ETV Bharat / entertainment

শিবাঙ্গী না শ্রেয়া 'লক আপ' জয়ের ট্রফি উঠবে কার হাতে ? জোর জল্পনা নেটপাড়ায়

'লক আপ: সচ ইয়া সাজা' (Lock Upp: Sach Ya Sazaa)-র গ্র্যান্ড ফিনালে উপস্থিত ৷ কার হাতে উঠবে বিজেতার ট্রফি, সেই দিকে নজর দর্শকদের ৷

lock-upp-2-grand-finale-shreya-kalra-shivangi-joshi-face-off-what-about-shilpa-shinde-ram-kapoor
'লক আপ' জয়ের ট্রফি উঠবে কার হাতে ? (আইএএনএস)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 5, 2026 at 1:19 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 5 অগস্ট: কয়েক সপ্তাহ ধরে চলা লড়াই, চ্যালেঞ্জ এবং নানা টুইস্টের পর 'লক আপ: সচ ইয়া সাজা' (Lock Upp: Sach Ya Sazaa)-র গ্র্যান্ড ফিনালে উপস্থিত ৷ প্রতিযোগিতায় এখন সেরা পাঁচজন ফাইনালিস্ট রয়েছেন ৷ এদের মধ্যে কার হাতে উঠবে বিজেতার ট্রফি, সেই দিকেই নজর দর্শকদের ৷

গ্র্যান্ড ফিনালে কবে ?

বুধবার রয়েছে 'লক আপ' (Lock Upp) সিজন 2-এর গ্র্যান্ড ফিনালে। শো-এর প্রোমো অনুযায়ী, তারকা ও সাংবাদিকদের নিয়ে গঠিত এক জুরি প্যানেল শীর্ষ পাঁচ ফাইনালিস্টকে প্রশ্ন করবে এবং বিজয়ী নির্বাচনে নিজেদের ভোট প্রদান করবে। তবে তার আগে, প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে নিজেদের অবস্থান নিশ্চিত করতে ফাইনালিস্টদের বেশ কয়েকটি টাস্ক বা চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। দর্শকরা রাত 8টা থেকে নেটফ্লিক্সে (Netflix)-এ 'লক আপ: সচ ইয়া সাজা' (Lock Upp: Sach Ya Sazaa)-র গ্র্যান্ড ফিনালে দেখতে পাবেন।

'লক আপ' সিজন 2-এর শীর্ষ প্রতিযোগীরা

শো-এর শেষ পর্বে একটা টাস্কের মাধ্যমে চূড়ান্ত তিনজন প্রতিযোগীকে বেছে নেওয়া হয় ৷ যারা আগে থেকেই নিশ্চিত হওয়া ফাইনালিস্টদের সঙ্গে যোগ দেবেন। বরুণ যাদব (যিনি 'লালি' নামে পরিচিত) শো থেকে বাদ পড়ার পর, শ্রেয়া কালরা (Shreya Kalra), শিবাঙ্গি জোশি (Shivangi Joshi), যোগেশ রাওয়াত (Yogesh Rawat), রাম কাপুর (Ram Kapoor) এবং শিল্পা শিন্ডে (Shilpa Shinde) শীর্ষ পাঁচ ফাইনালিস্ট হিসেবে উঠে এসেছেন। হর্ষদ চোপড়া ফাইনালিস্ট হিসেবে নিজের জায়গা ছেড়ে দেওয়ায় শিবাঙ্গি ফাইনালে নিজের স্থান নিশ্চিত করেন ৷ অন্যদিকে, সহ-প্রতিযোগীদের ভোটে শ্রেয়া সেরা পাঁচের তালিকায় জায়গা করে নেন। শো-তে এই পাঁচ প্রতিযোগীরই যাত্রা ছিল বেশ জোরালো ৷ সোশাল মিডিয়ার গুঞ্জন, ট্রফি জয়ের লড়াই মূলত শ্রেয়া ও শিবাঙ্গির মধ্যেই বেশি হাড্ডাহাড্ডি হতে চলেছে।

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে যে, দ্বিতীয় সিজনে বিজেতা হতে চলেছেন শ্রেয়া কালরা ৷ শিবাঙ্গী জোশি হবেন ফার্স্ট রানার আপ ৷ অন্যদিকে, যোগেশ হবেন দ্বিতীয় রানার আপ ৷ শিল্পা শিন্ডে ও রাম কাপুর টপ 5 প্রতিযোগিতা থেকে বেরিয়ে যাবেন ৷ এখন নেটিজেন এই ভবিষ্যৎবাণী সত্যি হয় নাকি শেষ পথে আসবে অন্য কোনও টুইস্ট, তা জানা যাবে এদিন রাতেই ৷

'লক আপ' (Lock Upp) সিজন 2-এর পুরস্কার মূল্য

'লক আপ'-এর উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালকরা ঘোষণা করেছিলেন যে, 14 জন প্রতিযোগী কেবল নিজেদের গায়ে সেঁটে থাকা বিভিন্ন তকমা ও অভিযোগ থেকে মুক্তি পাওয়ার জন্যই নয়, বরং কাঙ্ক্ষিত ট্রফি এবং 1 কোটি টাকা পুরস্কার মূল্য জয়ের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই পুরস্কারের পরিমাণ 'বিগ বস' (Bigg Boss)-এর বিজয়ীকে দেওয়া অর্থের চেয়ে অনেকটাই বেশি ৷ উল্লেখ্য, 'বিগ বস'-এ সাধারণত 50 লক্ষ টাকার মতো নগদ পুরস্কার দেওয়া হয়ে থাকে।

আরও পড়ুন