ETV Bharat / entertainment

জাতীয় পুরস্কারও পক্ষপাতদুষ্ট ! অস্কারের প্রসঙ্গ টেনে বিস্ফোরক পরেশ

পরেশ রাওয়াল দাবি করেছেন, এই ধরনের পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বড় বড় মাথা ইন্ধন জোগায় ৷

paresh-rawal-states-lobby-exist-in-national-awards-just-like-oscars
পরেশ রাওয়াল (এএনআই)
author img

By ETV Bharat Entertainment Team

Published : November 3, 2025 at 5:08 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 3 নভেম্বর: তাঁর ঝুলিতে রয়েছে 240টির বেশি সিনেমা ৷ জাতীয় পুরস্কার থেকে পদ্মশ্রী সম্মানে সম্মানিতও হয়েছেন ৷ এহেন তারকা এবার দাবি করছেন, হলিউডে অস্কারের মতো ভারতে জাতীয় পুরস্কার দেওয়ার ক্ষেত্রে কাজ করে বড় লবি ৷ 'হেরাফেরি', 'ওয়েলকাম' খ্যাত অভিনেতা পরেশ রাওয়ালের (Paresh Rawal) বিস্ফোরক মন্তব্যে হইচই সোশাল মিডিয়ায় ৷

1994 সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা পরেশ রাওয়াল, পুরস্কার সার্কিটে লবির প্রভাব সম্পর্কে বড় দাবি করেন ৷ অভিনেতা স্বীকার করেছেন যে মর্যাদাপূর্ণ জাতীয় পুরস্কারগুলিও 'লবিং' (lobbying) থেকে সম্পূর্ণ মুক্ত নয় ৷ তিনি আরও যোগ করেছেন যে অস্কার (Oscars) পুরস্কারের ক্ষেত্রে কাজ করে লবি।

জাতীয় পুরস্কারে (National Awards) লবিং

সম্প্রতি অভিনেতা পরেশ রাজ শামানির পডকাস্টে উপস্থিত হয়েছিলেন ৷ যেখানে তিনি নিজের সিনেমা কেরিয়ার, লড়াই নিয়ে কথা বলেন ৷ সেই সাক্ষাৎকারে পরেশ রাওয়াল ভারতের জাতীয় পুরস্কার থেকে হলিউডের অস্কার-এ লবি নিয়ে মুখ খোলেন ৷ তিনি জানান, এই ধরনের ট্রফির থেকে দর্শক, পরিচালক-লেখকদের কাছ থেকে প্রশংসা পাওয়া অনেক বেশি মূল্যবান ৷

কী বলেছেন অভিনেতা ?

তিনি পডকাস্টে বলেন, "একটা কথা এটাও বলতে চাই, জাতীয় পুরস্কার দেওয়ার ক্ষেত্রেও এই রকম বিষয় (lobbying) হয় ৷ অতটা হয় না যতটা বাকি পুরস্কার প্রদানের ক্ষেত্রে হয় ৷ বাকি পুরস্কারের কথা বলা আর না বলা সমান ৷ কোনও পার্থক্য পড়ে না ৷ কিন্তু জাতীয় পুরস্কার তো জাতীয় পুরস্কার, একটা সম্মানের পুরস্কার ৷" এই প্রসঙ্গে তিনি হলিউডের অস্কার অ্যাওয়ার্ডের কথাও টানেন ৷ তিনি বলেন, "লবি তো অস্কার অ্যাওয়ার্ডসেও হয় ৷"

অভিনেতা দাবি করেন, এই প্রক্রিয়াটি মূলত প্রভাব এবং নেটওয়ার্কিং দ্বারা ইন্ধনপ্রাপ্ত। এমনকী, বড় বড় পার্টিও পুরস্কার ইন্ধনে ইনফ্লুয়েন্স করে বা প্রভাব খাটায় ৷ তিনি বলেন, "বিষয়টা এই রকম হয়, হ্যাঁ ভাই, রাজের সিনেমা এটা ৷ চলো অ্যাকাডেমির যত সদস্য আছে সকলকে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সহমত পোষণ করানো যাক ৷"

এরপর তাঁকে প্রশ্ন করা হয়, নির্দিষ্টি কোন পুরস্কার পাওয়ার ইচ্ছা এখনও অভিনেতার মনে রয়েছে কি না? পরেশের জবাব, তিনি আসল পুরস্কার তথা পরিচিতি পেতে চান ৷ তা দর্শকদের কাছ থেকেও হতে পারে আবার পরিচালকের কাছ থেকেও হতে পারে ৷ প্রসঙ্গত, 'বো ছোকরি অ্যান্ড স্যার' সিনেমার জন্য 1994 সালে সেরা সহ-অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার পান পরেশ রাওয়াল ৷

পরেশ রাওয়ালের বর্তমান কাজের পরিধি

সম্প্রতি অভিনেতাকে দেখা গিয়েছে, 'দ্য তাজ স্টোরি'তে ৷ এই সিনেমায় তিনি একজন ট্যুর গাইডের ভূমিকায় অভিনয় করেছেন ৷ সিনেমার পরিচালক তুষার অমরীশ গোয়েল ৷ এছাড়াও আয়ুষ্মান খুরানা-রশ্মিকা মন্দানা অভিনীত 'থাম্মা' সিনেমায় দেখা গিয়েছে পরেশ রাওয়ালকে ৷ এছাড়াও পাইপ লাইনে রয়েছে 'হেরা ফেরি 3', 'ভূত বাংলা', 'ওয়েলকাম টু জঙ্গল' ৷