ETV Bharat / entertainment

বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য- সমালোচনার মুখে আর কী বললেন প্রসেনজিৎ ?

"আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।"- বলতে বাধ্য হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ বিষয়টা ঠিক কী ?

prosenjit-chatterjee's cryptic post in-social-media-netizens react
প্রসেনজিৎ-রুদ্রনীল (ফাইল)
author img

By ETV Bharat Entertainment Team

Published : May 5, 2026 at 5:26 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 5 মে: বিজেপির হয়ে তারকা প্রার্থী তথা ছোটভাই জিততেই তাঁর সঙ্গে ফোনে কথা বলে, আশীর্বাদ করাই কি কাল হলো অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ? নেটপাড়ায় হইচই-ট্রোলিং ৷ "আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।"-বলতে বাধ্য হলেন বাংলার 'ইন্ডাস্ট্রি' ৷ বিষয়টা ঠিক কী ?

বাংলার বিভিন্ন জায়গায় উড়েছে গেরুয়া রঙ ৷ ফুটেছে পদ্ম ৷ হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রেও বিপুল ভোটে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। তৃণমূলের রানা চট্টোপাধ্যায়কে 16 হাজার 58টি ভোটে হারিয়েছেন তিনি। শিবপুরবাসী ঢেলে ভালোবাসা ও সমর্থন জানিয়েছেন রুদ্রনীলের প্রতি ৷ এই জয় ভীষণ রকম আনন্দিত রুদ্রনীল ঘোষ। বিনোদন ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে এই জয়ে শুভেচ্ছা-অভিনন্দন জানিয়েছেন ৷ এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রুদ্রনীল জানান, গতকাল রাতেই নাকি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাঁকে ফোন করেছিলেন ৷ এই খবর সামনে আসতেই, সোশাল মিডিয়ায় প্রসেনজিৎকে নানা কটাক্ষের মুখে পড়তে হয় ৷ তা থামাতেই, নেটপাড়ায় পোস্ট করতে বাধ্য হন প্রসেনজিৎ ৷ যদিও তিনি, তাঁর ছোট ভাইয়ের নাম উল্লেখ না করেই এই পোস্ট করেন ৷ তবে নেটিজেনদের অনেকেরই অনুমান, তিনি 'ছোটভাই' বলতে রুদ্রনীলকেই বুঝিয়েছেন ৷

কী লিখেছেন অভিনেতা প্রসেনজিৎ ?

তিনি লেখেন, "আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ- দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।" এরপরেই অভিনেতার কথায়, "আমি কাউকে ফোন করিনি; বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেই টুকুই পালন করেছি। এর সঙ্গে রাজনীতির কোনও যোগসূত্র নেই।"

নেটপাড়ায় প্রতিক্রিয়া

প্রসেনজিতের এমন পোস্ট আসতেই ফের একবার অভিনেতাকে ঘিরে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে ৷ এক নেটিজেন লেখেন, "সময় সুযোগে সবারই গলার সুর পাল্টে যায় দাদা, আমরাও বুঝি এতো বিস্তারিত বলে বুঝিয়ে আর লজ্জা দিবেন না ৷" আবার কেউ লিখেছেন, "টলিউড ইন্ডাস্ট্রিকে রাজনীতি বাইরে আনা উচিৎ। আগামী দিনের বাংলা ইন্ডাস্ট্রি কীভাবে ঘুরে দাঁড়াবে সরকার এ সঙ্গে আলোচনা করুন। ইন্ডাস্ট্রি উন্নতি দরকার, কোনো রাজনৈতিক দল ইন্ডাস্ট্রি ব্যাপারে মাতব্বরি না করে সেটা উপর জোর দিতে হবে।" কেউ লিখেছেন, "আপনি একদম নিবেন না চাপ, সুযোগ বুঝে আপনি দিবেন ঝাঁপ, এপাং ওপাং ঝপাং ৷"

উল্লেখ্য, বিশেষ দল করার কারণে টলিউডে কাজ না পাওয়া বা ব্যান কালচার নিয়ে বরাবরই সরব হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ৷ এবার টলিউড ইন্ডাস্ট্রিতে সেই কালচার বন্ধ করতে বদ্ধপরিকর তিনি ৷ অন্যদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও ব্যান কালচার নিয়ে সরব হয়েছেন ৷ বাংলা ইন্ডাস্ট্রির যাতে ভালো হয়, সেই দিকে নজর রেখেছেন ৷ কিন্তু, বাংলায় হাওয়া বদল হতেই নেটপাড়ায় কটাক্ষের মুখে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷

আরও পড়ুন

  1. বাংলার গৌরব কি গৌরাঙ্গের হাতে ! মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান জয়জিৎ-সোনালী-ভাস্বররা?
  2. হিরণ জিতেই প্রথম ফোনটা মেয়েকে করেছিল- স্বামীর জয়ে খুশি স্ত্রী অনিন্দিতা?
  3. 'আর কখনও হবে না'- বাংলায় বিজেপি জিততেই মমতাকে একহাত 'দ্য বেঙ্গল ফাইলস' পরিচালকের
  4. Special: থ্রেট, ব্যান শব্দগুলো মুছে রাজনীতিমুক্ত ইন্ডাস্ট্রি দেখতে চায় টলিপাড়া, কাকে চাই শীর্ষে?