ETV Bharat / entertainment

বিপর্যস্ত নেপাল থেকে কলকাতায় ফিরেছেন খরাজ, কী বললেন অভিনেতা ?

কলকাতা বিমানবন্দরে নেমেই গাড়িতে ওঠার আগে অনুরাগীদের উদ্দেশ্যে এক ভিডিয়ো বার্তা দেন অভিনেতা ৷

kharaj-mukherjee-and-his-wife-pratibha-safely-landed-in-kolkata-from-nepal
কলকাতায় ফিরেছেন সস্ত্রীক খরাজ (আইএএনএস/ফাইল)
author img

By ETV Bharat Entertainment Team

Published : August 28, 2026 at 4:37 PM IST

2 Min Read
Choose ETV Bharat

হায়দরাবাদ, 28 অগস্ট: সমস্ত উদ্বেগকে কাটিয়ে ঘরের ছেলে ঘরে ফিরেছে ৷ নেপাল থেকে কলকাতায় ফিরলেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee) ৷ সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়ও ৷ শুক্রবার, কলকাতা বিমানবন্দরে নেমেই গাড়িতে ওঠার আগে অনুরাগীদের উদ্দেশ্যে এক ভিডিয়ো বার্তা দেন অভিনেতা ৷

এদিন অভিনেতা শহরে ফিরে সকলকে আশ্বস্ত করেন যে, তিনি এবং তাঁর স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায় নিরাপদে ফিরেছেন। হড়পা বান এবং ভূমিকম্পের জেরে বিধ্বস্ত নেপাল। সেখানেই বাংলাদেশের ছবি 'শিকার'-এর শুটিং করতে গিয়েছিলেন খরাজ। তার মাঝেই ঘটে বিপত্তি।

কলকাতা বিমানবন্দরে নেমে খরাজ বলেন, "সকলেই চিন্তায় ছিলেন জানি ৷ আমি নেপালে শুটিং করতে গিয়ে আটকে গিয়েছিলাম ৷ এটা ঠিক কথা ৷ অনেক রকম সমস্যা হয়েছে ৷ আমরা পোখরায় শুটিং করতে গিয়েছিলাম। তার পর অনেক সমস্যা পেরিয়ে গোরক্ষপুরে আসি। সেখান থেকে ফাইনালি ফ্লাইট ধরে সবে ফিরেছি ৷ বহু মানুষ চিন্তাপ্রকাশ করেছেন। আপনাদের ভালোবাসা আমাকে ফিরিয়ে এনেছে ৷ অসংখ্য ধন্যবাদ ৷ সামনে আরও সুন্দর সুন্দর কাজ আমি আপনাদের উপহার দেব, এই আশা নিয়ে রাখি ৷ আপনারা যে আমাকে এত মিস করেছেন এর জন্য আমি ধন্য ৷ আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি ৷ ভালো থাকবেন সবাই ৷"

খরাজ মুখোপাধ্যায়ের নেপালে আটকে যাওয়ার খবর সামনে আসতেই আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব থেকে অনুরাগীরা চিন্তা প্রকাশ করেন ৷ এরপর ছেলে বিহু মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় ভিডিয়ো করে সকলকে আশ্বস্ত করেন যে বাবা-মা নিরাপদে আছেন ৷ উল্লেখ্য, একই সময়ে নেপালে ছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাসও। তিনিও নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

গত বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীতে হড়পা বান আসে। তিব্বত সীমান্তের কাছে একের পর এক ভেসে যায় নদীর জল ও কাদামাটির প্রবল স্রোতে। তারপর থেকে উদ্ধারকাজ চলছে। 26 অগস্টের বিপর্যয়ে নেপাল ও তিব্বতের সীমান্তবর্তী এলাকায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে । বহু মানুষ এখনও নিখোঁজ । উদ্ধারকাজ চলছে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে । ধ্বংস হয়ে যাওয়া রাস্তা ও সেতুর কারণে দুর্গম পাহাড়ি এলাকায় পৌঁছনোও কঠিন হয়ে পড়েছে ।

আরও পড়ুন