ETV Bharat / entertainment

18টি দেশের 250-রও বেশি ছবির আবেদন, সপ্তম সংস্করণের পথে IKSFF ; কী বলছেন উদ্যোক্তারা ?

সাত দিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে আয়োজিত হবে IKSFF ৷ স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য থাকছে বিস্তৃত সুযোগ ও নতুন উদ্যোগ।

over-250-film-submissions-from-18-countries-iksff-2027-gears-up-for-its-seventh-edition
সপ্তম সংস্করণের পথে IKSFF 2027 (সংগৃহীত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : July 20, 2026 at 5:06 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 20 জুলাই: স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (IKSFF)-এর সপ্তম সংস্করণ ইতিমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। 2026 সালের এপ্রিল মাসে শুরু হওয়া Call for Entries-এর পর ইতিমধ্যেই 18টি দেশ থেকে 250-রও বেশি সিনেমা জমা পড়েছে। Early Bird ও Regular Submission পর্ব সফলভাবে শেষ হওয়ার পর বর্তমানে Extended Regular Submission-এর মাধ্যমে আবেদন গ্রহণ চলছে। আগামী বছর 18 থেকে 24 জানুয়ারি পর্যন্ত প্রথমবারের মতো সাত দিনব্যাপী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হিসেবে আয়োজিত হবে IKSFF 2027।

প্রদর্শনীর পাশাপাশি থাকছে মাস্টারক্লাস, সেমিনার, ওয়ার্কশপ, প্যানেল ডিসকাশন, ইন্টারন্যাশনাল স্ক্রিনিং, সিনে ব্রিজ 2, ফিল্মমেকার নেটওয়ার্কিং সেশন, রেড কার্পেট এবং গ্র্যান্ড অ্যাওয়ার্ডস সেরেমনি ৷ উৎসবে শর্ট ফিল্ম, লং শর্ট ফিল্ম, ডকুমেন্টারি, অ্যানিমেশন, এআই শর্ট ফিল্ম, মিউজিক ভিডিয়ো, পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট (Public Service Announcement)-সহ একাধিক বিভাগে চলচ্চিত্র আহ্বান করা হয়েছে। নির্বাচিত চলচ্চিত্রগুলি প্রতিদ্বন্দ্বিতা করবে 40টিরও বেশি পুরস্কার বিভাগে।

এবারের সংস্করণে যুক্ত হয়েছে দুটি বিশেষ উদ্যোগ ShortFlicks Entertainment Mini Film Contest, যেখানে সর্বোচ্চ পাঁচ মিনিটের মৌলিক চলচ্চিত্র প্রদর্শনের সুযোগ থাকবে এবং Screen & Speak, একটি বিশেষ নন-কম্পিটিটিভ প্ল্যাটফর্ম, যেখানে নির্মাতারা দর্শক, সমালোচক ও চলচ্চিত্রজগতের পেশাদারদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের সুযোগ পাবেন।

ফেস্টিভ্যাল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তীর দূরদর্শী নেতৃত্বে IKSFF আজ স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছে। উদীয়মান প্রতিভাকে সামনে নিয়ে আসা, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা এবং চলচ্চিত্রকেন্দ্রিক একটি শক্তিশালী সৃজনশীল ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে তাঁরা ধারাবাহিকভাবে উৎসবটিকে আরও সমৃদ্ধ করে চলেছেন। ফেস্টিভ্যাল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, "সাতটি সংস্করণ আমাদের কাছে শুধু একটি মাইলফলক নয়, এটি স্বাধীন চলচ্চিত্রের প্রতি আমাদের দীর্ঘদিনের আস্থা ও প্রতিশ্রুতির প্রতিফলন। সাত দিনের এই সম্প্রসারিত আয়োজনের মাধ্যমে আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে চলচ্চিত্র নির্মাতারা শুধু তাঁদের কাজ প্রদর্শনই নয়, শেখা, নেটওয়ার্কিং এবং আন্তর্জাতিক সহযোগিতারও সুযোগ পাবেন।"

ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী বলেন, "বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নির্মাতাদের অভূতপূর্ব সাড়া আমাদের আরও অনুপ্রাণিত করেছে। IKSFF 2027-কে আমরা আরও অন্তর্ভুক্তিমূলক, ইন্টারঅ্যাকটিভ এবং নির্মাতাবান্ধব করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"

বিশ্বের বিভিন্ন প্রান্তের চলচ্চিত্র নির্মাতা, ফিল্ম স্কুল, প্রোডাকশন হাউস, স্বাধীন কনটেন্ট ক্রিয়েটর ও প্রযোজকদের এই উৎসবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন