প্রেক্ষাগৃহে নয় ওটিটিতে মুক্তি পেল 'দ্য ব্লাফ', দুর্দান্ত অ্যাকশনে মাত প্রিয়াঙ্কার
দেশী গার্লের নয়া অবতার উপভোগ করা যাবে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় ৷

By ETV Bharat Entertainment Team
Published : February 26, 2026 at 12:15 PM IST
হায়দরাবাদ, 26 ফেব্রুয়ারি: প্রেক্ষাগৃহে নয়, প্রিয়াঙ্কা চোপড়া জোনাসের (Priyanka Chopra Jonas) অ্যাকশনে ভরপুর সিনেমা মুক্তি পেল ওটিটি প্ল্যাটফর্মে ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হচ্ছে 'দ্য ব্লাফ' (The Bluff) সিনেমার ৷ এটি সরাসরি ওটিটি-তেই মুক্তি পেয়েছে ৷ ইংরেজি ভাষার পাশাপাশি, দেশী গার্লের নয়া অবতার উপভোগ করা যাবে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় এবং মালায়ালম ভাষায় ৷
ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ার্স পরিচালিত এবং প্রিয়াঙ্কার পার্পল পেবল পিকচার্সের সঙ্গে AGBO প্রযোজিত 'দ্য ব্লাফ' 19 শতকের শেষের দিকের ক্যারিবীয় অঞ্চলের প্রেক্ষাপটে তৈরি। প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত এরসেল 'ব্লাডি মেরি' বোডেনের গল্প অনুসরণ করে। তিনি একজন প্রাক্তন জলদস্যু যিনি তার হিংস্র অতীত ছেড়ে কেম্যান দ্বীপপুঞ্জে তার স্বামী এবং সন্তানের সঙ্গে শান্তিতে বসবাস করে। কিন্তু একটা সময় তার অতীত ফের ফিরে আসে ৷ নিজের অতীতের হিংস্রতা ও বিপদ থেকে মেরি কীভাবে পরিবারকে বাঁচায়, তা নিয়েই এগিয়োছে চিত্রনাট্য ৷
সিনেমায় তার পুরনো শত্রু, ক্যাপ্টেন কনর, যার চরিত্রে অভিনয় করেছেন কার্ল আরবান, প্রতিশোধ নিতে ফিরে আসে। বিপদ যখন তার পরিবারকে ঘিরে ধরে, তখন এরসেল আবার তার হাতিয়ার তুলে নিতে বাধ্য হয়। এরপর শুরু হয় বেঁচে থাকার এক তীব্র লড়াই।
'দ্য ব্লাফ'-এর ট্রেলার ইতিমধ্যেই অনুরাগীদের উত্তেজিত করেছে ৷ প্রিয়াঙ্কা চোপড়ার মারাত্মক স্টান্টসে মুগ্ধ নেটপাড়া ৷ পিগি চপসের সাবলীল অভিনয় ও বিপদজনক স্টান্টস সিনেমার ইউএসপি আরও বাড়িয়ে দিয়েছে ৷ এখানেই শেষ নয়, প্রিয়াঙ্কাকে যোগ্য সঙ্গত দিয়েছেন অভিনেতা কার্ল আরবানও ৷ পর্দায় তাঁর শক্তিশালী উপস্থিতি এবং লড়াইয়ের দক্ষতা দিয়ে মুগ্ধ করেছেন দর্শকদের।
সিনেমায় অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ইসমাইল ক্রুজ কর্ডোভা, সাফিয়া ওকলি-গ্রিন, টেমুয়েরা মরিসন এবং বেদান্তেন নাইডু। যদিও গল্পটি ক্যারিবিয়ান অঞ্চলে প্রেক্ষাপটে নির্মিত তবে শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায় ৷ যেখানে কাল্পনিক দ্বীপের পটভূমি পুনর্নির্মাণ করা হয়েছিল।
'দ্য ব্লাফ' সিনেমাটিতে আরও বিশেষ করে তুলেছে কারণ এটি প্রিয়াঙ্কা চোপড়ার প্রথম মার্কিন প্রকল্প যেখানে তিনি প্রধান অভিনেত্রী এবং প্রযোজক উভয়ের ভূমিকায় অভিনয় করেছেন। ছবিটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, "আমি এটি পড়া বন্ধ করতে পারিনি। এটি আমাকে অনেক স্তরে নাড়া দিয়েছে ৷ আমি জানতাম যে এটি একজন অভিনেতা হিসেবে আমার জন্য বিশেষ কিছু হবে।"
টিসিএল চাইনিজ থিয়েটারে প্রিমিয়ারে ছবি ভালোবাসা পেয়েছে দর্শখদের ৷ যেখানে প্রিয়াঙ্কাকে তাঁর স্বামী, গায়ক-অভিনেতা নিক জোনাসের সঙ্গে লাল গালিচায় হাঁটতে দেখা গিয়েছে ৷ নিক পরে সোশাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা শেয়ার করেন। তিনি লিখেছিলেন, "শুধু একজন অভিনেত্রী হিসাবে তুমি দুর্দান্ত কাজ করোনি ৷ একজন প্রযোজক হিসেবে আমাকে গর্বিত করেছো ৷ তুমি তোমার সমস্ত শক্তি এই সিনেমায় ব্যবহার করেছো ৷ আমি প্রতিদিন তোমাকে দেখে আরও বেশি মুগ্ধ হচ্ছি।"

