Yearender 2025: কোল্ডপ্লে 'কিস ক্যাম' থেকে উদিত নারায়ণের 'চুমু', বছরের ভাইরাল মুহূর্ত
2025 সালে ভাইরাল হওয়া মুহূর্তগুলো বিতর্ক ও মিমের জন্ম দিয়েছে। ফিরে দেখা যাক, সেই ঘটনাগুলো ৷

By ETV Bharat Entertainment Team
Published : December 23, 2025 at 2:42 PM IST
হায়দরাবাদ, 23 ডিসেম্বর: সোশাল মিডিয়ার যুগে কোনও কিছু ভাইরাল হতে এক মুহূর্তও নষ্ট হয় না ৷ ভালো হোক বা খারাপ, কিছু কিছু ঘটনা প্রশংসা-সমালোচনা, আনন্দ-চর্চায় জায়গা করে নেয় ৷ ব্যতিক্রম নয় 2025 সালও ৷ এখানে সেরা 6টি মুহূর্ত দেখে নেওয়া যাক যা এই বছর ইন্টারনেটে ঝড় তুলেছিল।
রাকেশ বেদি- সারা অর্জুনের ভাইরাল ভিডিয়ো
'ধুরন্ধর' ছবির ট্রেলার লঞ্চের সময় অভিনেতা রাকেশ বেদির একটি ভিডিয়ো ঝড় তোলে। ভিডিওতে দেখা যায়, বেদি তাঁর সহ-অভিনেত্রী সারা অর্জুনকে আলিঙ্গন করছেন এবং তার কাঁধে চুমু খাচ্ছেন। ছবিতে সারাকে দেখা গিয়েছে রাকেশের অন-স্ক্রিন মেয়ের ভূমিকায় । ইন্টারনেটে এই ভিডিয়ো সমালোচনার ঝড় তোলে ৷ অনেকেই এই প্রবীণ অভিনেতার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলেন। অবশেষে রাকেশ বেদি এই বিষয়ে মুখ খোলেন ৷ নেটপাড়ায় এই ক্ষোভকে 'বোকামি' বলে অভিহিত করেন। তিনি ব্যাখ্যা করেন যে সারার বয়স তার অর্ধেকেরও কম এবং তাদের মধ্যে বাবা-মেয়ের মতো একটি উষ্ণ সম্পর্ক রয়েছে।
কোল্ডপ্লে কনসার্ট
গায়ক ক্রিস মার্টিনের কোল্ডপ্লে কনসার্টটি এই বছর শিরোনামে উঠে এসেছে। কোল্ডপ্লের অন-স্ক্রিন কনসার্টের কয়েক সেকেন্ডের ভিডিয়ো ধরা পড়ে বড় স্ক্রিনে, যা বছরের সবচেয়ে বড় ভাইরাল মুহূর্তগুলির মধ্যে একটি হয়ে ওঠে। টেক ফার্ম অ্যাস্ট্রোনোমারের তৎকালীন সিইও অ্যান্ডি বাইর্ন, প্রাক্তন এইচআর প্রধান ক্রিস্টিন ক্যাবটকে দেখা যায় সেই কিল্পে ৷ ভিডিয়ো ভাইরাল হওয়ার পরেই এই জুটিকে নিজেদের কাজ থেকে পদত্যাগ করতে হয় ৷ এই মুহূর্তটি তাদের ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। ক্লিপটি অসংখ্য মিম, প্রতিক্রিয়া তৈরি করেছিল যা, সোশাল মিডিয়ায় লাইক, শেয়ারের ঝড় তুলেছিল ৷
Coldplay kiss cam catches Astronomer CEO Andy Byron and HR chief. Feel sorry for their spouses!!!
— Haris Parrsaud🕊 (@harrisk1111) July 18, 2025
pic.twitter.com/3AAewsYasp
কেটি পেরির মহাকাশ ভ্রমণ
2025 সালের 14 এপ্রিল ব্লু অরিজিনের NS-31 মিশন ৷ যার মধ্যে ছিলেন সম্পূর্ণ মহিলা ক্রু। ক্রুতে ছিলেন আমেরিকান পপ গায়িকা কেটি পেরি, লরেন সানচেজ, গেইল কিং, আয়েশা বো, আমান্ডা নুয়েন এবং ক্যারিন ফ্লিন। ক্রুরা প্রায় 10 মিনিট মহাকাশে কাটিয়েছিলেন ৷ শুধু তাই নয়, ক্রুরা মহাকাশে পাড়ি দিয়েছিলেন 107 কিমি (66 মাইল)। কেটি পেরি মহাকাশে গান গাওয়া প্রথম গায়িকা হিসাবে রেকর্ড করেছেন ৷ তিনি লুই আর্মস্ট্রংয়ের 'হোয়াট আ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড' গেয়েছিলেন মহাকাশে । বিখ্যাত আমেরিকান টেলিভিশন সঞ্চালিকা অপরাহ উইনফ্রেও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে উপস্থিত ছিলেন।
✨ Weightless and limitless. pic.twitter.com/GQgHd0aw7i
— Blue Origin (@blueorigin) April 14, 2025
কেবিসি 17 জুনিয়র প্রতিযোগী
কৌন বনেগা ক্রোড়পতি প্রতিযোগিতায় সমালোচনার মুখে পড়তে হয় 10 বছরের ঈশিত ভাটকে ৷ গুজরাতের এই বালকের কথাবার্তা নেটপাড়ায় নিন্দার ঝড় তোলে ৷ হটসিটে বসে সঞ্চালক-অভিনেতা অমিতাভ বচ্চনের সঙ্গে যেভাবে সে কথা বলে, তা ভালো চোখে দেখে না নেটপাড়া ৷ এমনকী, ঈশিতের ভিডিয়ো দেখে অনেকেই, তার বাবা-মায়ের মানুষ করা নিয়েও প্রশ্ন তোলে ৷ অবশেষে বিতর্কের অবসান হয়, যখন সোশাল মিডিয়ায় ঈশিত তার ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেয় ৷
The boy Ishit Bhatt Interrupts Amitabh Bachchan on KBC, Exits with Zero.
