ETV Bharat / entertainment

হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ঊষা উত্থুপ-রূপঙ্কর বাগচী, কী ঘটতে চলেছে শহরে?

'গানে ফিউশন' সিজন 4 এবার 'বার্মেনিয়া' অর্থাৎ কিংবদন্তি সুরকার-গায়ক শচীন দেব বর্মন ও রাহুল দেব বর্মনের গান ও গানের গল্পে ভরে উঠতে চলেছে।

rupankar-bagchi-usha-uthup-perform-with-sachin-dev-burman-rahul-dev-burmans-song
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ঊষা উত্থুপ-রূপঙ্কর বাগচী (সংগৃহীত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : September 2, 2026 at 4:08 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 সেপ্টেম্বর: 'গানে ফিউশন' সিজন 4-এ এবার শচীন দেব বর্মন এবং রাহুল দেব বর্মনের গান নিয়ে এক মঞ্চে হাজির হবেন ঊষা উত্থুপ, শুভেন চট্টোপাধ্যায়, রূপঙ্কর বাগচী, অণ্বেষা দত্তগুপ্ত, পর্শিয়া, গৌরব। আর গানের গল্পে থাকছেন মীর। এই অনুষ্ঠান থেকে উঠে আসা অর্থ হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসায় ব্যয় করা হবে বলে জানা গিয়েছে।

কলকাতাবাসী এক অনন্য সঙ্গীত-যাত্রার সাক্ষী হতে চলেছে। 'গানে ফিউশন' সিজন 4 এবার 'বার্মেনিয়া' অর্থাৎ কিংবদন্তি সুরকার-গায়ক শচীন দেব বর্মন ও রাহুল দেব বর্মনের গান ও গানের গল্পে ভরে উঠতে চলেছে। এক ব্যতিক্রমী আয়োজন হিসেবে, ‘বার্মেনিয়া’ এস.ডি. বর্মন এবং আর.ডি. বর্মনের কালজয়ী সঙ্গীত-ঐতিহ্যকে উদযাপন করবে, যার মাধ্যমে উঠে আসবে তাঁদের বিখ্যাত সব সুর ও অবিস্মরণীয় সব কাহিনি। প্রখ্যাত বাচিক শিল্পী ও পারফর্মার মীর মঞ্চে জাদুকরী পরিবেশনা উপহার দেবেন; তিনি কিংবদন্তি বর্মন-দ্বয়ের জীবন ও সঙ্গীত-যাত্রার আকর্ষণীয় ও স্মরণীয় বেশ কিছু ঘটনার কথা তুলে ধরবেন।

আয়োজক দেবাশিস সাহা জানালেন, "গত তিনটি সিজন ধরে, ‘গানে ফিউশন’ জটিল হৃদরোগে আক্রান্ত সুবিধাবঞ্চিত শিশুদের চিকিৎসায় সহায়তা করে আসছে। 'বার্মেনিয়া'-র মাধ্যমে ‘অ্যালগোস’ আবারও সঙ্গীত ও মানবতাকে একসূত্রে বাঁধছে—কলকাতাবাসিকে আমন্ত্রণ জানাচ্ছে কিংবদন্তিদের সুরের উদযাপনে শামিল হতে, এবং একই সাথে একটি মহৎ উদ্দেশ্যে অবদান রেখে অসহায় শিশুদের জন্য আশার আলো জাগিয়ে তুলতে।"

এই সন্ধ্যায় উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পীরা। যেমন- পদ্মভূষণ ঊষা উত্থুপ, পণ্ডিত শুভেন চ্যাটার্জি, রূপঙ্কর বাগচী, অন্বেষা দত্ত গুপ্ত, গৌরব সরকার এবং পর্শিয়া সেন। তাঁরা কলকাতার সঙ্গীতপ্রেমীদের সামনে বর্মন-পরিবারের সেই চিরসবুজ সুরগুলোকে জীবন্ত করে তুলবেন। এই দুই কিংবদন্তি শিল্পীর সৃষ্টি মন ছুঁয়ে যায়। তাঁদের অফুরান সুরের ভান্ডার যেন থেরাপির কাজ করে। মন ভালো রাখে। আর যাঁদের হৃদয়জনীত অসুখ, তেমন সুবিধা বঞ্চিত শিশুদের পাশে চিকিৎসার সুবিধা নিয়ে হাজির এই উদ্যোগ।

আরও পড়ুন