ETV Bharat / entertainment

মাণিক'দাকে আমি ছাড়তে পারব না কখনও- টিনু আনন্দ

সত্যজিৎ রায়ের 105তম জন্মদিনে বিশপ লেফরয় রোডের বাড়িতে এসে জনতার ভিড় দেখে অবাক টিনু আনন্দ।

tinnu-anand-meets-with-sandip-ray-on-satyajit-ray-105th-birth-anniversary
সত্যজিৎ রায়ের 105তম জন্মদিনে টিনু আনন্দ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 2, 2026 at 4:55 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মে: সত্যজিৎ রায়ের 105তম জন্মদিনে তাঁর 1/1, বিশপ লেফরয় রোডের বাড়িতে মানুষের ভিড় ছিল নজরকাড়া। বাড়ি ছাড়িয়ে রাস্তায় পৌঁছয় সেই ভিড়। মানুষের এমন ঢল দেখে অবাক অভিনেতা, পরিচালক, চিত্রনাট্যকার, কমেডিয়ান টিনু আনন্দ। তিনিও এসেছিলেন আজ নিজের চলচ্চিত্রজীবনের গুরুকে শ্রদ্ধা জানাতে। পরম কাছের মানুষ মাণিক'দাকে এদিন মালা পরিয়ে শ্রদ্ধা জানান তিনি। তাঁর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা যে তাঁর মাণিক'দার হাত ধরেই।

ইটিভি ভারত তাঁর চোখে সত্যজিৎ রায় কী তা জানতে চাইলে স্বল্প কথায় বলেন, "সত্যজিৎ রায় আমার চোখে আছেন, হৃদয়ে-মননে জড়িয়ে আছেন। আমার ভিতরে, বাহিরে সব জায়গায় মাণিক দা। মাণিক'দাকে আমি ভুলতে পারব না কোনওদিন। আজ এত মানুষের ভিড় দেখে আমি অবাক। মনটা ভরে গেল আজ। কত মানুষ কত দূর দূর থেকে নিজদের বাচ্চাকে সঙ্গে নিয়ে এসেছে। এত মানুষের ভিড় আমি আগে দেখিনি কখনও।"

সত্যজিৎ রায়ের 105তম জন্মদিন (ইটিভি ভারত)

উল্লেখ্য, সত্যজিৎ রায়ের ছবিতে সহকারী পরিচালক রূপে প্রথম কাজ শুরু করে টিনু আনন্দ। 'গুপী গাইন বাঘা বাইন', 'অরণ্যের দিনরাত্রি', 'প্রতিদ্বন্দ্বী', ' সীমাবদ্ধ' এবং 'অশনি সংকেত' ছবিতে সত্যজিতের সঙ্গে কাজ করেছেন টিনু আনন্দ। এর পরে পথ চলা শুরু করেন।পরিচালক হিসেবে। অমিতাভ বচ্চনকে নিয়ে চারটি ছবি পরিচালনা করেছেন তিনি। 'কালিয়া', 'শাহেনশা', 'ম্যায় আজাদ হু', 'মেজর সাব'। অভিনেতা হিসেবেও তাঁর জনপ্রিয়তা গগনচুম্বী। অভিনয় করেছেন 'কৌন জিতা কৌন হারা', 'দয়াবান', 'চমৎকার', 'দামিনী', 'দালাল', 'লাগা চুনরি মে দাগ', 'গজনি'র সহ অজস্র ছবিতে। তবে, পরিচালক হিসেবে তাঁর হাতেখড়ি সত্যজিৎ রায়ের কাছেই। তাই তাঁকে আজও গুরু মানেন টিনু। মানেন আগামীদিনেও। তেমনটাই জানালেন নির্দ্বিধায়, অকপটে।

আরও পড়ুন

জন্মদিনে 'মহারাজা'কে সেলাম, কতদূর এগোল রেস্টোরেশনের কাজ ? জানালেন সত্যজিৎ পুত্র সন্দীপ

'ববি'-র হাত ধরে ছেলে ঋষি যেন বাঁচান রাজ কাপুরের ডুবতে থাকা সাম্রাজ্যকে !

75 বছরে 'চিলড্রেনস লিটল থিয়েটার'! উদযাপনে কেমন আয়োজন? আপ্লুত শর্মিলা ঠাকুর