ETV Bharat / entertainment

সংক্রমণ ছড়াচ্ছে দ্রুত, আক্রান্ত স্থানে বড় বড় ফোসকা ! বিপদমুক্ত নন রাজেশ, কী জানালেন চিকিৎসক ?

সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায় প্রেস বিবৃতিতে জানান কীভাবে অভিনেতা রাজেশ এমন অসুস্থ হলেন ৷ কী জানালেন চিকিৎসকরা ?

rajesh-sharma-reportedly-suffered-an-insect-bite-possibly-from-a-bug-or-a-poisonous-spider-while-shooting-a-film-starring-actor-prabhas
রাজেশের শারীরিক অবস্থা নিয়ে আর কী জানালেন চিকিৎসক ? (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : July 8, 2026 at 1:33 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 8 জুলাই: দক্ষিণের সুপারস্টার প্রভাস অভিনীত (Prabhas) এক সিনেমার শুটিং করতে গিয়ে কোনও এক পোকামাকড় বা বিষাক্ত মাকড়সার কামড়ের শিকার অভিনেতা রাজেশ শর্মা (Rajesh Sharma) ৷ অভিনেতাকে গতকালই হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ বুধবার সকালে অভিনেত্রী সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছেন আপাতত বিপদমুক্ত অভিনেতা ৷ কিন্তু বেলা বাড়তেই সামাজিক মাধ্যমে সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায় এক প্রেস বিবৃতি প্রকাশ করেন ৷ যেখানে জানা যায়, এখনও পর্যন্ত গুরুতর অবস্থা বলিউড-টলিউডের অন্যতম অভিনেতা রাজেশ শর্মার ৷

কী বলা হয়েছে বিবৃতিতে ?

সুদীপা ও অগ্নিদেব জানিয়েছেন, বিখ্যাত অভিনেতা প্রভাসের একটি সিনেমার শুটিং চলাকালীন অভিনেতা রাজেশ শর্মা কোনও এক পোকামাকড় বা বিষাক্ত মাকড়সার কামড়ের শিকার হয়েছিলেন ৷ শুটিংয়ের কাজ শেষ হওয়ার পর, ঘন গাছপালা ঘেরা একটি এলাকায় স্থানীয় টেকনিশিয়ানদের সঙ্গে আলাপচারিতার সময় তিনি পোকামাকড়ের কামড় অনুভব করেন। বিষয়টি তখন খুব গুরুতর মনে না হওয়ায়, তিনি তাৎক্ষণিক কোনও চিকিৎসা না নিয়েই স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান।

প্রায় ছয় ঘণ্টা পর, তাঁর ডান পায়ে তীব্র ব্যথা শুরু হয় এবং তিনি অসুস্থ বোধ করতে থাকেন। শারীরিক অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও তিনি বিমানে করে কলকাতায় ফিরে আসেন। যাত্রাপথে তাঁর প্রচণ্ড জ্বর আসে, তিনি অত্যন্ত অস্থির হয়ে পড়েন এবং তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।

রদিন তাঁকে ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একদিনেরও বেশি সময় পার হয়ে গিয়েছে ৷ তিনি এখনও তীব্র জ্বর, শ্বাসকষ্ট এবং ডান পায়ে দ্রুত ছড়িয়ে পড়া সংক্রমণের বিরুদ্ধে লড়াই করছেন। পায়ের আঙুল থেকে হাঁটু পর্যন্ত সংক্রমণ ছড়িয়ে পড়েছে এবং আক্রান্ত স্থানে বড় বড় ফোসকা দেখা দিয়েছে। ডা. অভিজিৎ ভট্টাচার্যের মতে, এখনই সুনির্দিষ্ট কোনও মন্তব্য করা সম্ভব নয়। রাজেশকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ এখনও বিপদমুক্ত নন। চিকিৎসকরা তাঁকে সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছেন ৷ কারণ জটিলতা থেকে রক্ত ​​জমাট বাঁধার (blood clot) আশঙ্কা রয়েছে, যা ফুসফুসে পৌঁছালে প্রাণঘাতী হয়ে উঠতে পারে। হাসপাতালের মেডিকেল টিম প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা চালিয়ে যাচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ আরও সব পরীক্ষার পর আগামীকাল এ বিষয়ে পরবর্তী আপডেট জানাবে।

সুদীপা চট্টোপাধ্যায় ও অগ্নিদেব চট্টোপাধ্যায় বিবৃতিতে লেখেন, "আমরা সকলের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই ৷ বিশেষ করে সংবাদমাধ্যম, 'বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্টস ফোরাম', রাজেশের বন্ধু ও শুভানুধ্যায়ী এবং সর্বোপরি শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে, যিনি এই কঠিন সময়ে প্রতিনিয়ত পরামর্শ ও সহায়তা দিয়ে পাশে থেকেছেন। রাজেশ শর্মার মা এবং সমগ্র পরিবারের পক্ষ থেকে, যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন তাঁদের সকলের প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

আরও পড়ুন