ETV Bharat / entertainment

'ময়না ছলাৎ ছলাৎ' গান খ্যাত শিল্পী স্বাগত দে প্রয়াত

তাঁর কণ্ঠে 'সোনা বন্ধু রে', 'ময়না ছলাৎ ছলাৎ', ইত্যাদির মতো একাধিক গান আজও শ্রোতাদের সমান পছন্দের।

singer-swagato-dey-passes-away-tollywood-celebs-mourn
প্রয়াত লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে (সংগৃহীত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 6, 2026 at 9:41 AM IST

|

Updated : August 6, 2026 at 9:59 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 6 অগস্ট: প্রয়াত লোকগীতির প্রবাদপ্রতিম গায়ক স্বাগত দে (Swagato Dey)। অসময়ে তিনি পাড়ি দিলেন সুরলোকে। তাঁর কণ্ঠে 'সোনা বন্ধু রে', 'ময়না ছলাৎ ছলাৎ', ইত্যাদির মতো একাধিক গান আজও শ্রোতাদের সমান পছন্দের।

অসময়ে পরলোকে পাড়ি দিলেন প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত শিল্পী স্বাগত দে। সুরের জগতে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শিল্পীমহল এবং অনুরাগীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।

নিজস্ব কণ্ঠস্বর ও লোকগানের স্বতন্ত্র পরিবেশনার মাধ্যমে বাংলা সঙ্গীত জগতে বিশেষ পরিচিতি গড়ে তুলেছিলেন স্বাগত দে। শিল্পীর কণ্ঠে 'সোনা বন্ধু রে', 'ময়না ছলাৎ ছলাৎ'-সহ একাধিক জনপ্রিয় লোকগান অন্য মাত্রা পেয়েছিল। দীর্ঘদিন ধরে মঞ্চ, টেলিভিশন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়মিত লোকগান পরিবেশন করে তিনি শ্রোতাদের মন জয় করেছেন।

স্বাগত দে-র প্রয়াণের খবর সামনে আসতেই সামাজিক মাধ্যমে শোকবার্তা জানাতে শুরু করেন শিল্পী, সহকর্মী ও অনুরাগীরা। অনেকেই তাঁর সঙ্গে কাটানো স্মৃতি ভাগ করে নিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে বাংলা লোকসঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল বলে মনে করছেন সঙ্গীতপ্রেমীরা। তবে, তাঁর মৃত্যুর কারণ কী সেই ব্যাপারে এখনও পর্যন্ত পরিবারের তরফে মুখ খোলেননি কেউই।

এদিন তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, "স্বাগত দা ... গায়ক স্বাগত দে... আর নেই। কেমন যেন হয়ে গেলাম খবর টা পেয়ে..! ছোটবেলাটা ফিরে এলো... Flash Back এর মত।" (সুদীপ্তা চক্রবর্তীর দেওয়া পোস্টের বানান অপরিবর্তিত রইল)।

আরও পড়ুন

Last Updated : August 6, 2026 at 9:59 AM IST