বিতর্ক উস্কে মুক্তি পেল 'দ্য কেরালা স্টোরি 2', কী বলছে নেটপাড়া ?
বক্সঅফিসে 'দ্য কেরালা স্টোরি 2'-এর ভবিষ্যত কী হবে ?

By ETV Bharat Entertainment Team
Published : February 28, 2026 at 4:14 PM IST
হায়দরাবাদ, 28 ফেব্রুয়ারি: আদালতে বিতর্কের জল পেরিয়ে অবশেষে মুক্তি পেয়েছে দ্য কেরালা স্টোরি 2 ৷ 2023 সালে মুক্তি পেয়েছিল সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য কেরালা স্টোরি' ৷ সেই সিনেমার সূত্র ধরেই প্রেক্ষাগৃহে হাজির পার্ট 2 (The Kerala Story 2) ৷ মুক্তির ঠিক একদিন আগে, কেরালা হাইকোর্ট ছবিটির উপর 15 দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল। তবে, শুক্রবার সন্ধ্যায় ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ প্রত্যাহার করে ছবিটির মুক্তির পথ পরিষ্কার করে। কী বলছে সিনেমার বক্সঅফিস ? কী বলছেন নেটিজেনরা ?
সিনেমার কিছু দৃশ্য ঘৃণা ছড়াতে পারে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে, এমন অভিযোগ তোলা হয়েছিল ৷ এরপর আদালত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-কে ছবিটি পুনরায় দেখতে বলে ৷ পুনর্বিবেচনার পরেই সিনেমার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। বিতর্ক-গুঞ্জন সত্ত্বেও, ছবিটির বক্স অফিস ওপেনিং প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়নি। প্রথম দিনে, 'দ্য কেরালা স্টোরি 2' ভারতের নেট বক্স অফিসে 3.50 কোটি টাকা (প্রাথমিক অনুমান) আয় করেছে।
For me, this is not just a movie release. #TheKeralaStory2 feels like a reminder that awareness is POWER. So many people tried to reduce it to noise and controversy, but when you actually sit and think, you realise something simple stories that shake you are usually the ones that… pic.twitter.com/CI2bJHbSLZ
— η!sha ✨🦋 (@nishajg) February 28, 2026
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী সিনেমার মোট দর্শক সংখ্যা ছিল 11.99 শতাংশ। সকালের শোয়ে দর্শক সংখ্যা ছিল 7.32 শতাংশ। বিকেলের শোয়ে দর্শক সংখ্যা ছিল 15.82 শতাংশ ৷ তবে সন্ধ্যার শো কমে 7.30 শতাংশে নেমে আসে ৷ এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে প্রথম দিনে দর্শকদের সাড়া ছিল গড় থেকে কম।
Watched the pre-release premiere of #TheKeralaStory2.
— Mudit Jain (@MuditJain_IN) February 28, 2026
The film is a hard-hitting exposé that goes beyond borders to uncover the persistent threats of radicalization and forced conversions, a reality that an ecosystem continues to ignore for the sake of appeasement.
Thanks… pic.twitter.com/sQhHTxGNpH
নেটপাড়ায় প্রতিক্রিয়া
সিনেমা মুক্তির পর নেটপাড়ায় মিলেছে মিশ্র প্রতিক্রিয়া ৷ এক নেটিজেন লিখেছেন, "আমার কাছে, এটি কেবল একটি সিনেমার মুক্তি নয়। দ্য কেরালা স্টোরি আমাদের মনে করিয়ে দেয় যে সচেতনতাই শক্তি।এই সিনেমা নিয়ে অনেকেই বিতর্ক তৈরি করার চেষ্টা করবেন ৷ কিন্তু যখন আপনি বিষয়টা নিয়ে ভাববেন, তখন বুঝতে পারবেন যে কিছু সাধারণ গল্প নাড়া দিয়ে যায় ৷"
Organised a special screening of #TheKeralaStory2 along with @SumiranKV anna and @JournalistSidd2 anna, bringing together Social Media influencers .
— Keshav Soni (@ImKeshavSoni) February 28, 2026
Thanks to Shri @PMuralidharRao Ji and Shri @TVG_BJP Ji who took time out to attend.
The Kerala Story 2 is a bold and unapologetic… pic.twitter.com/SEpPgRu3UT
Political correctness is very passe, Truth is the new vogue. Incredibly proud of filmmakers doubling down on predatory proselytization with #TheKeralaStory2 pic.twitter.com/mh8SP7vDsk
— Rashmi Samant (@RashmiDVS) January 30, 2026
আবার কেউ লিখেছেন, "এই সিনেমা কঠিন বাস্তবকে তুলে ধরে ৷ বেড়ে চলা এই ধরনের হুমকিকে উপেক্ষা করা হচ্ছে ৷" ট্রেলার মুক্তির পর থেকেই এই সিনেমা খবরের শিরোনামে। অনেকেই সোশাল মিডিয়ায় একে 'প্রোপাগান্ডা' বলে উল্লেখ করেছেন ৷ আবার কেউ কেউ এটিকে সমর্থন করেছেন এবং বলেছেন যে এটি বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত ৷ সিক্যুয়েলে তিনজন তরুণীর জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ৷ যারা প্রতারণামূলক বিবাহ এবং জোরপূর্বক ধর্মান্তরের শিকার হয় বলে অভিযোগ করা হয়েছে।

