ETV Bharat / entertainment

আজ থেকে 'নতুন দাদাগিরি', দেবের জার্নি নিয়ে কী বলছেন শান-স্বস্তিকা-সুনীলরা

দাদাগিরি সিজন 11-এর প্রথম পর্বে থাকছে দারুণ সব চমক ৷ হাজির থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে সুনীল ছেত্রীরা ৷

notun banglar notun dadagiri
আজ থেকে শুরু হচ্ছে 'নতুন বাংলার নতুন দাদাগিরি' (ছবি-চ্যানেল কর্তৃপক্ষ)
author img

By ETV Bharat Entertainment Team

Published : July 5, 2026 at 4:53 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 5 জুলাই: বাংলা টেলিভিশনের পর্দায় রবিবার থেকে শুরু হচ্ছে 'নতুন বাংলার নতুন দাদাগিরি'। আর দাদাগিরির সিজন 11-এর সঞ্চালনায় এবার থাকছেন বাংলার সুপারস্টার দেব । পরিচালনার দায়িত্ব অভিজিৎ সেনের উপর ।

প্রথম দিনের পর্বে থাকছে দারুণ সব চমক । হাজির থাকবেন বাংলা বিনোদন, ক্রীড়া, বাণিজ্য দুনিয়ার তাবড় তাবড় সব মুখ । মঞ্চে দেখা যাবে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সঙ্গীতশিল্পী শান, পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়, অভিনেত্রী মোহনা মাইতি, অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত, ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী থেকে শিল্পপতি হর্ষ নেওটিয়াকে ।

দেবের জার্নি নিয়ে কী বলছেন শান-স্বস্তিকা-সুনীলরা? (ইটিভি ভারত)

সকলকে নিয়ে রবিবার জমে উঠবে আজকের প্রথম দিনের পর্ব । 'নতুন বাংলার নতুন দাদাগিরি'তে অতিথিদের গ্র‍্যান্ড এন্ট্রি থেকে মঞ্চে তাঁদের ক্যারিশ্মা-সবই আজ উপভোগের পালা । থাকবে দেব-শুভশ্রী জুটির ধামাকেদার পারফরম্যান্স, যা 'দেশু' ভক্তদের কাছে হয়ে উঠবে বাড়তি পাওনা ।

পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, "আমি দাদাগিরির সঙ্গে জড়িয়ে পড়েছিলাম । এর একটা অংশের প্রোমো আমি তৈরি করেছিলাম । খুব আনন্দ করে কাজটা করেছিলাম । আপনারা জানেন দাদা পরিবর্তন হচ্ছে । এভাবেই খেলা চলে, খেলা এগিয়ে চলে । দ্য শো মাস্ট গো অন । এক সময় গাভাসকার ছিলেন, তারপর শচীন তেন্ডুলকর, তারপর কোহলি-এভাবে চেঞ্জ হতেই থাকে । আমি বিশ্বাস করি সবার ভালো লাগবে এই নতুন দাদাগিরি ।"

notun banglar notun dadagiri
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় (ছবি-চ্যানেল কর্তৃপক্ষ)

অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় বলেন, "আমার যেমন নতুন জার্নি শুরু হয়েছে 'দিদি নম্বর ওয়ান'-এর হাত ধরে, তেমনই দেবেরও নতুন জার্নি শুরু হচ্ছে দাদাগিরির মাধ্যমে । এতকাল যে ভাবে সবাই দেবকে ভালোবাসা দিয়ে এসেছেন, আশা করি এবারও দেবেন ।"

notun banglar notun dadagiri
অভিনেত্রী-সঞ্চালিকা স্বস্তিকা মুখোপাধ্যায় (ছবি-চ্যানেল কর্তৃপক্ষ)

গায়ক শান বলেন, "দেব শুরুর দিনেই যা এনার্জি দিচ্ছে তা বেশ প্রশংসনীয় । অতিথিদের নিজের জীবনের সাফল্যের কথা যেমন থাকছে, তেমনই তাঁরা খেলেছেনও দারুণ । সবটা দেখার জন্য আমি অপেক্ষা করে আছি । দেবের নতুন জার্নি শুরু হচ্ছে, আর তাতে আমি থাকতে পারলাম । ভালো লাগছে ।"

notun banglar notun dadagiri
সঙ্গীত শিল্পী শান (ছবি-চ্যানেল কর্তৃপক্ষ)

সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত বলেন, "প্রথম এপিসোডে থাকতে পেরে আমি খুশি । যাত্রা শুভ হোক নতুন বাংলার নতুন দাদাগিরির ।"

ফুটবলার সুনীল ছেত্রী বলেন, "খুব মজা লেগেছে দাদাগিরিতে এসে । দেবকে, প্রতিযোগীদের সকলকে অনেক শুভেচ্ছা ।"

notun banglar notun dadagiri
ভারতীয় ফুটবলার সুনীল ছেত্রী (ছবি-চ্যানেল কর্তৃপক্ষ)

'নতুন বাংলার নতুন দাদাগিরি'র প্রথম পর্বে হাজির থাকতে পেরে খুশি মোহনা মাইতি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রিচা রায়চৌধুরী-সহ বাকিরাও । দাদাগিরি সিজন-11 দেখতে সকলকে অনুরোধ জানিয়েছেন দেব । তাঁর কথায়, "দাদাগিরি না-করেও ভালোবাসা দিয়ে দাদাগিরি করা যায় । সকলের বন্ধু হয়ে আসছি আমি । আজ রাত 9টায় দেখা হবে সকলের সঙ্গে ।"