কলকাতায় মেসি-শাহরুখ আমনে-সামনে
বলিউড বাদশা ও বিশ্বকাপজয়ী মেসিকে দেখে অনুরাগীদের উচ্ছ্বাস নজরকাড়া ৷

By ETV Bharat Entertainment Team
Published : December 13, 2025 at 12:44 PM IST
হায়দরাবাদ, 13 ডিসেম্বর: সালটা 2011 ৷ আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন ৷ মাঝে চলে গিয়েছে 14টা বছর ৷ ফের একবার কলকাতায় পা রেখেছেন বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি ৷ উপস্থিত রয়েছেন খেলার জগতের রথী-মহারথীরা ৷ তারসঙ্গে বিশেষ দিনে কলকাতায় হাজির হন শাহরুখ খানও ৷ দেখা করেন কিংবদন্তী ফুটবলার মেসির সঙ্গেও ৷
এই অনুষ্ঠানে মেসি কলকাতার লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে নিজের 70 ফুট উঁচু একটি লোহার মূর্তির উন্মোচন করেন। ফিফা বিশ্বকাপ ট্রফি হাতে মেসির এই মূর্তিটিকে আর্জেন্টাইন ফুটবলারের বিশ্বের বৃহত্তম মূর্তি হিসেবে বর্ণনা করা হচ্ছে। 40 দিনে মূর্তিটি তৈরি করা হয় ৷ পশ্চিমবঙ্গের মন্ত্রী ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সভাপতি সুজিত বোসের উপস্থিতিতে এটি উন্মোচন করা হয়। এমনকী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরুখ খান ও তাঁর ছোট ছেলে আব্রামও ৷ ভার্চুয়ালি এই মূর্তির উন্মোচন করেন মেসি ৷
VIDEO | Kolkata: Football icon Lionel Messi to virtually unveil his 70-foot statue from Salt Lake stadium, with West Bengal Minister Sujit Bose and Bollywood actor Shah Rukh Khan present at the event.#LionelMessi #Kolkata #Football
— Press Trust of India (@PTI_News) December 13, 2025
(Full VIDEO available on PTI Videos –… pic.twitter.com/dqISIwMgl4
একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে সুজিত বোস বলেছেন, মেসি এবং তাঁর দল মূর্তিটি দেখে 'খুশি' হয়েছেন ৷ 14 বছর পর ভারতে এসেছেন মেসি। ফিফা বিশ্বকাপজয়ী অধিনায়কের এক ঝলক দেখার জন্য ভক্তরা বিমানবন্দরের কাছে এবং প্রধান রাস্তাগুলোর ধারে ভিড় জমান। এই আর্জেন্টাইন ফুটবলার শনিবার সন্ধ্যায় হায়দরাবাদে যাওয়ার আগে কলকাতায় বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। 13 থেকে 15 ডিসেম্বরের মধ্যে হায়দরাবাদ, মুম্বই ও নয়াদিল্লি সফরের মাধ্যমে তাঁর ভারত সফর চলবে।
#WATCH | Kolkata, West Bengal: Star footballer Lionel Messi virtually unveils his 70-foot statue installed at the Sreebhumi Sporting Club in Lake Town during the first leg of his G.O.A.T. Tour India 2025 pic.twitter.com/dYFPW7KsBg
— ANI (@ANI) December 13, 2025
এর আগে শাহরুখ খান একটি সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে কলকাতার অনুষ্ঠানে তাঁর উপস্থিতির কথা নিশ্চিত করে লিখেছিলেন, "এবার কলকাতায় আমার নাইটদের নিয়ে কোনও পরিকল্পনা করছি না... এবং আশা করছি দিনের এই সফরটি পুরোপুরি 'মেসি'-ময় হবে। 13 তারিখে সল্টলেক স্টেডিয়ামে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।" যদিও এদিন মাঠে মেসি এলেও, দেখা যায়নি শাহরুখ খানকে ৷
This time round not planning my Knight in Kolkata…. and hoping the day Ride is completely ‘Messi’.
— Shah Rukh Khan (@iamsrk) December 11, 2025
See you guys on the 13th at the Salt Lake Stadium.
অন্যদিকে, যুবভারতী ক্রিড়াঙ্গনে অনুরাগীদের সঙ্গে দর্শকাসনে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও ৷ এদিন মাঠে এক বিশেষ ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ৷ খেলেন মোহনবাগান মেসি অল স্টারস দলের সঙ্গে ভার্সেস ডায়মন্ড হারবার মেসি অল স্টার্স দলের সদস্যরা ৷ খেলোয়াড়দের প্রত্যেকেই পরনে ছিল মেসির ছবি দেওয়া জার্সি ৷ যার পিছনে লেখা বিখ্যাত সেই 10 নম্বর ৷
#WATCH | West Bengal | Star footballer Lionel Messi arrives at Kolkata airport. He will leave for Hyderabad as part of the G.O.A.T India Tour 2025. pic.twitter.com/m1uac3swm1
— ANI (@ANI) December 13, 2025
মেসির এক ঝলক দেখতে গতকাল রাত থেকেই ভিড় জমান ভক্তরা ৷ বাইপাসের ধারে এক পাঁচ তারা হোটেলে রয়েছেন ফুটবল কিংবদন্তি। ভোরের আলো ফুটতেই সেখানে বাড়তে থাকে ভিড়। যুবভারতী স্টেডিয়ামের সামনেও ফুটবলপ্রেমীরা ভিড় জমান, মেসিকে একঝলক দেখার জন্য। কেবল কলকাতা নয়, দেশের নানা প্রান্ত থেকে যুবভারতীতে উপস্থিত হন মেসিভক্তরা। উপরি পাওনা ফুটবল কিংবদন্তীর সঙ্গে বলিউডের কিং খান শাহরুখ খানের সাক্ষাৎ ৷

