ETV Bharat / entertainment

মা হলেন ক্যাটরিনা ! Little One-কে ভালোবাসায় ভরাচ্ছেন তারকারা

এদিন খুশির খবর সোশাল মিডিয়ায় ভাগ করে নেন ভিকি কৌশল ৷

Vicky Kaushal Katrina Kaif welcome their first child, it is boy or girl
মা হলেন ক্যাটরিনা ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : November 7, 2025 at 11:19 AM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 7 নভেম্বর: খুশির হাওয়া কৌশল ও কাইফ পরিবারে ৷ সব দুশ্চিন্তা থেকে মুক্তি ৷ সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ৷

এদিন সকালে সোশাল মিডিয়ায় স্বামী তথা অভিনেতা ভিকি কৌশল জানান, তাঁরা আশীর্বাদ ধন্য ৷ তিনি পোস্ট করে জানান, ক্যাটরিনা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ এদিন মিষ্টি একটা কার্ড শেয়ার করেন অভিনেতা ভিকি ৷ যে কার্ডে লেখা, "আমাদের আনন্দের কারণ উপস্থিত ৷ আমাদের পুত্র সন্তানকে এই পৃথিবীতে স্বাগত জানাচ্ছি ৷ 7 নভেম্বর, 2025 ৷" পোস্টের নীচে লেখা ক্যাটরিনা ও ভিকির নাম ৷ খুশির এই খবরে ক্যাপশনে ভিকি দুটো শব্দ লিখেছেন মাত্র ৷ 'ব্লেসড' ও 'ওম' ৷

উচ্ছ্বসিত বিটাউনের তারকা থেকে অনুরাগীরাও ৷ কিছুদিন আগেই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছেন আল্লু অর্জুনের স্ত্রী উপাসনা ৷ তিনি সদ্য হওয়া মা ক্যাটরিনা ও বাবা ভিকিকে শুভেচ্ছা জানান ৷ লেখেন," অনেক অভিনন্দন ও ভালোবাসা ৷ তাঁর সঙ্গে জুনিয়রের জন্য রইল আশীর্বাদ ৷"

ভিকির পোস্টে ভালোবাসার ইমোজি শেয়ার করেন অর্জুন কাপুর ৷ ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রা অভিনন্দন জানান সদ্য বাবা-মা হওয়া ভিকি-ক্যাটকে ৷ অন্যদিকে, মণীশ পলও অভিনন্দন জানান ৷ শুভেচ্ছা জানান, রাকুলপ্রীত, নীতিমোহন, প্রযোজক-পরিচালক গুণীত মোঙ্গা, নেহা ধুপিয়া-সহ আরও অনেকে ৷

অন্যদিকে, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হাততালির ইমোজি দিয়ে কমেন্টে লেখেন, "অনেক অভিনন্দন ৷ তোমাদের জন্য ভীষণ খুশি ৷" শুভেচ্ছা জানিয়েছেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, আয়ুষ্মান খুরানা ৷ মাধুরী দীক্ষিত লেখেন, "তোমাদের দুজনকে অনেক শুভেচ্ছা ৷ অনেক অনেক ভালোবাসা লিটল ওয়ানকে ৷" সদ্য মা হয়েছেন পরিণীতি চোপড়া ৷ তিনিও পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ৷ অভিনেত্রী কমেন্ট সেকশনে লেখেন, "শুভেচ্ছা নতুন মাম্মা আর পাপাকে ৷" করিনা কাপুর খান লেখেন, "ক্যাট ওয়েলকাম টু দ্য বয় মাম্মা ক্লাব ৷ তোমার ও ভিকির জন্য ভীষণ খুশি ৷"

9 ডিসেম্বর ভিকি-ক্যাটরিনা তাঁদের বিয়ের চতুর্থতম বছর উদযাপন করবেন ৷ তবে এবার আনন্দ বেড়ে গিয়েছে আরও বেশি ৷ এবার ছেলেকে নিয়ে বলিউডের পাওয়ার কাপল অ্যানিভার্সারি পালন করবেন ৷ ক্যাটরিনা 2024 সাল থেকে সিনেমা জগত থেকে দূরে রয়েছেন ৷ অন্যদিকে ভিকি কৌশলের লাস্ট সিনেমা ছিল ছাভা, যা বক্সঅফিসে ব্যাপক সফলতা পায় ৷ এবার তারকা দম্পতি তাঁদের ছেলের সঙ্গে সময় কাটাতে প্রস্তুত।