ETV Bharat / entertainment

রশ্মিকা-বিজয়ের নতুন অধ্যায় শুরু, শুভেচ্ছা কৃতি-সামান্থা-আয়ুষ্মানের

বৃহস্পতিবার রাত থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি বিজয়-রশ্মিকা

vijay-deverakonda-rashmika-mandanna-wedding-kriti-sanon-samantha-ayushmann-and-many-celebs-wish-newly-married-couple
রশ্মিকা-বিজয়ের নতুন অধ্যায় শুরু (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : February 27, 2026 at 9:35 AM IST

|

Updated : February 27, 2026 at 9:50 AM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: বৃহস্পতিবার রাতেই সোশাল মিডিয়ায় এসে গিয়েছে রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ের নানা মুহূর্তের ছবি ৷ যা দেখার জন্য সকাল থেকে মুখিয়ে ছিলেন অনুরাগীরা ৷ ছবি সামনে আসতেই অনুরাগীদের পাশাপাশি শুভেচ্ছা জানিয়েছেন সিনে দুনিয়ার তারকারাও ৷

রূপকথার মতো বিয়ে হয়েছে 'বিরোশ'-এর ৷ তেলুগু ও কোডাভা মতে বিয়ের পর সোশাল মিডিয়ায় আবেগ ঘন পোস্ট করেন নবদম্পতি ৷ অভিনেত্রী কৃতি স্যানন শুভেচ্ছা জানান রশ্মিকাকে ৷ প্রথমবার দক্ষিণী এই তারকার সঙ্গে বলিউডে স্ক্রিন শেয়ার করেছেন কৃতি ৷ শাহিত কাপুরের বিপরীতে এই দুই তারকাকে দেখা যাবে 'ককটেল 2' সিনেমায় ৷

তারকাদের শুভেচ্ছা

'মিমি' অভিনেত্রী ইন্সটাস্টোরিতে রশ্মিকার ছবি পোস্ট করে লেখেন, "উফফফফ.... কত ভালোবাসা আর আনন্দ ধরা পড়েছে একটা ফ্রেমের মধ্যে ৷ তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা ৷ সারা জীবন তোমরা অসাধারণ স্মৃতি তৈরি কর যা তোমাদের বাঁচিয়ে রাখবে, মনে শান্তি আনবে ৷" এরপরেই 'অ্যানিম্যাল' খ্যাত অভিনেত্রীকে কৃতি উল্লেখ করে লেখেন, "রাশুউউউ... আমি তোমার জন্য ভীষণ আনন্দিত ৷ তোমার চোখের জলে আর ঠোঁটে হাসিতে আমাকে আবেগতাড়িত করেছে ৷ তুমি সেই সব মানুষদের মধ্যে একজন, যাঁর মন ভীষণ পবিত্র ৷ তুমি সব রকমের ভালোবাসা, আনন্দ পাওয়ার যোগ্য ৷ তোমাকে বিগ হাগ ৷"

সামান্থা রুথ প্রভুও রশ্মিকার ছবি শেয়ার করে, তাঁকে জীবনের নতুন অধ্যায়ের শুভেচ্ছা জানিয়েছেন ৷ রশ্মিকার 'থামা' সিনেমার সহ-অভিনেতা আয়ুষমান খুরানাও বিজয় ও রশ্মিকাকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ তিনি লেখেন, "মন থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা আর অভিনন্দন ৷" পাশাপাশি, নেহা ধুপিয়া, ঈশান খট্টর, ভূমি পেডনেকর, মৌনি রয়, রাকুল প্রীত সিং-সহ আরও অনেকে রশ্মিকা-বিজয়কে শুভেচ্ছা জানিয়েছেন ৷

রশ্মিকার 'মাই হাজবেন্ড' পোস্ট

বিয়ের পর সন্ধ্যেবেলা রশ্মিকা বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "হাই মাই লাভস, আজ থেকে তুমি আমার স্বামী ৷ বিজয় দেবেরাকোন্ডা !! এই মানুষটা আমাকে শিখিয়েছে, সত্যিকারের ভালোবাসা কাকে বলে ৷ সত্যিকারের ভালোবাসায় শান্তি কী হয়, তা এই মানুষটা আমাকে অনুভব করিয়েছে ৷... এই মানুষটা সম্পর্কে আমি একটা গোটা বই লিখে ফেলতে পারি ৷ " বিয়ের নতুন এই জার্নি শুরু প্রসঙ্গে রশ্মিকা লেখেন, " আমি ভীষণ ভীষণ উত্তেজিত তোমার স্ত্রী হওয়ার জন্য ৷ তোমার স্ত্রী ডাক শোনার জন্য ৷ এখন এটা পার্টি টাইম ৷ চলো একসঙ্গে সেরার সেরা জীবন একসঙ্গে উপভোগ করি ৷ ভালোবাসি তোমায় ৷"

বিজয়ের 'ওয়ান ডে' পোস্ট

রাশুর মতো বিজয় বিয়ের কিছু ছবি শেয়ার করে নিজের মনের কথা তুলে ধরেন সোশাল মিডিয়ায় ৷ তিনি লেখেন, "একদিন আমি তাঁকে মিস করছিলাম ৷ তাঁকে এমন ভাবেই মিস করছিলাম, যেন মনে হচ্ছিল, সে যদি আমার পাশে থাকে তাহলে ভালো হত ৷ যেমন আমার খাবার টেবিলে বসলে যেন মনে হত, তা পরিপূর্ণ হয়েছে ৷ কিংবা আমার ওয়ার্কআউটের সময় থাকলে তা আরও বেশি মজাদার মনে হবে ৷ আমার তাঁকে সব ক্ষেত্রে প্রয়োজন ৷ আমি আমার প্রিয় বন্ধুকে আমার স্ত্রী রূপে গ্রহণ করেছি ৷" দুই তারকার এমন মিষ্টি পোস্টে স্বভাইবতই মন ভালো হয়ে গিয়েছে সকলের ৷

Last Updated : February 27, 2026 at 9:50 AM IST