ETV Bharat / health

খাওয়া কমলেও ওজন কমছে না ? পুজোর আগে মেনে চলুন পুষ্টিবিদের এই নিয়ম

অনেকেই আছেন যাঁরা খাওয়া কমিয়েও রোগা হতে পারেন না । পুষ্টিবিদেদের মতে, এক্ষেত্রে রোগা হওয়ার জন্য খাবারের উপর নজর দিতে হবে ।

natural-ways-to-increase-your-metabolism
পুজোর আগে ওজন কমাতে মেনে চলুন এই উপায় (Getty Image)
author img

By ETV Bharat Health Team

Published : August 28, 2026 at 2:41 PM IST

3 Min Read
Choose ETV Bharat

পুষ্টিবিদ নয়, ইদানীং ওজন কমাতে গুগ্‌লের উপর ভরসা রাখেন অনেকেই । এছাড়া সোশাল মিডায়াতে ভিডিয়োও রয়েছে ৷ তা দেখেও অনেকেই ডায়েট করতে শুরু করেন । তবে সবার শরীর আলাদা, আপনার শরীরের জন্যও যে সোশাল মিডিয়া বলে দেওয়া পন্থা কাজ করবে, এমন নয় । এখানেই ভুল করে বসেন অনেকে । সোশাল মিডায়ার উপর নির্ভর করে বানানো ডায়েট শরীরে খারাপ প্রভাবও ফেলতে পারে । পুষ্টিবিদেদের মতে, রোগা হওয়ার এই পর্বে খাওয়াদাওয়া খুবই গুরুত্বপূর্ণ বিষয় । কী খাচ্ছেন, কখন খাচ্ছেন এবং কতটা খাচ্ছেন, এই তিনটি বিষয়ের উপরেই নির্ভর করে আপনার রোগা হওয়ার সম্ভাবনা । অনেকেই আছেন যাঁরা খাওয়া কমিয়েও রোগা হতে পারছেন না বলে আক্ষেপ করেন ।

পুষ্টিবিদ রাখি চট্টোপাধ্যায়ের মতে, এ ক্ষেত্রে রোগা হওয়ার জন্য বিপাকহারের উপর নজর দিতে হবে । সারাবছর যা ইচ্ছা খেয়ে পুজোর আগে আগে ওজন কমানোর হিরিক একটা দেখা যায় ৷ তবে এটি একদম ঠিক নয় ৷ একমাস আগে নিজেকে সুন্দর রাখার একটা চল দেখা যায় ৷ তাই সারাবছরই একটা স্বাস্থ্যকর ডায়েট ফলো করা উচিত ৷ তাই এই নিয়ম সারাবছরই চলা প্রয়োজন ৷

Lifestyle Health
পুষ্টিবিদ রাখি চট্টোপাধ্যায় (ETV Bharat)

বিপাকক্রিয়ার মাধ্যমে শরীর খাবার থেকে প্রয়োজনীয় শক্তি সঞ্চয় করে। বিপাকহার বাড়লে শক্তিক্ষয় দ্রুত হয়, আবার শ্লথ বিপাকক্রিয়ার ফল ওজন বৃদ্ধি-সহ শারীরিক নানা সমস্যা। সুতরাং ওজন কমাতে গেলে বিপাকক্রিয়ার গতিও বৃদ্ধি হওয়া দরকার।

প্রতিদিন পাতে বেশি পরিমাণে প্রোটিন রাখুন । কারণ প্রোটিন খেলে তা হজমের সময়ে শরীর অনেক বেশি ক্যালোরি ঝরাতে সক্ষম হয় । এছাড়াও সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্রেকফাস্ট ভারী হওয়া ও তাড়াতাড়ি ডিনার করে নেওয়া ৷

নিয়ম করে পর্যাপ্ত পরিমাণ জল খান । এতে শরীরের বিপাকীয় হার বাড়বে । ভারী খাবার খাওয়ার অন্তত 30 মিনিট আগে জল খাওয়া উচিত । পুষ্টিবিদ বলেন যে কোনও ধরনের জল হতে পারে ৷ লস্যি ও ডিটক্স এছাড়াও ডাবের জল ৷ সঙ্গে পানীয় জল তো আছেই ৷ এছাড়াও আমাদের ত্বক ও চুল ভালো রাখতে শরীরের আভ্যন্তরীন দিকটা ঠিক রাখা প্রয়োজন ৷

নিয়মিত শারীরচর্চা করা প্রয়োজন ৷ দীর্ঘক্ষণ বসে কাজ করলে ঘণ্টাখানেক পর পর একটু উঠে হাঁটাচলা করা খুব জরুরি ।

রাতে ঠিকঠাক ঘুমের দরকার ৷ ঘুম না হলে বিপাক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করে । এরফলে স্থূলতা ও ডায়াবিটিসের সমস্যা দেখা দিতে পারে ।

জানেন কি মানসিক চাপ থেকেও কমতে পারে বিপাক প্রক্রিয়ার গতি? কারণ অত্যধিক চাপের ফলে কর্টিসল আর বিটাট্রফিন নামে দু’টি হরমোন নিসৃত হয় । তা বিপাক প্রক্রিয়া শ্লথ করে দেয় । তাই মানসিক উদ্বেগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন ।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত তথ্য শুধুমাত্র ধারণা আর সাধারণ জ্ঞানের জন্যই লেখা হয়েছে ৷ এখানে উল্লেখিত কোনও পরামর্শ অনুসরণের আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন ৷ যদি আগে থেকেই কোনও স্বাস্থ্য সমস্যা থেকে থাকে, তা আগেই চিকিৎসককে জানাতে হবে ৷)

  1. H1N1, কোভিড নাকি টাইফয়েড ? এই তিনটিরই প্রাথমিক লক্ষণ একই ! জানুন কোন পরীক্ষাটি কখন করাতে হবে ?
  2. মার্জারিন কী ? হরিয়ানায় পুজোর ঘি ও অ্যানালগ পনিরের উপর এক বছরের নিষেধাজ্ঞার কারণ জানেন ?
  3. রান্নাঘরের এই সম্পদ চিনিকেও টেক্কা দেয় ! মিষ্টির স্বাদ মেটান 'সুপার-সুইটনার' উপাদানগুলির সাহায্যে