে, সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম জলে এক চা চামচ সজনে পাউডার, সামান্য লেবুর রস এবং বিট লবণ মিশিয়ে পান করতে পারেন । সজনেতে এমন সব পুষ্টি উপাদান রয়েছে যা চুল মজবুত করতে সাহায্য করে । তবে, এটিকে আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করার আগে অবশ্যই কোনও ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন ।
মাথার ত্বকের (স্ক্যাল্প) যত্নও জরুরি: সুষ্ঠু খাদ্যাভ্যাসের মতোই চুলের সঠিক যত্ন নেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ । নারকেল তেলের সঙ্গে কয়েক ফোঁটা রোজমেরি অয়েল মিশিয়ে মাথার ত্বকে আলতোভাবে মাসাজ করলে চুলের গোড়া পুষ্টি পায় । এটি মাথার ত্বককে সুস্থ রাখে এবং চুলের উন্নত যত্ন নিশ্চিত করে ।
ফলাফল ধীরে ধীরে দৃশ্যমান হবে: উল্লেখ্য যে, চুল রাতারাতি মজবুত হয়ে ওঠে না । মনপ্রীত কালরা-র মতে, থাইরয়েডের মাত্রা নিয়ন্ত্রণে রাখা, পুষ্টির ঘাটতি পূরণ করা এবং নিয়মিত চুলের যত্ন নেওয়ার রুটিন মেনে চললে প্রায় 8 থেকে 12 সপ্তাহের মধ্যে আপনি ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করতে শুরু করতে পারেন । তাই ধারাবাহিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি; মাঝপথে রুটিনটি ছেড়ে না দিয়ে তা নিয়মিত মেনে চলা প্রয়োজন ।
(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)
- নবজাতকের বিকাশের জন্য শুধু শারীরিকই নয়, বরং মানসিক বিকাশের জন্যও মাতৃদুগ্ধ অমৃততুল্য ! গবেষণার তথ্য
- ভারী ওজন তোলার প্রয়োজন নেই, 'হালকা ডাম্বেল' ব্যবহার করে বাড়িতে বসেই শরীরচর্চা করুন
- অ্যালকোহল পান না করেও লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে ! ‘নীরব ঘাতক’ হয়ে ওঠা এই সমস্যাটি কীভাবে শনাক্ত করবেন ?
- এই ছোট অভ্যাস অন্যদের চোখে আকর্ষণীয় করে তোলে, জানুন মনোবিজ্ঞানের পরামর্শ

