ETV Bharat / health

কাজ করছে না ওষুধ, সাধারণ সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠছে ! ICMR-এর গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

আইসিএমআর (ICMR)-এর একটি নতুন প্রতিবেদন অনুযায়ী, ভারতে অ্যান্টি-বায়োটিক প্রতিরোধ ক্ষমতা একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যার ফলে রোগীদের মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে ।

ICMR Study Reveals Mortality Risk Linked to Drug-Resistant Infections
সাধারণ সংক্রমণও প্রাণঘাতী হয়ে উঠছে ! ICMR-এর নয়া রিপোর্ট (Getty Image)
author img

By ETV Bharat Health Team

Published : September 3, 2026 at 2:33 PM IST

3 Min Read
Choose ETV Bharat

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)-এর একটি নতুন প্রতিবেদনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে । প্রতিবেদন অনুযায়ী, সাধারণ ওষুধ বা অ্যান্টি-বায়োটিক যেসব ব্যাকটেরিয়ার উপর কাজ করে না, সেগুলির কারণে রোগীদের মৃত্যুর ঝুঁকি বেশি থাকে । দ্য ল্যানসেট রিজিওনাল হেলথ - সাউথ-ইস্ট এশিয়া (The Lancet Regional Health – South-East Asia) জার্নালে প্রকাশিত এই প্রতিবেদনে সারা দেশের 20টি বড় হাসপাতালের তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে ।

1.6 লক্ষ রোগীকে নিয়ে গবেষণা:

এই প্রতিবেদনে 2022 সালের এপ্রিল থেকে 2025 সালের মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া প্রায় 1,60,000 রোগীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে । এদের মধ্যে 26,213 জন রোগী চার ধরণের গ্রাম-নেগেটিভ ব্যাকটেরিয়া (যেমন—E.Coli) দ্বারা সংক্রমিত হয়েছিলেন । উদ্বেগজনক বিষয় হল, এই সংক্রমণের মধ্যে 61.1 শতাংশই ছিল কার্বাপেনেম-প্রতিরোধী (carbapenem-resistant)।

উল্লেখ্য যে, কার্বাপেনেম হল এমন এক ধরনের অ্যান্টি-বায়োটিক যা অতি সম্প্রতি পর্যন্ত গুরুতর সংক্রমণের চিকিৎসায় ‘শেষ অবলম্বন’ হিসাবে বিবেচিত হত ৷ তবে বর্তমানে এগুলির ব্যবহার এতটাই বেড়ে গিয়েছে, ব্যাকটেরিয়া এগুলির বিরুদ্ধেও প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে ।

প্রতিরোধী সংক্রমণের কারণে মৃত্যুহার: প্রতিবেদনে দেখা গিয়েছে, যেসব রোগী প্রতিরোধী (রেজিস্ট্যান্ট) ব্যাকটেরিয়ায় সংক্রমিত হয়েছেন, তাদের ক্ষেত্রে মৃত্যুহার সাধারণ (অ-প্রতিরোধী) ব্যাকটেরিয়ায় আক্রান্তদের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি । প্রতিরোধী স্ট্রেইনের কারণে সৃষ্ট E-coli সংক্রমণের ক্ষেত্রে মৃত্যুহার ছিল 24.4%, যেখানে সাধারণ স্ট্রেইনের ক্ষেত্রে এই হার ছিল 17.3%। একইভাবে, প্রতিরোধী K. pneumoniae সংক্রমণের ক্ষেত্রে মৃত্যুহার ছিল 31.2%, যা সাধারণ সংক্রমণের ক্ষেত্রে ছিল 23.5% ।

শুধুমাত্র নতুন ওষুধ তৈরিই যথেষ্ট নয়:

আইসিএমআর (ICMR)-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী এবং এই গবেষণার- সহ-লেখক ড. কামিনী ওয়ালিয়া বলেন, "অ্যান্টি-মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (AMR) বা জীবাণুর ওষুধ-প্রতিরোধ ক্ষমতা এখন আর কোনও ভবিষ্যৎ ঝুঁকি নয়, এটি বর্তমান সময়ের একটি সমস্যা যা এখনই ভারতীয়দের প্রাণ কেড়ে নিচ্ছে । তিনি জোর দিয়ে বলেন, এর সমাধান কেবল নতুন অ্যান্টি-বায়োটিক তৈরির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সময়মতো রোগ নির্ণয়, সংক্রমণ প্রতিরোধ এবং ওষুধের সঠিক ও বিচক্ষণ ব্যবহারের মধ্যেও নিহিত রয়েছে ।

চিকিৎসা ব্যয় দ্বিগুণ:

এএমআর (AMR) সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টি-বায়োটিকের খরচ প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে । সাধারণ E. coli সংক্রমণের চিকিৎসার খরচ যেখানে 211 ডলার, সেখানে প্রতিরোধী E. coli সংক্রমণের চিকিৎসার খরচ প্রায় 420 ডলার । অন্যান্য প্রতিরোধী ব্যাকটেরিয়ার চিকিৎসার খরচও সাধারণ ব্যাকটেরিয়া সংক্রমণের তুলনায় বেশি ছিল । এর কারণ হল, প্রতিরোধী ব্যাকটেরিয়ার চিকিৎসার জন্য প্রায়শই একাধিক অ্যান্টি-বায়োটিক ব্যবহারের প্রয়োজন হয়, যার ফলে চিকিৎসার ব্যয় বেড়ে যায় ।

দীর্ঘমেয়াদি চিকিৎসা: সমস্যাটি কেবল উচ্চ ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, এএমআর (AMR)-এ আক্রান্ত রোগীদের দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় । ব্যাকটেরিয়া শনাক্ত করা এবং সেগুলির প্রতিরোধ ক্ষমতা বা রেজিস্ট্যান্স প্রোফাইল নির্ধারণের জন্য কালচার তৈরির প্রয়োজন হয় ৷ একটি প্রক্রিয়া যাতে বেশ কয়েক দিন সময় লাগে । ফলে, সাধারণ সংক্রমণে আক্রান্তদের তুলনায় এসব রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয় এবং চিকিৎসার মেয়াদও দীর্ঘায়িত হয় ।

https://www.icmr.gov.in/icmrobject/custom_data/pdf/resource-guidelines/AMR_Annual_Report_2021.pdf

  1. ভিটামিন বি12-সমৃদ্ধ এই সুপারফুড ওজন কমাতে সহায়তা করে, ক্লান্তি ও অবসাদকেও রাখবে দূরে
  2. মস্তিষ্কও আমাদের বিভ্রান্ত করে; নিজেদের অজান্তেই প্রতিদিন এই মনস্তাত্ত্বিক কারসাজির শিকার হই
  3. সূর্যালোক মানেই কেবল 'ভিটামিন ডি' নয়; জানুন কেন সকাল ও বিকেলের আলো অত্যন্ত জরুরি ?