'গোল্ড ডিগার' কটাক্ষ ! সুস্মিতার পাশে ললিত, নতুন পোস্টে কী লিখলেন প্রাক্তন 'মিস ইউনিভার্স' ?
নতুন পোস্টে কী বোঝাতে চেয়েছেন অভিনেত্রী ?

By ETV Bharat Entertainment Team
Published : June 3, 2026 at 2:32 PM IST
হায়দরাবাদ, 3 জুন: ব্যক্তিগত জীবনের কারণে আবারও খবরের শিরোনামে সুস্মিতা সেন। সম্প্রতি ললিত মোদির সঙ্গে নাম জড়িয়েছিল প্রাক্তন মিস ইউনিভার্সের ৷ তাঁদের একসঙ্গে আনন্দ করার ছবি প্রকাশ্যে আসার পর প্রেমের সম্পর্কের কথা ছড়িয়ে পড়ে। আর এরপরেই অনেকে সোশাল মিডিয়ায় সুস্মিতাকে 'গোল্ড ডিগার' (টাকার লোভে সম্পর্ক করা নারী) বলে কটাক্ষ করেন অনেকেই ৷ যা নিয়ে নীরবতা ভাঙেন অভিনেত্রী ৷ সুস্মিতা সেনের নতুন পোস্ট সোশাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়ে যায়। এমনকি, ললিত মোদিও অভিনেত্রীকে সমর্থন করে বলেছেন, যে সুস্মিতা সেন কোনও গোল্ড ডিগার নন।
সুস্মিতা সেনের নতুন পোস্ট
মঙ্গলবার সুস্মিতা সেন তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন। পোস্টে অভিনেত্রী নিজের দুটি স্টাইলিশ ছবি শেয়ার করেছেন। এই ছবিগুলিতে সুস্মিতাকে একটি কালো পোশাকে দেখা যাচ্ছে। এই পোস্টটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, "আমি কম ব্যবহৃত পথে হাঁটি, আর ভালো জুতো পরি। প্রথমে এই সুন্দর লাল জুতোগুলো দেখাচ্ছি!!! আমি এগুলো ভালোবাসি!!! "আত্মার সঙ্গে আত্মার সংযোগ।"
'গোল্ড ডিগার' মন্তব্যে প্রতিক্রিয়া কী সুস্মিতার ?
উল্লেখ্য যে, 2022 সালে ললিত মোদfর সঙ্গে সুস্মিতা সেনের ছবি ভাইরাল হলে, লোকেরা তাঁকে ‘গোল্ড ডিগার’ বলে আখ্যা দিয়েছিল। সেই সময় অভিনেত্রী বলেছিলেন, "আমি সোনার চেয়েও গভীরে যাই ৷ আমি সবসময় হীরে পছন্দ করি! আর হ্যাঁ, আমি এখনও নিজেই হীরে কিনি!!!" ওরা সবাই আমার জীবন আর চরিত্র নিয়ে বড় বড় মতামত আর গভীর জ্ঞান জাহির করছে আর এই 'স্বার্থপর' তকমাটা ব্যবহার করে টাকা কামাচ্ছে ! আহ্, কী সব বুদ্ধিমান লোক !"
প্রসঙ্গত, 2023 সালের এক সাক্ষাৎকারে সুস্মিতা সেন ললিত মোদির সঙ্গে তাঁর সম্পর্ককে জীবনের আরেকটি পর্যায় হিসেবে বর্ণনা করেছিলেন। সম্প্রতি, ললিত মোদি সুস্মিতা সেনের পক্ষ নিয়ে বলেছেন, "এমনটা কখনও হয়নি যে আমরা কোথাও ঘুরতে গিয়েছি আর আমাকে কোনও কিছুর বিল দিতে হয়েছে। সবকিছুর বিল সে-ই দিয়েছে। একদিক দিয়ে আমি ওর বয়ফ্রেন্ড ছিলাম। সে কারও কাছ থেকে কখনও কিছু নেয়নি। তাই, যখন লোকে ওকে 'স্বার্থপর' বলত, সেটা পুরোপুরি মিথ্যা ছিল। সে সত্যিই একটি হীরে।"

