ETV Bharat / entertainment

রিসেপশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ রশ্মিকা-বিজয়ের, তালিকায় রয়েছেন আরও হেভিওয়েট নেতা

মোদির সঙ্গে নবদম্পতির সৌজন্য সাক্ষাতের ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ পাশাপাশি, বিয়ের পর প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি হলেন তারকা দম্পতি ৷

rashmika-mandanna-and-vijay-deverakonda-meet-pm-narendra-modi-to-invite-him-to-their-hyderabad-wedding-reception
রিসেপশনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ রশ্মিকা-বিজয়ের (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : February 27, 2026 at 3:04 PM IST

|

Updated : February 27, 2026 at 3:14 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: বিয়েতে উপস্থিত থাকতে পারেননি ৷ তাই জীবনের নতুন অধ্যায়ের সূচনায় দূর থেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার নবদম্পতি একান্ত সাক্ষাৎকারে রিসেপশনে প্রধানমন্ত্রীকে দিলেন আমন্ত্রণ পত্র ৷ রশ্মিকা-বিজয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হায়দরাবাদে তাঁদের রিসেপশনে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে নবদম্পতির সাক্ষাতের ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ পাশাপাশি, বিয়ের পর প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি হলেন তারকা দম্পতি ৷

রশ্মিকা এবং বিজয় 26 ফেব্রুয়ারি, উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ৷ ৪ মার্চ, হায়দরাবাদে আয়োজন করা হয়েছে জমকালো রিসেপশন পার্টির অনুষ্ঠান ৷ প্রকাশিত হওয়া ছবিতে, রশ্মিকা-বিজয়কে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে উষ্ণ আলাপচারিতা করতে দেখা গিয়েছে। দম্পতি তাঁদের সংবর্ধনায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে শ্রদ্ধার নিদর্শন হিসেবে তাঁকে একটি শালও উপহার দিয়েছেন। বিয়ের আগে প্রধানমন্ত্রী রশ্মিকা ও বিজয়ের পরিবারকে চিঠির মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠান ৷

প্রধানমন্ত্রী মোদি তাঁর চিঠিতে লিখেছিলেন, "শ্রীমতী মাধবী এবং শ্রী গোবর্ধন রাও দেবরকোন্ডা জি, 26 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য বিজয় এবং রশ্মিকার বিয়েতে আপনার আমন্ত্রণ পেয়ে আমি আনন্দিত। এই সত্যিকারের আনন্দময় এবং শুভ উপলক্ষে দেবরকোন্ডা এবং মান্দানা পরিবারকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বিজয় এবং রশ্মিকার জীবনের একটা নতুন, সুন্দর অধ্যায়ের সূচনা হল।"

মোদির সঙ্গে সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার আগে, নবদম্পতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করে তাঁকে রিসেপশনে আসার আমন্ত্রণ জানিয়েছেন। শাহের সঙ্গে রশ্মিকা-বিজয়ের সাক্ষাতের ছবিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, অমিত শাহকে বিয়ের আমন্ত্রণপত্রের সঙ্গে একটি রূপোলি গণেশ মূর্তি উপহার দেন বিজয়-রশ্মিকা। পাশাপাশি বিজয় প্রগতি ভবনে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডির সঙ্গেও দেখা করে রিসেপশনের আমন্ত্রণ জানিয়েছেন রশ্মিকা-বিজয়।

বিয়ের পর প্রথমবার একসঙ্গে

অন্যদিকে, শুক্রবার বিয়ের পর প্রথমবার একসঙ্গে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন অনুরাগীদের 'বিরোশ' ৷ হাতে হাত রেখে বিজয়-রশ্মিকা প্রবেশ করেন বিমানবন্দরে ৷ পাপারাৎজিরা নবদম্পতিকে শুভেচ্ছা জানালে, এক গাল হাসি দেখা যায় রশ্মিকার মুখে ৷ এদিন রশ্মিকার পরনে ছিল, লাল রঙের আনারকলি চুড়িদার ৷ বিজয়ের পরনে ছিল শর্ট কুর্তা-পায়জামা ৷

উল্লেখ্য, উদয়পুরের আইটিসি মেমেন্টোসে রশ্মিকা এবং বিজয়ের বিয়ে অনুষ্ঠিত হয়েছে ৷ প্রাক-ওয়েডিংয়ের মাধ্যমে আনন্দ উদযাপন শুরু হয় ৷যার মধ্যে ছিল পুল পার্টি, নৈশভোজ, বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ, হলদি, মেহেন্দি এবং সঙ্গীত অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানের নানা ঝলক সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা৷

রশ্মিকা-বিজয়ের নতুন অধ্যায় শুরু, শুভেচ্ছা কৃতি-সামান্থা-আয়ুষ্মানের

Last Updated : February 27, 2026 at 3:14 PM IST