— Mr.X (@X_fromIndia) October 12, 2025
While everyone is furiously reacting over this child's behaviour blaming his parents, let me tell you that generation by generation from bad to worse are being born! Analyse yourself with your parents!!! pic.twitter.com/xztIzF5Q1t
উদিত নারায়ণের 'চুমু' বিতর্ক
বলিউডের জনপ্রিয়, খ্যাতনামা গায়ক উদিত নারায়ণ এই বছর খবরের শিরোনামে উঠে আসেন তাঁর কীর্তির জন্য ৷ মহিলাদের জড়িয়ে ধরে চুমু খাওয়ার ভিডিয়ো যেমন ভাইরাল হয় তেমনই নিন্দার রবও ওঠে ৷ 69 বছর বয়সী এই গায়ক মঞ্চে 'টিপ টিপ বরসা পানি' গানটি গাইছিলেন, ঠিক তখনই বেশ কয়েকজন মহিলা অনুরাগী তাঁর কাছে সেলফি তোলার জন্য এগিয়ে আসেন। তিনি প্রথমে তার গালে চুমু খান, তারপর এগিয়ে গিয়ে ঠোঁটে চুমু খান। এই মুহূর্তটি দ্রুত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
Can't believe veteran Singer Udit Narayan behaving so lewd in a live concerts show 😔
— Filmi Woman (@FilmiWoman) February 1, 2025
But my question is
Who's more disgusting - Female Audiences or the Artist #UditNarayan? #shameless pic.twitter.com/W6epY8Nmr4
মহাকুম্ভ মেলার ক্যাটরিনা কাইফ
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ সদ্য মা হয়েছেন ৷ তবে তিনি খবরের শিরোনামে এসেছেন অন্য কারণে। উত্তর প্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় ত্রিবেণী সঙ্গমে ক্যাটরিনা কাইফের পবিত্র স্নান করার একটি ছবি সামনে এসেছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, কীভাবে মানুষ কেবল সেলফি তোলার জন্য অভিনেত্রীকে ঘিরে ধরেছিল। এটি ভিআইপি ট্রিটমেন্ট এবং সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল।
Now Katrina Kaif at Mahakumbh⚡ pic.twitter.com/wWBxOwjtlE
— The Jaipur Dialogues (@JaipurDialogues) February 24, 2025
ভাইরাল গার্ল মোনালিসা
মহাকুম্ভ মেলার একটি সাধারণ মুহূর্ত মোনালিসা ভোঁসলের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিয়েছিল। একসময় রুদ্রাক্ষের পুঁতি বিক্রি করা এই মেয়েটি তার সুন্দর চোখের জন্য নেটপাড়ায় নিমেষে খ্যাতি অর্জন করেন ৷ নেটপাড়ায় তিনি পরিচিতি পান 'মহাকুম্ভের মোনালিসা' নামে ৷ তাঁকে দেখার জন্য ভিড় এতটাই জড়ো হয়েছিল যে তার পরিবার তাকে মহা কুম্ভমেলা শেষ হওয়ার আগেই গ্রামে ফেরত পাঠিয়ে দেয়। এরপর যা ঘটেছিল তা অবিশ্বাস্য। গ্ল্যামারাস ফটোশুট, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, এমনকী বলিউডে অভিষেকও। ইন্টারনেট একটা মানুষের জীবন কত দ্রুত বদলে দিতে পারে তার সবচেয়ে আলোচিত উদাহরণ হয়ে ওঠে এই মেয়েটির গল্প।
Girl named Monalisa who sells Garland in Prayagraj KumbhaMele ripes of heroines in Beauty.
— ಬಬ್ರುವಾಹನ (@Paarmatma) January 18, 2025
Her Caramel Eye and Dusky Skin makes her look more like more beautiful
Those who spend 10000's of rupees for face are nil infront of her.#Monalisa #KumbhMela #Prayagraj pic.twitter.com/pfXHL6rihw

