ETV Bharat / entertainment

গাড়িতে যশের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্য ! 'টক্সিক' টিজারে শিহরন তোলা কে এই বিদেশি সুন্দরী ?

প্রায় তিন মিনিটের টিজারে একজন বিদেশী অভিনেত্রীর সঙ্গে যশের অন্তরঙ্গ দৃশ্য ইন্টারনেটে ঝড় তুলেছে।

who-is-natalie-byrne-she-sets-fire-with-romantic-scene-in-car-with-yash-in-toxic-teaser
'টক্সিক' টিজারে শিহরন তোলা কে এই বিদেশি সুন্দরী ? (টিজারের স্ক্রিনশট)
author img

By ETV Bharat Entertainment Team

Published : January 9, 2026 at 3:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 9 জানুয়ারি: কবরস্থানে একদিকে হাতে বন্দুক নিয়ে অপেক্ষায় শত্রুপক্ষ ৷ অন্যদিকে গাড়ির মধ্যে উদ্দাম যৌন ক্রীড়ায় ব্যস্ত সিনেমার হিরো ৷ যশ অভিনীত এমন টিজার ইতিমধ্যেই সাড়া ফেলেছে নেটপাড়ায় ৷ প্রায় তিন মিনিটের টিজারে একজন বিদেশী অভিনেত্রীর সঙ্গে যশের অন্তরঙ্গ দৃশ্য ইন্টারনেটে আলোড়ন তুলেছে। জানেন কে এই বিদেশি সুন্দরী ?

নাটালি বার্ন কে?

'টক্সিক' ছবির টিজারে দেখা গিয়েছে, যশের চরিত্রের নাম 'রায়া' ৷ পুরো সিনেমা জুড়েই তিনি তাণ্ডব চালাবেন। কবরস্থানে শত্রুপক্ষের ডেড়ায় গাড়িতে রায়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে যে বিদেশি অভিনেত্রীকে দেখা গিয়েছে তিনি হলেন নাটালি বার্ন ৷ যিনি তার সৌন্দর্য ও সেনসেশনাল ভঙ্গি দিয়ে ঝড় তুলেছেন সোশাল মিডিয়ায় ৷

নাটালি একজন অভিনেত্রী, প্রযোজক এবং লেখিকা। ইউক্রেনে জন্মগ্রহণকারী নাটালির আসল নাম নাটালি গুলিস্তা ৷ তিনি একজন জনপ্রিয় আমেরিকান অভিনেত্রী, চিত্রনাট্যকার এবং মডেল। মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা নাটালির নিজস্ব প্রযোজনা সংস্থাও রয়েছে। তিনি 'দ্য এক্সপেন্ডেবলস ', 'নিম্ফ', 'ক্রিমিনাল', 'অ্যাক্সিলারেশন' ও 'মেকানিক রিসারেকশন'- সহ বেশ কয়েকটি হলিউড সিনেমায় অভিনয় করেছেন। তিনি টেলিভিশন অ্যাকাডেমি এবং অ্যাক্টরস স্টুডিয়োর সদস্যও। 2006 সালে তাঁর অভিনয় জগতে অভিষেক ঘটে ৷ তারপর একের পর এক সিনেমায় নিজের মোহময়ী রূপ ও অভিনয় দিয়ে মুগ্ধ করে চলেছেন দর্শকদের ৷

নাটালি একজন ব্যালে ডান্সারও

সিনেমা জগতে যশ-খ্যাতি পাওয়ার আগে অর্থাৎ বিনোদন ইন্ডাস্ট্রিতে ঢোকার আগে নাটালি একজন পেশাদার ব্যালে ডান্সার ছিলেন। তিনি মস্কোর বলশোই ব্যালে স্কুল এবং লন্ডনের রয়েল ব্যালে স্কুলে প্রশিক্ষণ নিয়েছিলেন। জেনে অবাক হবেন, নাটালি বিবাহিত। 2024 সালে, তিনি এমি পুরস্কারপ্রাপ্ত পরিচালক টিমোথি উডওয়ার্ড জুনিয়রকে বিয়ে করেন। নাটালি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে 'টক্সিক' ছবির একটি টিজার শেয়ার করেছেন। তাঁর ফ্যান ফলোয়ার 2 লাখেরও বেশি ৷

যশের সঙ্গে নাটালির ঘনিষ্ঠ দৃশ্য চর্চায়

'টক্সিক' ছবির টিজারে এমন চমক থাকবে তা কেউ কল্পনাও করতে পারেননি ৷ নাটালি একটি কবরস্থানের বাইরে একটি ভিনটেজ গাড়িতে যশের সঙ্গে আবেগঘনভাবে রোমান্স করছেন। এই রোমান্স অন্যান্য ছবিতে দেখানো প্রেমের মতো নয়। এই প্রেমের আগুন কবরস্থানকে পুড়িয়ে ছাই করে দেয়। যার টিজার এইরকম সেই সিনেমা কেমন হবে, তা ভেবে এখন থেকেই দর্শকদের উত্তেজনার পারদ চড়ছে ৷ চলতি বছর 19 মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে টক্সিক ৷ এখন দেখার যতটা উত্তেজনা টিজার দেখে দর্শক হয়েছেন, ততটা উত্তেজনা গোটা সিনেমায় থাকে কিনা ৷