উদয়পুরে নূপুর-স্টেবিনের নতুন অধ্যায় শুরুর অপেক্ষা, হাজির দিশা-মৌনিও
রাত পোহালেই সাত পাকে বাঁধা পড়বেন কৃতি শ্যাননের বোন নূপুর ৷

By ETV Bharat Entertainment Team
Published : January 10, 2026 at 6:39 PM IST
হায়দরাবাদ, 10 জানুয়ারি: অভিনেত্রী কৃতি শ্যাননের (Kriti Sanon) বোন নূপুর শ্যানন (Nupur Sanon) এবং গায়ক স্টেবিন বেন (Stebin Ben) সাত পাকে বাঁধা পড়তে চলেছেন 11 জানুয়ারি ৷ বছর শুরুতেই বলিউডে বাজছে বিয়ের সানাই ৷ উদয়পুরে জমকালো বিয়ের নানা অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বলিউডের অনেক তারকা একে একে উপস্থিত হচ্ছেন উদয়পুরে ৷ তালিকায় রয়েছেন অভিনেত্রী দিশা পাটানি থেকে শুরু করে মৌনি রায় ৷
এনগেজমেন্টের পরেই স্টেবিন-নূপুর পরিবারের কাছের সদস্য ও প্রিয় বন্ধুদের নিয়ে 7 জানুয়ারি পৌঁছে যায় উদয়পুরে ৷ হলদি সেরেমনি দিয়ে শুরু হয় বিয়ের অনুষ্ঠান ৷ এরপর সঙ্গীতের অনুষ্ঠান ৷ যেখানে কৃতি থেকে শুরু করে বোন নূপুর ও স্টেবিন একের পর গানে জমিয়ে দেয় সন্ধ্যা ৷ সেই সব ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিলেন কৃতি শ্যানন। তাকে অভিনেতা বরুণ শর্মার সঙ্গে ক্লাসিক বলিউড গানের পাশাপাশি জনপ্রিয় আঞ্চলিক গানেও নাচতে দেখা যায়।
অন্য একটি ভিডিয়োতে কৃতিকে তার মায়ের সঙ্গে 'দিল তু জান তু' গানে নাচতে দেখা যায়। সঙ্গীত অনুষ্ঠানে নূপুর শ্যাননও মাতিয়ে রাখেন নাচে নাচে ৷ জানা গিয়েছে, দুটো ধর্ম মতে এই বিয়ে হবে ৷ প্রথমে খ্রিস্টান মতে ও হিন্দু মতে বিয়ে হবে নূপুর-স্টেবিনের ৷ বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যেই উদয়পুরে পৌঁছে গিয়েছেন দিশা পাটানি এবং মৌনি রায় ৷ শনিবার দুই তারকাকে দেখা গিয়েছে উদয়পুর বিমানবন্দরে ৷ দিশাকে এদিন দেখা গিয়েছে একটি হলুদ জ্যাকেটের নিচে সাদা ট্যাঙ্ক টপ এবং নীল ডেনিমে। মৌনিকে দেখা গিয়েছে সাদা টি-শার্টের সঙ্গে নীল জ্যাকেট, কালো প্যান্ট এবং স্নিকার্স ।
জানা গিয়েছে, উদয়পুরে জমকালো বিয়ের অনুষ্ঠানের পর মুম্বইতে বিনোদন ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা করে পার্টির আয়োজন করবেন নূপুর শ্যানন-স্টেবিন বেন ৷ নূপুর শ্যানন এবং স্টেবিন বেনের রূপকথার প্রেমের শুরুটা হয়েছিল বন্ধুত্ব থেকে ৷ পরে তা রোমান্টিক সম্পর্কে পরিণত হয়। 2022 সালের শুরুতে, ইন্ডাস্ট্রির বিভিন্ন অনুষ্ঠানে এবং ঘনিষ্ঠ বন্ধুদের পার্টিতে তাদের একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ার পর তাদের ডেটিংয়ের গুজব ছড়াতে শুরু করে। কিন্তু দুজনেই বছরের পর বছর ধরে জোর দিয়ে বলে আসছিলেন যে তারা শুধুই বন্ধু।
মোড় ঘুরে যায় 2026 সালের 3 জানুয়ারি, যখন স্টেবিন বেন নূপুরকে বিয়ের প্রস্তাব দেন। এখন উদয়পুরে বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের জীবন এক নতুন অধ্যায়ের সূচণা করার অপেক্ষায় ৷

