ETV Bharat / entertainment

KIFF 2025: পোলিশ পরিচালকের মুখে বাংলা সিনেমার প্রশংসা, প্রদর্শনী-সেমিনারে সমৃদ্ধ উৎসব

এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফোকাস কান্ট্রি পোল্যান্ড ৷

kiff-2025-focus-country-poland-audiences-love-polish-cinema-seminar-and-exhibition
পোল্যান্ডের পরিচালক-প্রযোজক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Entertainment Team

Published : November 8, 2025 at 10:21 AM IST

|

Updated : November 8, 2025 at 10:29 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 নভেম্বর: এবারের সিনেমার উৎসব তথা কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ফোকাস কান্ট্রি পোল্যান্ড। সবমিলিয়ে এবার 19টি পোলিশ ফিল্ম দেখানো হবে চলচ্চিত্র উৎসবে। যার মধ্যে প্রয়াত পরিচালক Wojciech Jerzy Has-এর তিনটি ছবি - 'THE HOURGLASS SANATORIUM', 'THE SARAGOSSA MANUSCRIPT' এবং 'THE' - অন্তর্ভুক্ত। উৎসবের 'ফোকাস কান্ট্রি পোল্যান্ড' বিভাগে আরও কিছু ছবি প্রদর্শিত হবে।

প্রয়াত পোলিশ চলচ্চিত্রকার Wojciech Jerzy Has-এর শতবর্ষ উপলক্ষে তাঁর তিনটি বিখ্যাত ছবি উৎসবে প্রদর্শিত হবে। উল্লেখ্য, এই উৎসবে ইন্দো-পোলিশ কালচারাল টাইজ বিভাগের দুটি তথ্যচিত্রও মনোনীত হয়েছে। ফোকাস কান্ট্রি পোল্যান্ড, তাই একটি প্রদর্শনীও চলছে গগনেন্দ্র প্রদর্শশালার দোতলায়। 7 নভেম্বর দেখানো হয়েছে কন্টেম্পোরারি পলিশ ছবি 'Chopin, A sonata in Paris', যা দর্শকের মন কেড়ে নিয়েছে।

এদিন প্রদর্শনী দেখতে হাজির ছিলেন HE Dr Piotr Świtalski (Head of Mission of Poland), Mr Michał Kwieciński, director of the film "Chopin, A Sonata In Paris", Magda Pietrowska (Producer), সুদেষ্ণা রায়-সহ আরও অনেকে। এদিন সাংবাদিক সম্মেলনে এসে ছবির পরিচালক Michał Kwieciński, বলেন, "বাংলা ছবির মান খুব উন্নত। এর মধ্যে একটা পাওয়ার আছে।"

চলচ্চিত্র উৎসবে ফোকাস কান্ট্রি পোল্যান্ড (ইটিভি ভারত)

কলকাতা চলচ্চিত্র উৎসবে পোল্যান্ডকে কেন্দ্র করে সাজানো হয়েছে একটি বিশেষ বিভাগ—‘ফোকাস কান্ট্রি: পোল্যান্ড’।
যেখানে দেখানো হবে ক্লাসিক এবং সমকালীন পোলিশ সিনেমার এক বিরল সংকলন। এই বিভাগে থাকছে ওয়াজদার 'অ্যাশেস অ্যান্ড ডায়মন্ডস', হাসের 'দ্য সারাগোসা ম্যানুস্ক্রিপ্ট' ও দ্য আওয়ারগ্লাস স্যানাটোরিয়াম', কিসলোস্কির 'দ্য ডাবল লাইফ অব ভেরোনিক', জানুসির 'ইলুমিনেশন', এমনকি পোলানস্কির প্রারম্ভিক প্রতীকী চলচ্চিত্র 'নাইফ ইন দ্য ওয়াটার'।

এই ছবিগুলি নিছকই বিনোদনের জন্য বেছে নেওয়া হয়নি। বরং ভারতীয় দর্শক পোল্যান্ডের ইতিহাস, যুদ্ধোত্তর স্মৃতি, অস্তিত্ববাদী ভাবনা ও রোমান্টিক প্রতিরোধের সৌন্দর্যের সঙ্গে পরিচিত হতে পারবে বলে আডা করা যায়। পোল্যান্ডের সিনেমার ভেতর লুকিয়ে আছে দ্বন্দ্ব। বিশ্বাস ও হতাশার দ্বন্দ্ব, ধর্ম ও বিজ্ঞানের দ্বন্দ্ব, দেহ ও আত্মার দ্বন্দ্ব, মাটি ও স্বপ্নর দ্বন্দ্ব। এই দ্বন্দ্বই বাঙালি দর্শকের কাছে এত আকর্ষণীয়, কারণ আমাদেরও তো শিল্প ও জীবনের ইতিহাস সেই দ্বন্দ্বেরই ফসল।

কিশলোভস্কির ছবিতে যেমন প্রতিটি পছন্দের পেছনে নৈতিক সংকট থাকে, ওয়াজদার ছবিতে যেমন যুদ্ধের ধ্বংসস্তূপে মানুষ তার নিজের মানবিকতা পুনরুদ্ধার করতে চায়, তেমনই হাসের ছবিতে সময় ও মৃত্যুর মধ্য দিয়ে আত্মার যাত্রা—সব মিলিয়ে পোলিশ চলচ্চিত্র যেন মানবমনের এক প্রতীকী মানচিত্র। সিনেমার পাশাপাশি থাকবে আলোচনা সভা, পরিচালকদের সঙ্গে নানারকম আলোচনা। 'সিনেমা অফ কনসায়েন্স' নামে এক বিশেষ সেমিনার যেখানে পোল্যান্ড ও ভারতের সিনেমার সামাজিক ভূমিকা নিয়ে আলোচনা হবে।

Last Updated : November 8, 2025 at 10:29 AM IST