রণবীরের 'ধুরন্ধর 2'-এর সঙ্গে মুক্তি পাচ্ছে না 'টক্সিক' ! কবে আসছে যশের ছবি ?
চার মাস পর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টক্সিক ৷ প্রকাশ্যে মুক্তির তারিখও ৷

By ETV Bharat Entertainment Team
Published : March 4, 2026 at 10:26 AM IST
|Updated : March 4, 2026 at 10:36 AM IST
হায়দরাবাদ, 4 মার্চ: নির্ধারিত দিনে মুক্তি পাচ্ছে না যশ অভিনীত টক্সিক ৷ হোলির দিন বিশেষ বার্তা নির্মাতাদের তরফে ৷ সোশাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হল, সিনেমা মুক্তি না পাওয়ার কারণ ৷ তাহলে কবে মুক্তি পাবে অ্যাকশন থ্রিলারে ভরপুর টক্সিক ?
বুধবার সাত সকালে কেভিএন প্রযোজনা সংস্থা ও মনস্টার মাইন্ড সংস্থা তরফ থেকে একটি বার্তা প্রকাশ্যে আনা হয় ৷ দক্ষিণী তারকা যশ নিজের সোশাল হ্যান্ডেলে সেই বার্তা শেয়ার করেন ৷ সেখানে লেখা হয়, "টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস হল এমন একটা সিনেমা যা আমরা বিশ্বব্যাপী দর্শকদের জন্য সিনেমা তৈরির লক্ষ্যে তৈরি করেছি।"
এরপর বলা হয়, "কন্নড় এবং ইংরেজি ভাষায় তৈরি হওয়া এই সিনেমা তৈরিই হয়েছে, ঘরে বসে এবং বিশ্বজুড়ে দর্শকদের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য ৷ বছরের পর বছর নিবেদিতপ্রাণ পরিশ্রমের পর, আমরা 19 মার্চ আপনাদের সকলের সঙ্গে ছবিটি ভাগ করে নিতে আগ্রহী ছিলাম ৷"
সিনেমা মুক্তি না পাওয়ার কারণ
এরপরেই, সিনেমা মুক্তি না পাওয়ার কারণ হিসাবে বলা হয়, "তবে, বর্তমান অনিশ্চয়তা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যা আমাদের সম্ভাব্য সর্বাধিক দর্শকদের কাছে পৌঁছানোর এবং তাদের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যকে প্রভাবিত করে। অতএব, আমাদের অংশীদার এবং আমাদের দর্শকদের স্বার্থে, আমরা আমাদের মুক্তির সময়সূচী পুনর্নির্ধারণ করার কঠিন কিন্তু সাবধানতার সঙ্গে বিবেচনা করা সিদ্ধান্ত নিয়েছি।"
প্রেক্ষাগৃহে কবে মুক্তি পাচ্ছে টক্সিক ?
বার্তায় জানানো হয়েছে, টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোয়ন-আপস 19 মার্চের বদলে 4 জুন বিশ্বজুড়ে সিনেমা হলে ইংরেজি এবং ভারতীয় ভাষায় মুক্তি পাবে।
উল্লেখ্য, 19 মার্চ প্রেক্ষাগৃহে মহাযুদ্ধ দেখার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অনুরাগীরা ৷ কারণ 'ধুরন্ধর' সিনেমার সুপার সাকসেসের পর পরিচালক আদিত্য ধর আগেই জানিয়ে দিয়েছিলেন, সিনেমার পার্ট 2 মুক্তি পাবে 19 মার্চ ৷ অন্যদিকে, একই দিনে 'টক্সিক' সিনেমা মুক্তির ঘোষণা করে 'কেজিএফ' খ্যাত অভিনেতা যশ ৷ ফার্স্ট লুক ও টিজারে সোশাল মিডিয়া কাঁপিয়ে দেয় টক্সিক ৷ স্বভাবতই এই দুই সিনেমা ঘিরে হাওয়া ক্রমশ গরম হচ্ছিল ৷ কিন্তু বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে টক্সিক নির্মাতারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তাতে সিনেমারই ভালো হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ কারণ, এক্ষেত্রে ধুরন্ধর নির্মাতাদের বক্সঅফিস প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হবে না ৷ একপ্রকার ফাঁকা মাঠেই গোল দিতে প্রস্তুত রণবীর সিং, অর্জুন রামপাল, আর মাধবন, সারা অর্জুন অভিনীত 'ধুরন্ধর 2' ৷
'টক্সিক' টিজারে নাতালি বার্ন নয়, গোরস্থানে যশের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে কে তবে ?
'টক্সিক' টিজারে গাড়ির মধ্যে উদ্দাম যৌনতা ! বিতর্কের জেরে ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট মুছলেন অভিনেত্রী

