22 গজে বিশ্বজয় ! ক্রিকেট বিশ্বকাপে সেরা মহিলা ব্রিগেড, শুভেচ্ছা তারকাদের
ওমেনস ওয়ার্ল্ড কাপে মহিলা ক্রিকেটারদের জয়ে উচ্ছ্বসিত তারকারা ৷ ওমেন্স ক্রিকেট টিম-কে চ্যাম্পিয়ন বলে অভিহিত সেলেবদের ৷

By ETV Bharat Entertainment Team
Published : November 3, 2025 at 9:58 AM IST
হায়দরাবাদ, 3 অক্টোবর: রবিবার মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ 2025 জিতে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস তৈরি করেছে। অনুষ্কা শর্মা, করিনা কাপুর খান থেকে প্রিয়াঙ্কা চোপড়া,হৃতিক রোশন তারকারা সোশাল মিডিয়ায় দলের এই জয় উদযাপন করেছেন (Celebs on Women's World Cup final win) ৷ খেলোয়াড়দের তাদের পারফরম্যান্স এবং আত্মবিশ্বাসের সঙ্গে 50 বছর পর ইতিহাস তৈরি করার জন্য অভিনন্দন জানিয়েছেন ৷
সোশাল মিডিয়ায় অমিতাভ বচ্চন ভারতীয় মহিলা ক্রিকেট টিমকে নিয়ে নিজের গর্ব প্রকাশ করেন ৷ তিনি বলেন, "India Women Cricket .. WORLD CHAMPIONS ! তোমরা গর্বিত করেছ আমাদের ৷ অভিনন্দন, অভিন্দন, অভিনন্দন ৷"
T 5552 - जीत गये !!! 🇮🇳🇮🇳
— Amitabh Bachchan (@SrBachchan) November 3, 2025
India Women Cricket .. WORLD CHAMPIONS !!
So much pride you have brought for us all ..
CONGRATULATIONS CONGRATULATIONS CONGRATULATIONS !!!!
💃🏻💃🏻🕺👏💪
অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রাম স্টোরিজে দলের ছবি শেয়ার করে মেয়েদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, "আমাদের চ্যাম্পিয়নদের অভিনন্দন #TeamIndia।" এদিকে, করিনা কাপুর স্বীকার করেছেন যে জয়ের পর তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিজে ম্যাচের শেষ মুহূর্তের একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ হার্ট ইমোজি ব্যবহার করে তিনি লিখেছেন, "এ তো আনন্দের কান্না ৷"
অভিষেক বচ্চন সোশাল মিডিয়ায় নিজের আনন্দ প্রকাশ করে লেখেন, "COME ONNNN!!!! INDIAAAAA!!! ওযার্ল্ড চ্যাম্পিয়নস, দুর্দান্ত খেলোছো মহিলা ব্রিগেড ৷" অভিনেতা সুনীল শেঠ্ঠী মহিলা টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "প্রাণশক্তি। দৃঢ়তা। নির্মল হৃদয়। আর এভাবেই ইতিহাস উজ্জ্বল হয়ে ওঠে! আমাদের নীল পোশাকের নারীরা গৌরবের পিছনে ছোটেনি ৷ তারা দেশকে গৌরবান্বিত করেছে ৷ চিৎকার করে বলুন - আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।"
COME ONNNN!!!! INDIAAAAA!!! 💪🏽💙 world champions. Well done ladies.
— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) November 2, 2025
অভিনেতা হৃতিক রোশন লেখেন, "জিতে গিয়েছি ৷ হিস্টোরিক ৷ অভিনন্দন টিম ইন্ডিয়া ৷ প্রথমবার মহিলা ব্রিগেড বিশ্বকাপ এনেছে ঘরে ৷প্রত্যেকের প্রতি ভালোবাসা-শ্রদ্ধা ৷ অভিনেত্রী অনুষ্কা শর্মা সোশাল মিডিয়ায় লেখেন, "তোমরা চ্যাম্পিয়ন ৷ অসাধারণ অ্যাচিভমেন্ট ৷ কিয়ারা আদবানি লেখেন, "তোমরা ইতিহাস তৈরি করেছ ৷ অভিনন্দন ওমেন ইন ব্লু ৷"
Jeet gaye!! 🥳
— Hrithik Roshan (@iHrithik) November 2, 2025
HISTORIC! Congratulations Team India on our first Women's Cricket World Cup win. To the beginning of many more.. All my love & respect 🇮🇳♥️ https://t.co/fm7qQMarru
অজয় দেবগণ লেখেন, "এইঅ রাতের কথা কখনও ভুলব না ৷ ধন্যবাদ চ্যাম্পিয়নস ৷ এই দলটি বিশ্বকে দেখিয়েছে যে সত্যিকারের সাহস এবং বিশ্বাস কী করতে পারে।" অভিনেত্রী তৃপ্তি দিমরি ওমেন ইন ব্লুকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, "তোমরা করে দেখিয়েছো ৷ মহিলা ব্রিগেডকে শুভেচ্ছা ৷


পরিচালক এসএস রাজামৌলি নিজের অনুভব শেয়ার করে লেখেন, "বিশ্বের চ্যাম্পিয়নস ৷ আমাদের ওমেন ইন ব্লু করে দেখিয়েছে ৷ দীপ্তি অলরাউন্ড অসাধারণ ৷ শাফালির দুর্ধর্ষ ব্যাটিং গর্ব করার মতো ৷ ভারতীয় হিসাবে গর্বিত ৷"
CHAMPIONS OF THE WORLD! 🇮🇳🫡
— rajamouli ss (@ssrajamouli) November 2, 2025
Our Women in Blue have done it!
Deepti’s all-round brilliance and Shafali’s explosive batting lit the path to glory. Every Indian heart is bursting with pride! @BCCIWomen 👏🏻👏🏻👏🏻
শ্রদ্ধা কাপুর লেখেন, "বাবা-মায়ের কাছ থেকে শুনে আসছিলাম 1983-র বিশ্বকাপ জয়ের প্রথম অনুভূতির কথা ৷ আমাদের সেই মুহূর্ত দেওয়ার জন্য ধন্যবাদ ৷" দক্ষিণের সুপারস্টার কমল হাসান লিখেছেন, "মহিলা দল আমাদের 1983 সালের বিশ্বকাপ জয়ের কথা মনে করিয়ে দিল ৷ অভিনন্দন, তোমাদের নাম অমর থাকবে ৷ অভিনন্দন, টিম ইন্ডিয়া!


