ETV Bharat / entertainment

'একজনের কাদা আরেকজনের গায়ে লাগানো !' সায়ক-দেবলীনার সম্পর্ক নিয়ে জবাব দিদির

সায়ককে নিয়ে আর কী বললেন দেবলীনার দিদি শর্মিষ্ঠা ?

debolina-nandys-sister-sharmishta-reacts-on-relation-with-sayak-chakraborty
সায়ক-দেবলীনার সম্পর্ক নিয়ে মুখ খুললেন দিদি শর্মিষ্ঠা (সোশাল মিডিয়া/ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : January 7, 2026 at 5:25 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ/কলকাতা, 7 জানুয়ারি: ইউটিউবার-গায়িকা দেবলীনা নন্দীর ঘটনা এখন সোশাল মিডিয়ায় হট কেক ৷ বৈবাহিক সম্পর্কে অখুশি থেকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া, একবছরের বিয়েতে ঘটে যাওয়া নানা ঘটনা এখন সোশাল মিডিয়ায় সকলেরই জানা ৷ এর মধ্যেই দেবলীনার সঙ্গে নাম জড়ানো হয়েছে সায়কের ৷ বুধবার সকালেই নেটিজেনদের পাল্টা জবাব দিয়েছেন অভিনেতা সায়ক ৷

লাইভে সায়কের বক্তব্য

সায়ক বলেন, "সোশাল মিডিয়ায় ঘুরছে, আমি নাকি দেবলীনার সংসার ভাঙার মূল কারণ ৷ যাঁরা ভ্লগ দেখেন, তাঁরা জানেন আমার আর দেবলীনার কোন ধরনের ইকুইশন ৷ আমি যদি ওকে ভালোই বাসতাম, ওকে যদি আমার লাগতই তাহলে তো, ওর বিয়েতে গিয়ে নাচতাম না ৷ পালিয়ে গিয়ে বিয়ে করে নিতাম ৷... আমার কাছে বন্ধু বন্ধই হয় ৷ অন্য কিছু হয় না ৷"

সায়কের কথায়, "অনেক বলেন, মায়েরা বন্ধু হয় ৷ আমার ক্ষেত্রে সেটা নয় ৷ আমার কাছে সম্পর্কগুলো যেমন তেমনই ৷ আমার মা-মা-ই, বন্ধু নয় ৷ ঠিক তেমনই দেবলীনা আমার বন্ধু, অন্য কিছু নয় ৷ বন্ধু মানে, যার কাছে মনের সব কথা শেয়ার করা যায় ৷ আমি তো এখন আমার মায়ের কাছে গিয়ে আমার অবসাদের কথা বলব না ৷ কারণ তাঁর বয়স হচ্ছে, আমার অবসাদের কথা শুনে সে আরও অসুস্থ হয়ে পড়বে ৷ বন্ধু মানে বন্ধুই কিন্তু ৷ আমার চুকচুকানি স্বভাব নেই ৷"

সায়কের সঙ্গে দেবলীনার নাম জড়ানো নিয়ে প্রতিবাদ জানিয়েছেন, গায়িকার দিদি শর্মিষ্ঠা নন্দীও ৷ তিনি ইটিভি ভারতকে বলেন, "আমরা সবাই শিক্ষিত মানুষ, একটা শিক্ষিত সমাজে বাস করি ৷ আমরা জানি, অনেক মানুষ নীচু মনের হয় ৷ বলা হয়, একটা ছেলে-একটা মেয়ে কখনও বন্ধু হতে পারে না ৷ কিন্তু আমি জানি, একটা মেয়ে আর একটা ছেলে ভালো বন্ধু হতে পারে ৷ যেখানে খারাপ বা কুরুচিকর মন্তব্য করার মতো কিছু থাকে না ৷"

কী বললেন দেবলীনার দিদি ? (ইটিভি ভারত)

শর্মিষ্ঠা জানান, " সায়ক আর দেবলীনা দু'জনেই একসঙ্গে কাজ করে ৷ ওরা খুব ভালো বন্ধু ৷ কোনও বিপদে আপদে পড়লে প্রথমেই পরিবারের কথা মনে পড়ে ৷ তারপরেই যে প্রিয় বন্ধু হয়, তার কথা মনে পড়ে ৷ আমি জানি, খুব খারাপ ভাবে সায়ককে টার্গেট করা হচ্ছে ৷ এটার কোনও কারণ নেই ৷ সায়কের এখানে কোনও দোষ নেই ৷ এই রকম ভাবে একজনের কাদা আরেকজনের গায়ে লাগানো ঠিক নয় ৷"