ETV Bharat / entertainment

বাবা-মায়ের উচ্চাকাঙ্খায় শৈশব হারাচ্ছে সন্তান ? কোন বার্তা দেবে 'পিকলু' ?

দীর্ঘ 8 বছর পর অবশেষে নানা জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পিকলু' ৷

rahul-arunodoy-banerjee-samrat-mukherjee-pavi-roychowdhury-debika-sengupta-starrer-piklu-release-after-8-years
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পিকলু' (Special Arrangement)
author img

By ETV Bharat Entertainment Team

Published : March 4, 2026 at 1:35 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 4 মার্চ: খুব কম বয়স থেকেই সিনে পর্দা ও ছোটপর্দায় তার নিত্য যাতায়াত ৷ আট বছর আগে ইন্ডাস্ট্রিতে পা রাখা ছোট্ট মেয়েটা এখন জনপ্রিয় একাধিক ধারাবাহিক ও রিয়েলিটি শোয়ের পরিচিত মুখ ৷ 'অনুরাগের ছোঁয়া', 'মঙ্গলময়ী মা শীতলা' থেকে ডান্স বাংলা ডান্স জুনিয়র 2018 সঞ্চালনা সবেতেই কেড়েছে নজর ৷ মিষ্টি সেই অভিনেত্রী হলেন পাভি রায়চৌধুরী (Pavi Roychowdhury) ৷

অনেকেই জানেন না, রাহুল বন্দ্যোপাধ্যায়, দেবিকা সেনগুপ্ত, সম্রাট মুখোপাধ্যায়ের সঙ্গে 'পিকলু' সিনেমায় প্রথম অভিনয়ের হাতেখড়ি পাভির ৷ কিন্তু সেই সিনেমা তখন মুক্তি পায়নি ৷ দীর্ঘ 8 বছর পর অবশেষে নানা জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'পিকলু' ৷ আগামী 15 মার্চ নন্দনে আয়োজন করা হয়েছে সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের ৷

ধারাবাহিকের পাশাপাশি পাভি কাজ করেছে বাংলা সিনেমাতেও ৷ তালিকায় রয়েছে রাজা সেন পরিচালিত 'ভালোবাসার গল্প', রাজর্ষী দে পরিচালিত 'ও মন ভ্রমণ' ও অরুনাভ খাসনবিস পরিচালিত 'আমিষ' ৷ তবে জীবনের প্রথম সব কিছু নিয়ে একটু বাড়তি আবেগ-ভালোবাসা থাকে সকলেরই ৷ যেমন রয়েছে পাভিরও ৷ সোশাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় পাভি জানান, এক ক্যুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে, সেরা 25 জন পিকলু তারকাদের সঙ্গে দেখা করার পাশাপাশি, পাবেন সিনেমা দেখার সুযোগও ৷

rahul-arunodoy-banerjee-samrat-mukherjee-pavi-roychowdhury-debika-sengupta-starrer-piklu-release-after-8-years
সিনেমার দৃশ্য (Special Arrangement)

গল্পটা কী ?

পার্থ ডি মিত্র লিখিত ও পরিচালিত 'পিকলু' প্রযোজনা করেছেন সিলভারলাইন মোশন পিকচার্সের শান্তিনাথ মোহান্তো ৷ গল্পতে তুলে ধরা হয়েছে, আকাশচুম্বী উচ্চাসার সঙ্গে মনের টানের লড়াইকে ৷ নিজেকে এক নম্বরে রাখার প্রতিযোগিতায় সকলেই দৌড়াচ্ছে ৷ সেই লড়াইয়ে মানুষ কি জয়ী হতে পারছে নাকি ফাঁকি পড়ছে সেই মানুষগুলো, যারা তাদের নিজের মানুষের থেকে একটু একাত্ম হতে চায় ৷

এমনই সামাজিক অবক্ষয়ের গল্প বলে পিকলু ৷ যেখানে চিত্রাঙ্গদা চক্রবর্তী ওরফে সি.সি একজন উচ্চাকাঙ্খী মডেল ৷ বড় হওয়ার দৌড়ে তার একমাত্র সঙ্গী অয়ন ৷ সেও চায় নিজেকে প্রতিষ্ঠিত করতে ৷ এগ্রিমেন্ট হয় সিসির সঙ্গে অর্কর ৷ একসময়, তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে ৷ শুরু হয় সুখের সংসার ৷ জন্ম নেয় এক কন্যা সন্তান, পিকলু ৷ তারপরেই ঘোরে জীবনের মোড় ৷ ব্যবসায় ব্যস্ত অর্কর জীবনে গুরুত্ব হারায় সংসার ৷ হাঁপিয়ে ওঠে সিসিও ৷ আর এই সবকিছুর মাঝখানে হারিয়ে যেতে থাকে পিকলু ৷ গভর্নেস সবিতার কাছে সে মানুষ হলেও তৈরি করে নিজের এক জগৎ ৷ কিন্তু এর শেষ কোথায় ? উত্তর লুকিয়ে সিনেমার শেষে ৷

rahul-arunodoy-banerjee-samrat-mukherjee-pavi-roychowdhury-debika-sengupta-starrer-piklu-release-after-8-years
সিনেমার দৃশ্য (Special Arrangement)

সিনেমায়, আর্ট ডিরেক্টরের দায়িত্ব সামলেছেন শতদল মিত্র, সম্পাদনা করেছেন পীযূষ ঘোষ, রবিঠাকুরের গান ব্যবহার করার পাশাপাশি মিউজিক সম্পাদনার দায়িত্ব সামলেছেন স্বাগত দে ও সৌমিত্র কুণ্ডু ৷ গানের কথা লিখেছেন স্বাগত দের পাশাপাশি পরিচালক পার্থ ডি মিত্র ৷ আগামী 15 মার্চ নন্দনে সিনেমার বিশেষ স্ক্রিনিংয়ের পর দর্শকদের জন্য খুলে যাবে 'পিকলু' দেখার দরজা ৷