মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তকমা মনোজের গায়ে ! কীভাবে পরিবারকে বাঁচাবে The Family Man ?
প্রত্যেক বারের মতো এই সিজনে থাকছে রোমাঞ্চ-রহস্য-অ্যাকশনে ভরা গল্প ৷

By ETV Bharat Entertainment Team
Published : November 8, 2025 at 12:29 PM IST
হায়দরাবাদ, 8 নভেম্বর: এতদিন যার ভয়ে শত্রুপক্ষ লুকিয়ে থাকত আজ তাকেই পরিবার নিয়ে পালাতে হচ্ছে ৷ কারণ শ্রীকান্ত তিওয়ারি এখন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় জায়গা পেয়েছেন ৷ নেপথ্যে কাজ করছে কোন চক্রান্ত উত্তর দেবে 'ফ্যামিলি ম্যান সিজন- 3' (The Family Man 3) ৷ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজের ট্রেলার (Trailer) ৷
শুক্রবার মুম্বইতে এক অনুষ্ঠানে অফিসিয়াল ট্রেলার প্রকাশ করেছে অ্যামাজন প্রাইম ভিডিয়ো। ট্রেলারে শ্রীকান্ত তিওয়ারির ভূমিকায় ফের একবার নজরকাড়া মনোজ বাজপেয়ী। ট্রেলারটি শুরু হয় শ্রীকান্ত (মনোজ) তার পরিবারের কাছে প্রকাশ করে যে সে একজন গোয়েন্দা। তাকে মোস্ট ওয়ান্টেড অপরাধী ঘোষণা করা হয়েছে ৷ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ফলে এবার শ্রীকান্তকে তার পরিবারকে নিয়ে গা ঢাকা দিয়ে হয়েছে ৷
যখন শ্রীকান্ত তার পরিবারের সঙ্গে পালানোর চেষ্টা করে, তখন তার বন্ধু জে কে (শরীব হাশমি) তাকে সাহায্য করে। এরমধ্যেই শ্রীকান্তের মাথায় ঘুরতে থাকে কে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে ৷ ঠিক সময়ে এন্ট্রি নেন নিমরত কৌর এবং জয়দীপ আহলাওয়াত । শ্রীকান্তের মুখোমুখি জয়দীপ ৷
অ্যামাজন প্রাইম ভিডিয়ো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিজনের গল্প প্রকাশ করেছে। চ্যালেঞ্জ এবং বিপদ আগের চেয়েও বেশি, কারণ শ্রীকান্ত তিওয়ারিকে তার নিজের সীমানা পেরিয়ে অন্য জগতে পালিয়ে যেতে বাধ্য করা হয়। তাকে জয়দীপ আহলাওয়াত (রুকমা) এবং নিমরত কৌর (মীরা) এর মতো নতুন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। পালিয়ে যাওয়ার সময়, শ্রীকান্তকেও অজানা অঞ্চলে পাড়ি দিতে হবে, দেশের ভেতরে এবং বাইরে উভয় দিক থেকেই হুমকি এবং শত্রুদের মুখোমুখি হতে হবে। শারিব হাশমি, প্রিয়মণি, অশ্বেশা ঠাকুর, বেদান্ত সিনহা, শ্রেয়া ধন্বন্তরী এবং গুল পানাগ এই সিজনে ফিরে আসছেন। 'দ্য ফ্যামিলি ম্যান সিজন 3' 21 নভেম্বর, 2025 তারিখে প্রিমিয়ার হবে অ্যামাজন প্রাইমে।

