ঋজুর ভাইরাল 'btw you look good in saree' মন্তব্য ! 'আমাকে ছেড়ে দিন' আর্তি সহ-অভিনেত্রীর
ঋজু বিশ্বাসের মন্তব্যকে ঘিরে বিতর্কের মাঝে তাঁর সহ-অভিনেত্রীর সোশাল মিডিয়ায় বিশেষ অনুরোধ ৷

By ETV Bharat Entertainment Team
Published : November 3, 2025 at 11:23 AM IST
|Updated : November 3, 2025 at 11:33 AM IST
হায়দরাবাদ, 3 অক্টোবর: শাড়িতে নারী কথাটা সকলেই বলে থাকেন ৷ কিন্তু শাড়ি পরে সুন্দর লাগছে এমন মন্তব্য আগুনের মতো ছড়িয়ে পড়বে তা কেউ কখনও ভেবেছিলেন ? সামাজিক মাধ্যমে বৌ কথা কও খ্যাত অভিনেতা ঋজু বিশ্বাসের (Riju Biswas) সঙ্গে উঠতি মডেল ও বেশ কিছু মহিলাদের ব্যক্তিগত কথোপকথন এখন টক অফ দ্য টাউন ৷ প্রতিটি মহিলার তরফে অভিযোগ করা হয়েছে, মেসেজ করে উত্ত্যক্ত করেন অভিনেতা ৷
এরপরেই সোশাল মিডিয়া ছেয়ে যায়, একের পর এক স্ক্রিনশটে ৷ এরপরেই অভিনেতার সহ-অভিনেত্রীকে নিয়েও শুরু হয় ট্রোল ৷ অর্থাৎ 'বৌ কথা কও' খ্যাত মানালি দে'র (Manali Manisha Dey) নাম জড়ায় ঋজু বিশ্বাসের সঙ্গে ৷ আর তাতেই ক্ষেপেছেন অভিনেত্রী ৷ নেটপাড়ায় হাতজোড় করে বিশেষ অনুরোধ মানালির ৷
বিগত বেশ কয়েক মাস ধরে টেলিভিশনের পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেতা ঋজু ৷ তাঁর মাও নাকি অসুস্থ ৷ এই অবস্থায় ঋজুর ট্রল হওয়া নিয়ে সমাজমাধ্যম বিভক্ত দু'ভাগে ৷ কেউ কেউ ঋজুর মন্তব্যকে খারাপ মন্তব্য বলেননি ৷ আবার কেউ কেউ এই ধরনের মেসেজ করে উত্ত্যক্ত করাকে মেয়েদের হয়রানি করা বলে অভিযোগ তুলেছেন ৷
অভিনেত্রী মানালি তিনটি ভাইরাল হওয়া ছবি পোস্ট করেন ৷ যেখানে ঋজুর শাড়ি মন্তব্যের সঙ্গে তাঁর নামও জোড়া হয়েছে ৷ কারণ তাঁরা একসঙ্গে বৌ কথা কও ধারাবাহিকের হাত ধরেই জনপ্রিয়তা অর্জন করেছেন ৷ এদিন মানালি লেখেন, "আমি তো কিছু করিনি। আমাকে ছেড়ে দিন প্লিজজজজ ৷" এরপর তিনি হাত জোড় করা ইমোজি ব্যবহার করেন ৷
নেটপাড়ায় ঋজুর পোস্ট ভাইরাল
অভিনেতার সপক্ষে এক নেটিজেন লেখেন, "ঋজু বিশ্বাস। নামটা এখন খুবই পরিচিত সবার কাছে। কিন্তু একটা মানুষকে সবাই মিলে আর কত ট্রোল করবে? ঋজু আমার বেশ ভালো বন্ধু, কিন্তু এখানে আমি কাউকে সাপোর্ট করছি না। কাউকে যদি সে কোনো ম্যাসেজ করেও থাকে তাহলে তারা এতো দিন কোথায় ছিল, প্রতিবাদ করতে এতো ভয় কিসের? আজ সবাই ট্রেন্ড- এ গা ভাসাচ্ছে, সে কি কাউকে নোংরা কথা বলেছে, ফোন করে বার বার ডিস্টার্ব করেছে নাকি রেপ করেছে? কেউ disturb feel করলে তাকে আগেই ব্লক করে দিতো। অনেক হয়েছে, এবার এগুলো বন্ধ হোক।"
আরেক মহিলা নেটিজেন ঋজুর মেসেজ শেয়ার করে লেখেন, "আমি তো ভেবেছিলাম আমি বাদ চলে গিয়েছি ৷ ফেসবুক-ইন্সটা কিছুই বাদ নেই দেখছি ৷ 'You look good in saree' trending-এ আমিও গা ভাসালাম "
অভিনেতার পাল্টা জবাব
এই বিতর্কের পর অভিনেতা এক জায়গায় নিজের স্বপক্ষে যুক্তি দিয়েছেন ৷ তিনি জানিয়েছেন, মেসেজ করে তিনি কোনও ভুল করেননি ৷ কাউকে তিনি অশালীন মন্তব্য করেননি ৷ তিনি মিথ্যা কথা বলতে পছন্দ করেন না ৷ তাই তিনি স্বীকার করেছেন মেসেজ করার কথা ৷ তিনি প্রশ্ন তোলেন, শাড়িতে ভাল লাগছে বলা কি অন্যায় ? এরপরেই তিনি উঠতি মডেল তথা আসল অভিযোগকারিনীর বিরুদ্ধে মানহানির মামলা করার কথা জানিয়েছেন ৷

